মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
সর্বশেষ খবর: যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ২০ শিশুসহ নিহত ৯১       ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত       আইনি জটিলতায় ফের আটকে গেলো ডিসিসি নির্বাচন       বিএনপিকে দোয়া মাহফিলও করতে দেয়নি পুলিশ       বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মার্কিন দূতাবাস ২৩ ও ২৬ মে বন্ধ থাকবে      
কারাগারে ঈদ ১০ ভিআইপি’র
কারাগারে ঈদ ১০ ভিআইপি’র

ঢাকা,১৯ আগস্ট: বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হবার পর বিএনপি’র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ পর্যন্ত প্রতিটি ঈদেই কারাগারে ছিলেন। শুধু বাবর নন, ওয়ান-ইলেভেনের পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক ভিআইপি কারাগারে ঈদ উদযাপন করবেন।

 

বিএনপি’র নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী রাজনীতিক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) সাবেক দুই প্রধানসহ ১০ ভিআইপি’র এবারের ঈদ হচ্ছে কারাগারে।  একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, পিলখানা হত্যাকাণ্ড ও ১১ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় এসব নেতা ঢাকাসহ বিভিন্ন কারাগারে আটক রয়েছেন।

 

বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ৬টি এবং সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ৮টি ঈদ কারাগারে উদযাপন করতে যাচ্ছেন।

 

অন্য নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির ও সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, এনএসআই’র সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিম।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন অবস্থায় আটক আছেন কাশিমপুর কারাগারে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় আটক অবস্থায় চট্টগ্রাম কারাগারে আছেন। সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু বিডিআর হত্যা মামলায় আটক হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

 

একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন জামায়াত নেতা নিজামী ও সাঈদী, মুজাহিদ, কাদের মোল্লা নারায়ণগঞ্জে এবং কামারুজ্জামান কাশিমপুর কারাগারে রয়েছেন। এছাড়া একই ধরনের মামলায় দলটির সাবেক আমির গোলাম আযম রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে।

 

জানা গেছে, বরাবরের মতোই এই ভিআইপিদের পরিবারের সদস্যদের ঈদের দিন তাদের সঙ্গে কারাগারে দেখা করার সুযোগ দেবে কর্তৃপক্ষ।

 

সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রায় দশ হাজার বন্দির জন্য তিনটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াত তিনটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এর মধ্যে ভিআইপি বন্দিদের জন্য ২৬ নম্বর সেলের বারান্দায়, বৃদ্ধ ও মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিদের জন্য জলসিঁড়ি সেলের সামনে এবং যমুনা সেলের সামনে সাধারণ বন্দিদের জামায়াত অনুষ্ঠিত হবে।

 

ঈদের দিন সব বন্দির জন্য সকালে সেমাই-মুড়ি, দুপুরে সাদা ভাত-মাছ; রাতে পোলাও, গরু/খাসির মাংস, সঙ্গে কোমল পানীয় ও পান-সুপারির ব্যবস্থা রেখেছে কারা কর্তৃপক্ষ।

 

এছাড়াও ঈদ উপলক্ষে বন্দিদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনদের দেখা করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কারাগার কর্তৃপক্ষ। ১৫ মিনিট করে দর্শনার্থীরা বন্দিদের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়া ইন্টারকম সুবিধা ব্যবহার করতে পারবেন দর্শনার্থীরা।

 

গত বছর দুটি ওয়েটিং রুমে এ সুবিধা চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে ঈদের ছুটির দিনগুলোয় বন্দিদের আত্মীয়রা সহজেই দেখা করার সুযোগ পাবেন তাদের সঙ্গে। পরপর তিন দিন বন্দিরা বাড়ির রান্না করা খাবার খেতে পারবেন। এছাড়া ঈদের পরদিন কারাগারের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 বার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ১২০ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment