শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪২০; ২৫ মে ২০১৩;
সর্বশেষ খবর: সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে হরতাল অনিবার্য ছিল       বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন দুঃসময়ের মুখোমুখি:দি ইকোনমিস্ট       আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত, তিন পুলিশ আহত       শেরপুরে জামাইবরণ কেল্লাপোশী মেলা আজ থেকে শুরু       দেশে চলমান ভয়াবহ সংকট থেকে উত্তরণে দু’নেত্রীর সংলাপের বিকল্প নেই : এরশাদ      
ব্যবসায়ী বসির হত্যার নেপথ্যে চাঁদাবজি-আধিপাত্য
ব্যবসায়ী বসির হত্যার নেপথ্যে চাঁদাবজি-আধিপাত্য

ঢাকা, ৯ আগস্ট: চাঁদা দিতে রাজি না হওয়ায় মহাখালিতে বসিরকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের ভাই নাসির মিয়া বাদী হয়ে বুধবার সকালে হত্যা মামলা করেছেন। এজাহারে নয়জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহার ভুক্ত আসামি আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্র জানায়, মামলায় স্থানীয় সন্ত্রাসী তছলিম উদ্দিন দীপু, আবুল হোসেন, মনির, মিজান, চঞ্চল, উজ্জ্বল, জাহাঙ্গীর ও অজ্ঞাত দুইজনকে আসামি করা হয়েছে।

 

এজাহারে বাদী উল্লেখ করেছেন, বেশ কয়েকদিন আগে অভিযুক্তরা পানি ব্যবসায়ী বশির আহমেদ মিনাকে ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। কিন্তু বশির চাঁদা দিতে অস্বীকার করলে ওই সন্ত্রাসীদের যোগসাজসে বশিরকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া একই কারণে আসামিরা গত কিছু দিন আগে বাসায় গুলি করলে তার শিশু সন্তান আহত হয়।

 

পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, নিহতের নামেও বেশ কয়েকটি মামলা রয়েছে। সে নিজেও কিছুটা বেপরোয়া ছিল। বেলতলী বস্তির আধিপত্য নিয়ে নিহতের সঙ্গে হত্যাকারীদের বিরোধ চলছিল।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার এসআই আমিনুল বাশার জানান, মিনাকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ইতোমধ্যে মামলার এজহারভুক্ত আসামি আবুল হোসেনকে গ্রফতার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুইয়া মাহবুব হাসান জানান, এ  ঘটনায় তার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

বার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৪৩ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment
দেশের সংবাদ