
মোঃ রফিকুল ইসলাম রফিক: পত্মীতলায় এক যুবককে প্রতারনার ফাঁদে ফেলে একটি বাড়ীতে আটকিয়ে রেখে দু’লক্ষ টাকা মুক্তিপন দাবী করার অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার দিবাগত রাতে ঐ বাড়ীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ জনকে আটক করেছে। সুত্রজানায়, পার্শ্ববর্তী পোরশা উপজেলার জাফরপুর গ্রামের আজিমদ্দীনের পুত্র পল্লী চিকিৎসক নিজাম উদ্দীন (৪২) গত বুধবার সকালে পতœীতলায় ঔষধ কেনা ও মটরসাইকেল ঠিক করার জন্য এলে এ সময় তার পূর্ব পরিচিত শিউলির সাথে দেখা হয়। এ সময় শিউলি তাকে ফুসলিয়ে নজিপুর পালশা গ্রামের খালেদার বাড়ীতে নিযে যায় এবং তার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঐ বাড়ীতে থাকা চামেলী নামে একটি মেয়ের সাথে নিজামের নানা ভঙ্গিতে ছবি তুলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং তার কাছ থেকে দু’লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়। এ সময় নিজাম তার বাড়ীতে জানালে কৌশলে বাড়ীর লোকজন পতœীতলা থানায় উক্ত বিষয়ে অভিযোগ করে। রাত ১১ টায় বাড়ীর লোকজন টাকা নিয়ে নজিপুর বাসস্ট্যান্ডে এসেছে খবর পেয়ে প্রতারক চক্রের ওয়াসিম ও তার শ্যালক লিটন টাকা নেয়ার জন্য নজিপুর বাসস্ট্যান্ডে আসলে নিজামের পরিবারের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় অভিযোগের ভিত্তিতে পতœীতলা থানা পুলিশ প্রতারক চক্রের হোতা পালশা গ্রামের খালেদার বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত নিজাম উদ্দীনকে উদ্ধার করে এবং ঔ চক্রের খায়রুলের মেয়ে খালেদা (৪৫), খালেদার মেয়ে হাসানের স্ত্রী লাকি আক্তার (২০), বাড়ীর ভাড়াটিয়া সাপাহার উপজেলার চক গোপাল গ্রামে

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানার ঢাকুয়া গ্রামে নারী নির্যাতন মামলার বাদির ভাতিজা রাসেল মিয়া (১৮) খুন হয়েছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসি বৃহস্পতিবার সকালে ঘাতকদের বাড়িতে হামলা ভাংচুর সহ বিচারের দাবিতে ধোবাউড়া - তারাকান্দা সড়কে ৪ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সুত্রজানায়, প্রায় দেড় বছর আগে ঢাকুয়া গ্রামের জনব আলীর বখাটে পুত্র জুয়েল (২০) বওলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ২০১১ সনের ২৮ জুলাই ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়। মামলাটি আদালতে বিচারাধীন। আসামিরা মামলা প্রত্যাহারের জন্য বাদি পক্ষকে দীর্ঘদিন যাবৎ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে ১৭ মার্চ তারাকান্দা থানায় আসামি পক্ষের বিরুদ্ধে একটি জিডি করেন। পরে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে রবিবার বিকেলে আসামির লোকজন হামলা চালিয়ে বাদির পরিবারের ৪ জনকে পিঠিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের মাঝে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১ টায় বাদির ভাতিজা আলী হোসেনের পুত্র রাসেল মিয়ার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসি আসামিদের বাড়িতে হামলা ভাংচুরসহ ঘাতকদের বিচারের দাবিতে কয়েক

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ শিক্ষার্থীদের সেবা ধর্মী কাজে অংশ গ্রহনের জন্য মানষিক ভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বাকৃবি ভিসি ড. রফিকুল হক।এ ক্ষেত্রে কৃষি ও কৃষকের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’র বিএসসি এজি লেভেল-৪ সেমিস্টার-১ শিক্ষার্থীদের ৬ দিন ব্যাপী সম্প্রসারণ মাঠ সফর/১৩ এর সরেজমিন পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। বুধবার টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: সুলতান উদ্দিন ভূঞা, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো: আবদুল খালেক পাটোয়ারী, প্রফেসর ড. মু আবুল কাশেম, প্রফেসর ড. মো: গোলাম রাব্বানী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জয়গুন বেগম,

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহের হত্যা মামলায় হাই কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে ময়মনসিংহে বৃহস্পতিবার মানব বন্ধন ও সমাবেশ করছে জেলা জাসদ। সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহের হত্যা মামলায় হাই কোর্টের দেয়া রায়ে সন্তোষ এবং খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করে।মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহ শাখার সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন,সাধারন সম্পাদক এডভোকেট সাদিক হোসেন,জাসদ নেতা এডভোকেট নজরুল ইসলাম চুন্নু,এডভোকেট শিব্বির আহমেদ লিটন ও রতন সরকার প্রমুখ।

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ কৃষি ও কৃষকের সাথে সরাসরি সম্পৃক্ত হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)র শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ৬ দিন ব্যাপী সম্প্রসারণ মাঠ সফর/১৩ শুরু হয়েছে।গত বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি)’র ভিসি প্রফেসর ড. মো: রফিকুল হক টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলায় সরেজমিন পরিদর্শনে গিয়ে বিএসসি এজি লেভেল-৪ সেমিস্টার-১ শিক্ষার্থীদের মাঠ সফরের কার্যক্রম পরিদর্শন করেন।এসময় ভাইস-চ্যান্সেলরের সাথে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: সুলতান উদ্দিন ভূঞা, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো: আবদুল খালেক পাটোয়ারী, প্রফেসর ড. মু আবুল কাশেম, প্রফেসর ড. মো: গোলাম রাব্বানী, প্রফেসর ড. মো: গোলাম ফারুক, ড. মুহাম্মদ মহির উদ্দীন, ড. মো: এনামুল হক, ও ড. মো: আশরাফুল হক ।ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল হক প্রতিনিধি দল নিয়ে ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া গ্রামের কৃষকদের সাথে বাকৃবি সফররত শিক্ষার্থীদের যৌথ কার্যক্রম দেখেন এবং উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন । ভাইস-চ্যান্সেলরকে কাছ পেয়ে উপস্থিত গ্রামবাসী ও ছাত্র ছাত্রীরা আনন্দিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকনগরের ৩৫/২ বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ পাঁচজন অগ্নিদদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন গৃহকর্তা শিপন (৩৫), তার স্ত্রী ফারিয়া জামান মৌ (২৫), ছেলে আনিসুজ্জামান অপূর্ব (৩), প্রতিবেশী আরমান (৫) এবং আরমানের ফুফাতো বোন সাদিয়া (৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, চারতলা ভবনের ওই বাসার নিচতলায় চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই কক্ষে আগুন ধরে গেলে স্বামী-স্ত্রী ও ছেলে এবং দুই প্রতিবেশী দগ্ধ হলে অন্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, শিপন, অপূর্ব ও আরমানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে এবং মৌয়ের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে সাদিয়াকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা: ধূমপানবিরোধী নানা পদক্ষেপের কথা বলা হলেও কার্যক্ষেত্রে দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলছে। গত এক বছরে কিশোর ও তরুণ ধূমপায়ী বেড়েছে ১১ শতাংশ। যা গত বছর ছিল ৫৭ শতাংশ। এবার বেড়ে দাঁড়িয়েছে ৬৮ শতাংশ। জরিপে অংশ নেয়া ৬২ শতাংশের মতে, দেশে নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। কিশোর ও তরুণ ধূমপায়ীর ৯৮ শতাংশই সিগারেট পান করে। অন্যদিকে এই সময়ে দেশে মোট ধূমপায়ী বেড়েছে সাত শতাংশ। এর ফলে ৪১ শতাংশ থেকে বেড়ে মোট ধূমপায়ীর হার দাঁড়িয়েছে ৪৮ শতাংশে। ধূমপানবিরোধী সংগঠন ‘ক্যাম্পেইন ফর ক্লিন এয়ার’ পরিচালিত বাংলাদেশে তামাকের প্রভাব সংক্রান্ত জরিপের রিপোর্টে এ তথ্যই পাওয়া গেছে। চলতি মে মাসের প্রথমার্ধে দৈবচয়ন (র্যানডম) পদ্ধতিতে পাঁচশ’ জনের ওপর এই জরিপ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকা, রংপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ক্লিন এয়ার উদ্যোগে পরিচালিত হয়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইসির মহাসচিব অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আবদুস সবুর। সভাপতিত্ব করেন নাট্যকার ও সংগঠনের আহ্বায়ক অরণ্য আনোয়ার, অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, “প্রকাশ্য ধূমপান আইন কার্যকর নেই। মূলত আইনের সীমাবদ্ধতার

ঢাকা: লন্ডন ভিত্তিক মানবাধিবার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১২ সালের সার্বিক প্রতিবেদন তেমন গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। ড. মিজান বলেন, “গত ২৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ১৬তম অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টির এই প্রতিবেনটি তেমন গুরুত্ব বহন করে না।” বৃহস্পতিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নতুন বার্তা ডটকমকে তিনি এ কথা বলেন। বিচারবর্হিভূত হত্যা, গুম ও খুন সম্পর্কে সংগঠনটির প্রতিবেদন সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এ সব বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা ছাড়া কিই বা করার আছে। তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হামলার বিষয়ে অ্যামনেস্টি যেসব তথ্য প্রকাশ করেছে তাতে এ হামলার বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার হয়নি। রিপোর্ট দেখে অনেক ক্ষেত্রে মনে হতে পারে সরকারের পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এসব ঘটনায়। আর এটা কোনোভাবেই কাম্য নয়।” এটা সরকারের ইমেজে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ড. মিজান বলেন, “এ সব ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে হয়ত রাজনৈতিক মদদ ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকেও সমাধানের জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছিল। তাছাড়া মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও নিন্দা জানানোর

সাভার: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষেভের মুখে ফের বন্ধ ঘোষণা করা হলো আশুলিয়ার অন্তত ২৫টি পেশাক কারখানা। বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সাভারে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা এ সময় সড়ক অবরোধ করে রাখে। পুলিশ অবরোধ ভেঙ্গে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরাও মারমুখী হয়ে ওঠে। এসময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ এসময় বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে কোনো হাতহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে ওই এলাকার ২৫টি করাখানা চালুর দুই ঘণ্টার মাথায় ১১টার দিকে শ্রমিকদের ছুটি দেয়া হয়। পরে কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ ঘোষণা করে। আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এখনো এসব এলাকায় পুলিশের কড়া নজরদারি রয়েছে।

ঢাকা: হাতিরঝিলে বিজিএমইএর গড়ে তোলা ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে সংগঠনটি। বৃহস্পতিবার আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক জাস্ট নিউজকে আপিল করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা ভবন ভাঙতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার আপিলের আবেদন ফাইল করা হয়েছে। ওইদিন এ মামলায় আপিল আবেদন করার শেষ তারিখ নির্ধারিত ছিল। ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ ভবনটি ভাঙার নির্দেশ দেন। বিজিএমইএ যাদের কাছে ওই ভবনের ফ্ল্যাট বিক্রি করেছে দাবি পাওয়ার এক বছরের মধ্যে তাদের টাকা ফেরত দিতেও নির্দেশ দেয়া হয়। ২০১৩ সালের ১৯ মার্চ ওই রায়ের পূর্ণ অনুলিপি প্রকাশিত হয়।

