
ঢাকা, ৯ আগস্ট: উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, দেশের শীর্ষ আলেম, ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নামাজে জানাজা বেলা সোয়া এগারোটায় জাতীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় তার রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লি অংশ নেয়। জানাজা শেষে মরহুমের মরদেহ মুন্সিগঞ্জে তার পারিবারিক কবরস্থানে দাফন করার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুরে নিজ বাসায় শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শায়খুল হাদিস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
তিনি পাঁচ ছেলে, আট মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে। তার পরিবারের ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ প্রায় ৭০ জন সদস্য কোরআনে হাফেজ।
শায়খুল হাদিসের পরিবার সূত্রে জানা গেছে, তার নামাজে জানাজা বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর অদূরে কেরানীগঞ্জের আঁটিবাজারে পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে বুধবার রাত ১০টার দিকে শায়খুল হাদিসের মরদেহ তার প্রতিষ্ঠিত মোহাম্মদপুরের জামেয়া রাহমানিয়া প্রাঙ্গণে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য।
শায়খুল হাদিস দেশ-বিদেশে হাদিস বিশারদ হিসেবে পরিচিত ছিলেন। ছয় দশকেরও বেশি সময় তিনি হাদিসের চর্চা ও পাঠদানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হাদিস শাস্ত্রের অদ্বিতীয় গ্রন্থ বুখারি শরিফের প্রথম বাংলায় অনুবাদ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের ইসলামি রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব। চারদলীয় জোট প্রতিষ্ঠাকালীন অন্যতম শীর্ষ নেতা হিসেবে রাজনীতিতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে যে লংমার্চ হয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন শায়খুল হাদিস। মোহাম্মদপুর সাতমসজিদ জামেয়া রাহমানিয়া মাদ্রাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। দেশ-বিদেশে তার হাতেগড়া হাজার হাজার ছাত্র হাদিসের চর্চা ও গবেষণায় রত আছেন।
বার্তা২৪ ডটনেট
Add Your Comment
- বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন দুঃসময়ের মুখোমুখি:দি ইকোনমিস্ট
- আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত, তিন পুলিশ আহত
- শেরপুরে জামাইবরণ কেল্লাপোশী মেলা আজ থেকে শুরু
- সরকার ও ভারতপন্থীদের টার্গেট মাহমুদুর রহমান : লেখা ও পত্রিকা সম্পাদনাই অপরাধ
- গার্মেন্টের বিষয়ে ইউরোপকে আশ্বস্ত করতে বাংলাদেশের উদ্যোগ
- সম্পাদক পরিষদ গঠিত সভাপতি গোলাম সারওয়ার, সম্পাদক মাহফুজ আনাম
- নজরুলের ক্ষুরধার লেখনি ছিল অত্যাচারীদের বিরুদ্ধে,ত্রিশালের জন্মজয়ন্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী
- বন্দরে পরিবেশ ও শব্দ দুষনের প্রতিবাদে বিক্ষোভ
- বন্দর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন পিন্টু সভাপতি, শাহীন সম্পাদক
- রূপগঞ্জে মাইক্রোবাসে ডাকাতি

