সোমবার, ৭ জ্যৈষ্ঠ ১৪১৯; ২১ মে ২০১২;
সর্বশেষ খবর: সুনামগঞ্জের জামালগঞ্জে অগ্নকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি        শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ আর নেই       মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শততম দিন পার হচ্ছে আজ তদন্তে অগ্রগতি নেই হতাশ স্বজনরা       শঙ্খিনী’ সাপের ডিম দেখতে উৎসুক জনতার ঢল       বিশ্বের সবচেয়ে লম্বা গোঁফের অধিকারী গুম্ফরাজ রাম সিং      
সিলেটের আলাপ
আর্কাইভ
DHAKA STOCK EXCHANGE
CHITTAGONG STOCK EXCHANGE
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ক্ষুদ্রঋণ ও ড. ইউনূসের নোবেল জয়ের সমালোচনা কি যৌক্তিক মনে করেন?

হ্যাঁ
না
মন্তব্য নেই


শীর্ষ সংবাদ

নিউ ইয়র্ক, ২১ মে:  ১৮ দলীয় জোটের গণঅনশনের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘের সামনে গণঅনশন করেছে আমেরিকা বিএনপি। রোববার আয়োজন করা হয় এই গণঅনশনের। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবী নাজনীন।বিকাল দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এই গণঅনশনে আমেরিকা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ নেয়। এতে বক্তব্য রাখেন আমেরিকা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, আখতার হোসেন বাদল, মাহমুদুর রহমান চৌধুরী, ইলিয়াস আহমদ মাস্টার, হযরত আলী, মোহাম্মদ হেলাল উদ্দীন, ফারুক চৌধুরী, অ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, জাকির এইচ চৌধুরী, যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, আহবাব হোসেন খোকন, তাজুল ইসলাম খান, শফিকুর রহমান দুলাল, মিজানুর রহমান মিজান, মুহিবুর রহমান চেয়ারম্যান, আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান, মোশাররফ হোসেন মিয়া, ফখরুল ইসলাম দেলোয়ার, গিয়াস উদ্দীন, রফিকুল ইসলাম ডালিম, সেবুল খান, আজাহারম্নল হক মিলন, ডা. গোলজার, মোহাম্মদ পলাশ, শরীফ আহমদ লস্কর, এমলাক হোসেন ফয়সল, শাহানা বেগম, আলী হোসেন, ওয়েস আহমদ, জনি আহমেদ, বোরহান উদ্দীন, আব্দুর রহিম. ভিপি জসীম, ডা. শহ আলম, রাফেল তালুকদার, মাওলানা আব্দুর রহমান, মোহাম্মদ বাবর উদ্দীন, রন, রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।


ঢাকা, ২১ মে: অগ্নিপরীক্ষায় পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাত সাংগঠনিক সম্পাদক। কেন্দ্রীয় পদ পাওয়ার পর দ্বিতীয়বারের মতো দলীয় সভনেত্রী শেখ হাসিনার কাছে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণের পরীক্ষা দিতে যাচ্ছেন এই সাত নেতা। যারা তৃণমূলে দল গোছানোতে ভালো ফলাফল এনে দিতে পেরেছেন ও বিভিন্ন সময়ে দেয়া দায়িত্ব যেমন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থী মনোনয়নে সঠিক সিদ্ধান্ত দিয়ে বিজয় এনেছেন তাদেরকে শেখ হাসিনা আসন্ন কাউন্সিলে নানাভাবে পুরস্কৃত করবেন বলে জানা গেছে।২০০৯ সালের জুলাইয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দলের সাত সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহামুদ স্বপন ও মেজবাউদ্দিন সিরাজ। তাদের মধ্যে বিএম মোজাম্মেল ছাড়া অন্যরা প্রথমবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় পদে এসেছেন। কাউন্সিলের পরপরই সাত বিভাগের সাংগঠনিক কর্মকা- পরিচালনার দায়িত্ব দেয়া হয় এই সাতজনকে।জাহাঙ্গীর কবীর নানক ঢাকা বিভাগ, আহমদ হোসেন চট্টগ্রাম, মোহাম্মদ মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট, বিএম মোজাম্মেল হক খুলনায়, আফম বাহাউদ্দিন নাছিম বরিশাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী ও খালিদ মাহমুদ চৌধুরীকে রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়।


ঢাকা, ২১ মে: বিএনপির যুগ্ম-মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবী ফোরাম।সংগঠনের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন।  এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে বিক্ষোভ করেন।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত ৯টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতালকারীরা। এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইসমাইল মজুমদার বাদী হয়ে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় এ মামলা দায়ের করেন।মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় ব্যারিস্টার খোকন আগে জামিন পেলেও সোমবার পুনরায় জামিন আবেদন করতে গেলে আদালত তাকে জেলে পাঠায়।

ঢাকা, ২১ মে: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জন জোট নেতার বিরুদ্ধে দেয়া পুলিশি প্রতিবেদন (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। পাশাপাশি আদালত জামিনে থাকা মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং জামায়াতের তিন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আব্দুল জব্বার নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার মূখ্য মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে শুনানি শেষে তিনি চার্জশিট গ্রহণ করেন এবং এ আদেশ দেন।সোমবার মির্জা ফখরুলসহ কোনো নেতাকেই কারাগার থেকে আদালতে আনা হয়নি। মির্জা ফখরুলসহ এ মামলায় ৪১ জন নেতাকর্মী কারাগারে আটক আছেন।ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত ২১ মে পর্যন্ত তাকে জামিন দেন। সোমবার তার জামিনের মেয়াদ শেষ হলে মেয়াদ বাড়ানোর জন্য তিনি আদালতে যান।আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা। জাতীয় সংসদের কোনো সদস্য জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার এবং শেষ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের মামলায় আটক বা আদালতের কোনো কার্যক্রমে তলব করা যাবে না উল্লেখ করে মওদুদ ব্যারিস্টার খোকনের জামিন প্রার্থনা করেন।

ডেস্ক রিপোর্ট,২১মে: কয়েকদফা দাবিতে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনসহ ১৮ দলের নেতাকর্মীরা গণঅনশন কর্মসূচি পালন করেছেন।রাজশাহী: রাজশাহী মহানগরীতে আলাদাভাবে গণঅনশন কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি।রোববার সকাল ১০টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনশন কর্মসূচি শুরু করে জেলা বিএনপি।এতে নেতৃত্ব  দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা।অন্যদিকে, মহানগরীর ভুবন মোহন পার্কে মহানগর বিএনপির গণঅনশনে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল।সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা বিএনপির বিবদমান তিনটি গ্রুপ পৃথকভাবে গণঅনশন করে।  সকাল ১০টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন গ্রুপ, ট্রাফিক পয়েন্টে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া গ্রুপ এবং স্টেশন রোডের নাসির প্লাজার কাছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর মোহাম্মদ শওকত গ্রুপ অনশন করে। মিলন গ্রুপের অনশনে অংশ নেন-জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, যুগ্মসাধারণ সম্পাদক এটিএম হেলাল,

এম আর কামাল, নারায়ণগঞ্জ, ২১ মে : মেঘনা নদীতে চলাচলকারী নৌযানে আবারো চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় এমপির আর্শীবাদপুষ্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা। মেঘনায় নৌযানে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে এর আগে পিয়াল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ইজারা বাতিল করে বিআইডব্লিউটিএ।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ইজারা এনে মেয়াদ উত্তীর্ণের পরও দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসীরা মেঘনা নদীতে চলাচলরত বাল্ক হেড, কার্গো, শীপসহ বিভিন্ন নৌযান ও বালু মহালের ড্রেজারে অবাধে চাঁদা আদায় করতো। আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে নৌযান মালিকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ করেছেন। তাছাড়া এ ব্যাপারে সোনারগাঁও থানায় চাঁদাবাজদের নির্যাতনের শিকার নৌযান মালিক ও শ্রমিকরা একাধিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বিআইডব্লিউটিএ সত্যতা যাচাই করে চাঁদাবাজির প্রমাণ পেয়ে এ অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়।সুত্র জানায়, স্থানীয় এমপির আর্শীবাদপুষ্ট আওয়ামী লীগ নামধারী জাকির বাহিনীর সিন্ডিকেট উপজেলার মেঘনার মাঝ নদীতে চলাচলরত বিভিন্ন নৌযান ও বালু

এনামুল হক এনি, সিলেটের আলাপ, ২১ মেঃনিয়মিত বিদ্যালয়ে না গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়ের সভাপতিকে মাসোয়ারা দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা বেতন ভাতাদি উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুর বারটায় ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বিদ্যালয় তালাবদ্ধ পাওয়া যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ও তিনজন সহকারি শিক্ষকের মধ্যে বিলকিস আরা চৌধুরী সিইনএড প্রশিক্ষনে রয়েছেন। মাসুমা আক্তার শাহীন ও শিল্পী আক্তার প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। ফলে বিদ্যালয় প্রায়ই তালাবদ্ধ থাকে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে কোনো শিক্ষক না পেয়ে খেলাধুলা করে বাড়ি ফিরে যায়। তৃতীয় শ্রেনীর ছাত্র নূর নবী জানায়, শিক্ষকেরা বিদ্যালয়ে না আসায় বিদ্যালয় বন্ধ থাকে তাই তারা লেখাপড়া শিখতে পারছে না। দয়ালপুর গ্রামের কেন্তু মিয়া আক্ষেপ করে বলেন, আমার পোলাডারে এই ইসকুলে ভর্তি কইরা কোনো লাভ অইছে না। মূর্খই থাইক্যা গেল। এই কথার সাথে সায় দিয়ে দয়ালপুর গ্রামের গণি মিয়া জানান, এই বিদ্যালয়ে সারা বছরে গড়ে তিন মাসের  মত ক্লাস হয় তাও আবার অনিয়মিত।

যুক্তরাজ্য,২১মে:যুক্তরাজ্য ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন সেলিমের সভাপতিত্তে ও সাধারন সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পির পরিচালনায় গত ২০ মে ২০১২ রোজ রবিবার  সন্ধা ৭.০০ ঘটিকার সময় পূর্ব লন্ডনের উনিভার্সেল কলেজে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়সভায় বি, এন, পির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, ডাকসুর সাবেক ভি পি আমান উল্লাহ আমান, জি এস খায়রুল কবির খোকন, BNP ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌ এনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ সভাপতি হাবিবুর রশীদ হাবিব, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওবায়দুল হক চৌ নাসির সহ সকল ছাত্রদল নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তি দিতে হবে নাহলে যুক্তরাজ্য ছাত্রদল সকল প্রবাসী ছাত্রদের  নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে. যুক্তরাজ্য ছাত্রদলের সভাপতি/সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলে নেত্রীবৃন্দের মুক্তির জন্য ব্রিটিশ ৫ এম পির ও মানবাধিক সংগঠনের কাছে দরখাস্ত করে সাহায্য চান.

নিউ ইয়র্ক, ২১ মে:  ১৮ দলীয় জোটের গণঅনশনের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘের সামনে গণঅনশন করেছে আমেরিকা বিএনপি। রোববার আয়োজন করা হয় এই গণঅনশনের। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবী নাজনীন।বিকাল দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এই গণঅনশনে আমেরিকা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ নেয়। এতে বক্তব্য রাখেন আমেরিকা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, আখতার হোসেন বাদল, মাহমুদুর রহমান চৌধুরী, ইলিয়াস আহমদ মাস্টার, হযরত আলী, মোহাম্মদ হেলাল উদ্দীন, ফারুক চৌধুরী, অ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, জাকির এইচ চৌধুরী, যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, আহবাব হোসেন খোকন, তাজুল ইসলাম খান, শফিকুর রহমান দুলাল, মিজানুর রহমান মিজান, মুহিবুর রহমান চেয়ারম্যান, আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান, মোশাররফ হোসেন মিয়া, ফখরুল ইসলাম দেলোয়ার, গিয়াস উদ্দীন, রফিকুল ইসলাম ডালিম, সেবুল খান, আজাহারম্নল হক মিলন, ডা. গোলজার, মোহাম্মদ পলাশ, শরীফ আহমদ লস্কর, এমলাক হোসেন ফয়সল, শাহানা বেগম, আলী হোসেন, ওয়েস আহমদ, জনি আহমেদ, বোরহান উদ্দীন, আব্দুর রহিম. ভিপি জসীম, ডা. শহ আলম, রাফেল তালুকদার, মাওলানা আব্দুর রহমান, মোহাম্মদ বাবর উদ্দীন, রন, রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।


ঢাকা, ২১ মে: অগ্নিপরীক্ষায় পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাত সাংগঠনিক সম্পাদক। কেন্দ্রীয় পদ পাওয়ার পর দ্বিতীয়বারের মতো দলীয় সভনেত্রী শেখ হাসিনার কাছে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণের পরীক্ষা দিতে যাচ্ছেন এই সাত নেতা। যারা তৃণমূলে দল গোছানোতে ভালো ফলাফল এনে দিতে পেরেছেন ও বিভিন্ন সময়ে দেয়া দায়িত্ব যেমন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থী মনোনয়নে সঠিক সিদ্ধান্ত দিয়ে বিজয় এনেছেন তাদেরকে শেখ হাসিনা আসন্ন কাউন্সিলে নানাভাবে পুরস্কৃত করবেন বলে জানা গেছে।২০০৯ সালের জুলাইয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দলের সাত সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহামুদ স্বপন ও মেজবাউদ্দিন সিরাজ। তাদের মধ্যে বিএম মোজাম্মেল ছাড়া অন্যরা প্রথমবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় পদে এসেছেন। কাউন্সিলের পরপরই সাত বিভাগের সাংগঠনিক কর্মকা- পরিচালনার দায়িত্ব দেয়া হয় এই সাতজনকে।জাহাঙ্গীর কবীর নানক ঢাকা বিভাগ, আহমদ হোসেন চট্টগ্রাম, মোহাম্মদ মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট, বিএম মোজাম্মেল হক খুলনায়, আফম বাহাউদ্দিন নাছিম বরিশাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী ও খালিদ মাহমুদ চৌধুরীকে রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়।


ঢাকা, ২১ মে: বিএনপির যুগ্ম-মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবী ফোরাম।সংগঠনের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন।  এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে বিক্ষোভ করেন।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত ৯টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতালকারীরা। এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইসমাইল মজুমদার বাদী হয়ে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় এ মামলা দায়ের করেন।মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় ব্যারিস্টার খোকন আগে জামিন পেলেও সোমবার পুনরায় জামিন আবেদন করতে গেলে আদালত তাকে জেলে পাঠায়।

ঢাকা, ২১ মে: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জন জোট নেতার বিরুদ্ধে দেয়া পুলিশি প্রতিবেদন (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। পাশাপাশি আদালত জামিনে থাকা মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং জামায়াতের তিন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আব্দুল জব্বার নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার মূখ্য মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে শুনানি শেষে তিনি চার্জশিট গ্রহণ করেন এবং এ আদেশ দেন।সোমবার মির্জা ফখরুলসহ কোনো নেতাকেই কারাগার থেকে আদালতে আনা হয়নি। মির্জা ফখরুলসহ এ মামলায় ৪১ জন নেতাকর্মী কারাগারে আটক আছেন।ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত ২১ মে পর্যন্ত তাকে জামিন দেন। সোমবার তার জামিনের মেয়াদ শেষ হলে মেয়াদ বাড়ানোর জন্য তিনি আদালতে যান।আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা। জাতীয় সংসদের কোনো সদস্য জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার এবং শেষ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের মামলায় আটক বা আদালতের কোনো কার্যক্রমে তলব করা যাবে না উল্লেখ করে মওদুদ ব্যারিস্টার খোকনের জামিন প্রার্থনা করেন।

গাজীপুর, গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আবাসন সঙ্কট নিরসণসহ ক্যাম্পাসের পরিধি বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও প্রতিকি অনশন করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করে।এ দিকে এ দাবিতে শিক্ষার্থীরা সোমবার থেকে ক্লাশ ও সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। তারা এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছে।আন্দোলনরত ডুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কার্তিক মণ্ডল জানান, রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল ও প্রতিকি অনশন করে। সোমবার থেকে লাগাতার ক্লাশ ও সকল পরীক্ষা বর্জন করা হবে।তিনি বলেন, ‘মাত্র ২০.২৯ একর জায়গা নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এতো অল্প জায়গায় পাঁচটি হল ও একটি মাত্র একাডেমিক ভবন রয়েছে। একাডেমিক ভবনে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি  ক্লাশ নয়া হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসনের পর্যাপ্ত ব্যাবস্থা না থাকায় তাদেরকে ক্যাম্পাসের বাইরে বাড়ি ভাড়া নিয়ে  বসবাস করতে হয়।”তিনি আরো বলেন, “পর্যাপ্ত জমি না থাকায় আলাদা কোনো প্রশাসনিক ভবন গড়ে তোলা সম্ভব হয়নি। এতে শিক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবাসিক ভবনের সঙ্কট নিরসণের জন্য বিশ্ববিদ্যালয়ের এক মাত্র খেলার মাঠে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।”  


বিশেষ প্রতিবেদক:২১মেঃ বিএনপি-জামায়াত জোটের ভোট চুরির কারসাজির জন্যই ‘এক-এগারো’ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভোট চুরি করে কিংবা অনির্বাচিত কেউ এবং অসাংবিধানিকভাবে যাতে কেউ ক্ষমতায় না আসতে পারে সে জন্য সংবিধানে নিরাপত্তা ব্যূহ (‘সেফটি ক্লজ’) সৃষ্টি করা হয়েছে। বিএনপি নেতার আন্দোলনের কারণ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘উনার আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। উনার আন্দোলন নিজের এবং পুত্রদের বিচার বন্ধ করতে। খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না হলে অন্যদের দুর্নীতির বিচার করা যাবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।’গতকাল দুপুরে গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতার মালিক জনগণ। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।প্রধানমন্ত্রী বর্তমান সময়ের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, আমাদের এই তিন বছরে সারা দেশে প্রায় পাঁচ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবক’টি নির্বাচনই সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। কোনো নির্বাচনে কোনো মারামারি-হানাহানি ঘটেনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমল বলেই এটি সম্ভব হয়েছে। কারণ আওয়ামী লীগ জনগণের ভোট চুরিতে বিশ্বাস করে না।

বিশেষ প্রতিনিধি-ঢাকা ব্যুরো,২১মেঃভুয়া ইমেইল ব্যবহার করে নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সঙ্গঠক ও সাংবাদিক মতিউর রাহমান লিটুর বিরুদ্ধে বানোয়াট কাহিনী বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ কমিউনিটির গুরুত্বপুর্ন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। এমনকি ইমেইল সেন্ডারের নাম হিসাবেও ‘ লিটু’ ব্যবহার করা হয়েছে।ভিত্তিহীন কল্পকাহিনীর মাধ্যমে পিবিসি২৪ এর প্রধান সম্পাদক মতিউর রাহমান লিটুকে পটুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে। ব্যক্তি বিশেষের এহেন ন্যাক্কারজনক ঘটনায় কমিউনিটির ব্যক্তিবর্গ অত্যন্ত বিস্মিত হয়েছেন। সিলেটের আলাপ ডটকম পরিবারের পক্ষ থেকে সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সম্পাদক তোফায়েল খাঁন সায়েক তীব্র প্রতবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একজন সাংবাদিক ও সংগঠকের বিষয়ে এ রূপ অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। মিথ্যা সংবাদটিতে বলা হয়েছে জনাব মতিউর রহমান লিটু একজন শীর্ষ সন্ত্রাসী, পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রনেতা থাকাকালীন সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন, ৯০ দশকের মাঝামাঝি জেল জরিমানার ভয়ে পটুয়াখালী থেকে পালিয়ে প্রথমে ব্রুনাই এবং পরে ইংল্যান্ডে অবস্থান করেন। আমেরিকায় এসেও আত্মগোপনে ছিলেন অনেকদিন কিন্তু বর্তমানে তিনি আওয়ামীলীগ সরকারের কর্মকান্ডের মিথ্যা প্রচারনায় অনলাইন পত্রিকার মাধ্যমে একজন তথ্য সন্ত্রাসীরুপে আবির্ভুত হয়েছেন। এলাকার প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় সাধারন মানুষ তাঁর সন্ত্রাসী কর্মকান্ডের কোন প্রতিবাদ করতে পারেনি কোনদিন। তাই এখন সময় এসেছে সবাই মিলে এই তথ্য সন্ত্রাসীকে প্রতিহত করতে হবে। অদ্ভুত এমন কল্প কাহিনী কমিউনিটির ব্যক্তিবর্গের মাঝে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।

ঢাকা, ২০ মে: রাজধানীর মহানগর নাট্যমঞ্চের বাইরে রোববার দিনব্যাপী গণঅনশনে প্রধান অতিথি খালেদা জিয়া ছাড়াও ১৮ দলীয় জোটের অর্ধশতাধিক নেতা বক্তৃতা করেন।সবার বক্তৃতায় সরকারের সমালোচনা, জোট নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে না আনলে নির্বাচনে না যাওয়া, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরতের দাবি উঠে আসে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান বলেন, “রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ সবখানে দূর্নীতি ঘনিভূত হচ্ছে। দেশে আইনের শাসন নেই। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সব সমাধান আসতে পারে।”ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “সরকারের চোরদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেয়া দরকার। তাদের দুর্নীতি প্রমাণে অর্থমন্ত্রীকে স্বাক্ষী করা যেতে পারে।”
ড. আবদুল মঈন খান বলেন, “সরকার দেউলিয়া হয়ে গেছে। এজন্য এ সরকারকে অতি দ্রুত বিদায় করতে হবে।”জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, “সরকার পুরোপুরি ফ্যাসিবাদের ওপর ভর করছে। দেউলিয়া হয়ে এখন প্রশাসনিক শক্তিকে ব্যবহার করছে তারা। নির্যাতিত মানুষের মুক্তির জন্য এই গণঅনশন কর্মসূচি আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।”দাবি না মানলে আগামীতে যে কঠোর আন্দোলন আসবে সেটি ঠেকানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


জগন্নাথপুর প্রতিনিধি,২১মে:জগন্নাথপুর পৌর সভার হবিবপুর দক্ষিন পাড়া গ্রামের রাজা মিয়া গতকাল রবিবার জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেছেন, ২০০৫ সালের ৩০ আগষ্ট ছাতক উপজেলার ভাতগাও গ্রামের হাজ্বী আবুল হোসেনের কন্যা শেফালী বেগমকে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ করেন।বিবাহের কিছুদিন পর থেকেই আমার স্ত্রী  শেফালী বেগম আমিসহ আমার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরন ও বেপর্দা চলাফেরা শুরু করে। তাকে ভালোভাবে চলা ফেরা করার জন্য পরামর্শ দেই এবং ঐ সময় তার গর্ভে আমার একটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে আমার সন্তানের ৫বছর। শেফালীর বরন পোষনে কোন ধরনের ক্রুটি না থাকা সত্ত্বে ও বার বার পিত্রালয়ে যেতে চায়। আমাদের কোন আদেশ-উপদেশ না মেনে তার খেয়াল খুশী মতে পিত্রালয়ে যাওয়া আসা করে। শেফালীর এহেন কার্যকলাপে আমাদের পারিবারিক ও সামাজিক মান সম্মান ক্ষুন্ন হতে থাকলে আমি বার বার সংশোধনের সুযোগ দেয়ার পর সে সংশোধন হয় নাই।আমি নিরুপায় হইয়া গত ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর হবিবপুর গ্রামের মিনার আলী ও তাহির উদ্দিনকে স্বাক্ষী রেখে জগন্নাথপুর পৌরসভার নোটিশের মাধ্যমে আমার স্ত্রী শেফালী বেগমকে তালাক প্রদান করি। ২০০৭ সালের ১ নভেম্বর নোটারী পাবলিক সিলেট ডিভিশন এর এডভোকেট বেলাল আহমদের মাধ্যমে পুনরায় তালাক প্রদান করি এবং কাবিনে উল্লেখিত সকল প্রকার দেনা পাওনা সরকারী নিয়ম অনুযায়ী শেফালীকে পরিশোধ করি। পরে শেফালী তার পিত্রালয়ে চলিয়া যায়। আইনের মাধ্যমে আমার ছেলে ছামি আমার কাছে থেকে যায়। গত ১৬ মে আমার তালাক দেয়া স্ত্রী শেফালী বেগম পূর্ব পরিকল্পিতভাবে অপর এক মহিলাসহ আমাদের বাড়ির উঠানে আসিয়া আমাদেরকে হেয় প্রতিপন্ন করার হীন মানসে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ আমার শিশু সন্তানকে জোর পূর্বক তুলে নিতে চাইলে আমি বাধা নিষেধ দেই।

লন্ডন প্রতিনিধি,২১মে:বিএনপির একটি ৭ সদস্যবিশিষ্ট টিম ব্রিটিশ ট্রান্সপোর্ট মিনিসদল্টার নরম্যান বেকার এমপির সঙ্গে ব্রিটিশ হাউস অব কমন্সের এক মতবিনিময় সভায় মিলিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার নবনিযুক্ত কনভেনর এমএ মালেক নেতৃত্ব দেন। সভায় এমএ মালেক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তথা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি সভাপতি এম ইলিয়াস আলীকে সরকার কর্তৃক গুম করে দেয়ার ঘটনা অবহিত করেন। গণতন্ত্র কোনো প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের পুনঃস্থাপন, বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা, মিথ্যা মামলায় এবং সাম্প্রতিককালে বিরোধী দলের নেতাকর্মীদের গুম হয়ে যাওয়া তথা মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় নরম্যান বেকার এমপি, বাংলাদেশের এমন রাজনৈতিক পরিস্থিতি জন্য বিশেষ উদ্বেগ প্রকাশ করেন এবং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কানাইঘাট সংবাদদাতা,২১মে:এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান রোববার কানাইঘাট উপজেলাস্থ শহর উল্লাহ বাজার মাঠে বেলা ২টায় অনুষ্ঠিত হয়।প্রত্যাশা এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে ট্রাস্টি সভাপতি সুলেমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারী মুনতাছির আহমদ ও আকরামুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে শুধু সাফল্য নয়, মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকার জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। শুধু ভাল ফলাফল নয় জীবনের সর্বক্ষেত্রে ভাল হওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে।বক্তারা আরো বলেন, কানাইঘাটকে আলোকিত করতে এ অঞ্চলের মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা সিলেটের আলোকিত উপজেলা হিসেবে কানাইঘাটকে উপস্থাপন করতে হলে এ অঞ্চলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানেরও প্রয়োজন।সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চাকসু নেতা মামুনুর রশীদ মামুন, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন, শিক্ষাবিদ নজরুল ইসলাম, পূর্বগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, এডভোকেট মামুন, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিন, আফতাব উদ্দিন, লুৎফুর রহমান, কালাই হাজী, শিহাব উদ্দীন, শফিকুল হক চৌধুরী, সালেহ আহমদ, জুবের আহমদ, মন্নান প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলী/শুভেচ্ছা



যুক্তরাজ্যে থেকে ’দৈনিক সিলেটের আলাপ’ নামে অনলাইন পত্রিকা বেশ কিছুদিন যাবত প্রকাশিত হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং এই পত্রিকার সাথে সম্পৃক্ত সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।একবিংশ শতাব্দীর প্রযুক্তির অধ্যায়ে বিশেষ করে ডিজিটাইজেশনের এ যুগে অবাদ তথ্য প্রবাহের ক্ষেত্রে অনলাইন পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।’দৈনিক সিলেটের আলাপ’ বিলেত থেকে প্রকাশিত অনলাইন পত্রিকারক ভীড়ে একটি নতুন সংযোজন। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে এই পত্রিকা  সময়ের সাথে তাল মিলিয়ে প্রবাসীদের সময় উপযোগী, তথ্যসমৃদ্ধ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনর মাধ্যেমে কমিউনিটির মানুষের হৃদয়ে স্থান পাবে।’দৈনিক সিলেটের আলাপ’ পরিবারের এই সুন্দর প্রয়াস দীর্ঘজীবি হোক এবং এর উজ্বল আলো ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি  ঘরে ঘরে ।

বিশেষ কলাম



প্রধান বিরোধী দল বা জোটের প্রথম সারির প্রায় সব নেতা ঠুনকো অজুহাতে এখন কারাগারে। যেমনটা পাকিস্তানের জমানায় আয়ুব খানের আমলে ঘটেছিল। শাসকের পীড়ন কোনোদিন জয়লাভ করেনি। এটা ইতিহাস। ইতিহাস খণ্ডনের ক্ষমতা আমাদের কারোরই নেই। আমরা ইতিহাস সৃষ্টি করতে পারি, কিন্তু ইতিহাস খণ্ডন করতে পারি না। গণতন্ত্রের মূল কথাই হচ্ছে পরমত-সহিষ্ণুতা। প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের মান-সম্মান, নিরাপত্তার গ্যারান্টি দেয়া। প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বীই যদি না থাকে তাহলে রাজনীতি থাকে কোথায়? ফাঁকা মাঠে গোল দেয়ায় কৃতিত্ব কোথায়? দুর্দান্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করে জয়ী হওয়ার আনন্দই আলাদা।গণতান্ত্রিক সমাজ কারও একার নয়। সবার মতামত নিয়েই গণতন্ত্র। সভ্য সমাজে চরম শত্রুর সঙ্গেও ভদ্র আচরণ করতে হয়। এমনকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত অবস্থাতেওকোনো কারণে উভয় পক্ষের কথা বলার প্রয়োজন হলে তা ভদ্রতা ও শালীনতা বজায় রেখে করতে হয়। সব মিটিংই যে সফল হয়, তা নয়। কিন্তু আলোচনার কথা বলে একত্র হয়ে কেউ কাউকে হত্যা করে না। হ্যাঁ, নবাব আলীবর্দী খাঁ মারাঠা দস্যু বর্গি সর্দার ভাস্কর পণ্ডিতকে আলোচনার্থে ডেকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। তাতে বাংলায় বর্গির হাঙ্গামা নির্মূল হয়েছিল। গ্রামবাংলার মায়েদের আর বলতে হয়নি, ‘শিশু ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে?’ কিন্তু কেন যেন গণতন্ত্রের এ যুগে সব অগণতান্ত্রিক মনোভাব মাথাচাড়া দিয়ে উঠেছে। বিরোধী দলের ৩৩ নেতাকে গ্রেফতার করে জেলে পোরা হলো।

এক্সক্লুসিভ সাক্ষাৎকার



সামারুহ মির্জাআমার পিতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপাদমস্তক একজন রাজনীতিবিদ। আমি এই মানুষটি এবং অন্য আরও কিছু প্রসঙ্গ নিয়ে কিছু কথা লিখছি। নিজের পিতাকে নিয়ে লেখা বোধ হয় খুব শোভন নয়! আপাতদৃষ্টিতে এই অশোভন কাজটি আমি আজ করতে চাই, এবং করব।মির্জা আলমগীরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে শ্রদ্ধা করেছেন সব সময়। এলাকায় যেকোনো বিপদ আপদে প্রথমে ছোটে তাঁর কাছে, সমাধানের জন্য। সে যে দলেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন।বলুকাকার একটি কথা মনে পড়ে গেল। নির্বাচনী প্রচারণায় আমি হাঁটছি এক পাড়া থেকে আরেক পাড়ায়। বলুকাকার বাসার সামনে এসেছি, সঙ্গে থাকা দুজন বললেন, ভিতরে যাবার দরকার নেই, তিনি আব্বুর বিরুদ্ধে প্রচারণা করছেন। আমি তবুও এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখি বলুকাকা আর কজন বসে। বললাম, বলুকাকা, আব্বুর জন্য প্রার্থনা করবেন। বলুকাকা হেসে বললেন, মাগো, রাজনৈতিক কারনে আমি তোমার বাবার বিরোধিতা করছি, কিন্তু মানুষ আলমগীরের জন্য আমার মঙ্গল কামণা নির্ভেজাল, সব সময় ।নাম বলছি না, তবে আওয়ামী লীগের এক বিখ্যাত বাগ্মী রাজনীতিবিদ এক টক শোতে আব্বুর সাথে বসতে চাননি। তার স্রেফ কথা, এই ভদ্রলোকের সাথে আমি ঝগড়া করতে পারবো না। শতভাগ সততার সাথে মানুষটি সারা জীবন রাজনীতি করেছেন, নিজের আদর্শ, নিজের বিশ্বাসের সাথে কখনো সমঝোতা করেন নি, শুধু বোঝেন নি, এই বাংলাদেশে তিনি বড়ই অনুপযুক্ত এক রাজনীতিবিদ। একটি “গনতান্ত্রিক” সরকার আজ এই মানুষটিকে যেভাবে অপদস্থ করল, তা আসলেই উদাহরণ হয়ে থাকবে চরম অবিচারের।

মতামত



বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত বিভিন্ন মামলায় গ্রেফতারের পর ফাঁসির আসামির সাথে রাখা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একসাথে এত বেশি শীর্ষ রাজনৈতিক নেতাদের যেমন গ্রেফতারের নজির নেই, তেমনি রাজবন্দীদের ফাঁসির আসামির সাথে রাখাও নজিরবিহীন। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক নিপীড়নের যেসব পথ বেছে নিয়েছে, তাতে শুধু রাজনীতিবিদদের হেনস্তা করা হচ্ছে না, মানবাধিকারের চরম লঙ্ঘনও ঘটছে।বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে ২৯ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানো ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি পার্কিংয়ে ককটেল নিক্ষেপের ঘটনায় ১৮ দলীয় জোটের ৪৪ জন নেতাকে আসামি করা হয়। এর মধ্যে সাবেক মন্ত্রী ও এমপিরাও রয়েছেন। সত্তরোর্ধ্ব প্রবীণ রাজনীতিবিদদেরও জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ’৯০-এর গণ-আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের সবাইকে পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। রাখা হয়েছে সেখানকার হাইসিকিউরিটি সেলে, যেখানে ফাঁসির আসামিদের রাখা হয়।

বিনোদন



‘ডার্টি পিকচার’ নিয়ে সেন্সর বোর্ড আর বালাজি সংস্থার কাজিয়া থামছে না মোটেই। সেন্সর বোর্ডের চেয়ার পারসন লীলা স্যামসন এই সিনেমা নিয়ে কর্তৃপক্ষের ওপর জোর দেয়া নিয়ে যে অভিযোগ এনেছেন, সে দাবি বালাজির পক্ষ থেকে অস্বীকার করেছেন একতা কাপুর। ২২ এপ্রিল সোনি টিভিতে এই ছবির শো টাইমিং পিছিয়ে দেয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। কারণ সেই  সময় থেকেই দেশের সব প্রান্ত থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশের সেন্সর বোর্ডকে। তাকে ধামাচাপা দিতেই উল্টো সুর গাইছে বলে দাবি বালাজি পক্ষের।ঠিক কোন কোন কারণে এই ছবি প্রাইম টাইমে টিভিতে দেখানো যাবে না, তা নিয়ে যথাযোগ্য বিবৃতি দিতে মুম্বাই পৌঁছেছেন সেন্সর বোর্ডের চেয়ার পারসন লীলা স্যামসন এবং সিইও পঙ্কজা ঠাকুর। বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে, ছবিতে ধূমপান আর শরীরী দৃশ্যের বাড়াবাড়ি থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ, টেলিভিশনের রেটিং অনুযায়ী ওই সময়টা ফ্যামিলি শো  দেখানোর জন্য। অন্যদিকে রাত ১২টার শোয়ে এই ছবির টিভি প্রিমিয়ারের ব্যাপারে মত দিয়েছিল বোর্ড, সে প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য ও রুপচর্চা



দিনে চার থেকে পাঁচ কাপ কফি পান করলে মৃত্যুর ঝুঁকি কমে যায়। যারা কফি পান করেন না তাদের তুলনায় কফিপানকারীদের নানা রোগে মৃত্যুর ঝুঁকি কমে যায় বলে এক সমীক্ষায় দেখা গেছে।নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামের চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকীতে এ সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৫০ থেকে ৭১ বছর বয়সী চার লাখের বেশি ব্যক্তির ওপর ১৩ বছর ধরে এ সমীক্ষা চালিয়েছে আমেরিকা সরকার। এর আগে এত ব্যাপকভিত্তিক কোনো গবেষণা আর চালানো হয়নি। সাধারণভাবে যারা কফি পান করেন না তাদের তুলনায় কফিপানকারীরা আগে মারা যান। কারণ কফি পানের সঙ্গে ধূমপান, অধিকহারে লাল গোশত ভোজন, ফল ও শাকসবজি কম খাওয়া, কম ব্যায়াম করা এবং মদ্যপানের মতো অনেক বাজে অভ্যাস জড়িত থাকে বলে দেখা গেছে।তবে কফিপানকারীর এসব মৃত্যুঝুঁকি সরিয়ে নেয়ার পর বিজ্ঞানীরা দেখতে পেলেন- বেশি করে কফি পান করলে বরং ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, স্ট্রোক, সংক্রমণ এমনকি আঘাত ও দুর্ঘটনাজনিত মৃত্যুর আশঙ্কাও কমে যায়।চিকিৎসা সাময়িকীতে এ সংক্রান্ত নিবন্ধ লিখেছেন আমেরিকার দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নিয়াল ডি. ফ্রিডম্যান ও তার সহযোগীরা এবং তারাই এ সমীক্ষা চালিয়েছেন। তারা দেখতে পেয়েছেন-যারা কফি পান করেন না তাদের তুলনায় যেসব পুরুষ দিনে দুই থেকে তিন কাপ কফি পান করেন তাদের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ বেশি। আর মহিলাদের সম্ভাবনা রয়েছে ১৩ শতাংশ। এমনকি দিনে এক কাপ কফি পান করলে তাতে পুরুষদের ক্ষেত্রে ছয় এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ শতাংশ পর্যন্ত মৃত্যু ঝুঁকি কমতে পারে।

 

 

সম্পাদকীয়



গণতান্ত্রিক এই দেশ। এছাড়া এই দেশের জনগণ বরাবরই অধিকার আদায়ে সংগ্রামী ও আপোষহীন। নিজেদের অধিকার অর্থাৎ মায়ের ভাষা রক্ষার্থে এই জাতি যে ত্যাগ ও আত্মহুতি দিয়েছে পৃথিবীর ইতিহাসে তা অত্যন্ত বিরল একটি ঘটনা যা অন্য কোন জাতির বেলায় ঘটেছে বলে মনে হয় না। যদি ও আমাদের মাতৃভাষা রক্ষার ঘটনা প্রবাহ বেদনা বিদুর লোমহর্ষক। তবে একথা আজ বিশ্ববুকে স্পষ্ট যে, আমাদের ভাষা শহীদদের রক্ত বৃথায় যায়নি। যার বাস্তব প্রমাণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারন আমাদের মায়ের ভাষার ব্যঞ্জনার ধ্বনি আর আউল বাউলের একতারার সুর ও দোলের বাহারি ঢং অতি সহজেই বিশ্ববাসীর উজার করা ভালবাসা আর ভাললাগার সুগম পথ তৈরী করতে সক্ষম হয়েছে। যার ফলে আজ বাংলা ভাষা বিশ্ববাসীর নান্দনিক উচ্চারণ। তবে দুঃখজনক হলে ধ্র“ব তারার  মত সত্য যে, কালের পরিক্রমায় জাতি ভুলে যাচ্ছে ৭১ এর রক্তে ঝরা শহীদদের আত্মত্যাগের কথা। তবে এমনটি কথা ছিল না কারণ বিশ্ববুকে শির উচু করে দাড়াতে জাতিকে অনেক ত্যাগ ও আত্মহুতি দিতে হয়েছিল।ভাবনার অন্ত নেই।মাত্র নয় মাসে কিভাবে সেদিন জাতি স্বাধীনতার সুফল ভোগ করতে পেরেছিল। তার পেছনে কিন্তু একটি মাত্র কারণই ছিল। যা-ইতিহাস সাক্ষ্য দেয়। তা হল ঐক্যবদ্ধ সংগ্রাম ও সর্বস্তরে জনতার অংশ গ্রহণ ও গঠনমূলক নেতৃত্ব।

বিজ্ঞপ্তি



দৈনিক সিলেটের আলাপ ডটকম এর জন্য ইউরোপ,আমেরিকা,অস্টেলিয়া,কানাডা,এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে প্রতিনিধি আবশ্যক, ছবি ও বায়োডাটা সহ আবেদনকরুনinfo@sylheteralap.comযোগাযোগের জন্যঃ +447578062057/ +447536574441

শোক-সংবাদ



বিশেষ প্রতিনিধি,২০মে:দেশীয় চলচ্চিত্রের একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী সুলতানা জামান আর নেই। আজ সকাল সোয়া ৭টায় তিনি ঢাকার ক্যান্টনমেন্টস্থ বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সুলতানা জামান অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছেÑমাটির পাহাড়, চান্দা, নতুন দিগন্ত, অনেকদিনের চেনা, জোয়ার এলো, জানাজানি, সাত রং, সোনার কাজল, উজালা, আবার বনবাসে রূপবান, জংলি ফুল প্রভৃতি। তার আসল নাম মিনা জামান। তার স্বামী প্রয়াত বিশিষ্ট চিত্রগ্রাহক কিউ এম জামান। উল্লেখ্য, সুলতানা জামান ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন।

ছবি ঘর
ভিডিও গ্যালারী