
বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ২০ আগষ্ট ঃ’ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ নজরুলের এ কালজয়ী গান দিয়ে শুরু এবং একে একে দেশাত্ববোধক, নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি,আধুনিক সহ বিভিন্ন আমেজ এবং আঙ্গিকের সঙ্গীত ও নৃত্য দিয়ে সাজানো ভালুকা সুরবীণা সাংস্কৃতিক সংস্থার ঈদ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ’এলো খুশীর ঈদ’প্রচারিত হচ্ছে স্থানীয় স্যাটেলাইট চ্যানেল গুলোতে।
প্রতি ঈদেই সংস্থার নিজস্ব ব্যাবস্থাপনায় এ ধরনের অনুষ্ঠান তৈরী করা হয় সংগঠনের নিজস্ব শিল্পীদের দিয়ে।তারই ধারাবাহিকতায় এ ঈদেও তৈরী করা অনুষ্ঠান মালা।প্রায় দেড় ঘন্টা স্থায়ীত্বকালের এ অনুষ্ঠানটির অডিও ও ভিডিও কার্যক্রম শুরু করা হয় সপ্তাহ খানেক পুর্ব থেকেই।ভালুকার বিভিন্ন লোকেশনে ধারন করা হয় ভিডিও চিত্রায়নের কাজ।রোববার ঈদের চাঁদ আকাশে উঁকি দেয়ার পর থেকেই স্থানীয় প্যান পেসিফিক ক্যাবল টিভি,পিএ চ্যানেল ও সেবা চ্যনেলে প্রচারিত হয় অনুষ্ঠানমালাটি।
অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক,বাংলাদেশ বেতারের নিয়মিত কন্ঠশিল্পী মোঃ রফিকুল ইসলাম রফিক ও নৃত্য পরিচালনা করেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমীর প্রাক্তন প্রশিক্ষক ও সুরবীণা’র নৃত্য শিক্ষক মোঃ মিজানুর রহমান।যন্ত্র সঙ্গীত সহযোগীতায় ছিলেন তবলায় মোঃ রফিকুল ইসলাম,প্যাড লোকমান হোসেন ফকির,কি-বোর্ড মোঃ রফিকুল ইসলাম রফিক,বাঁশী একাবুর রহমান ঢালী।উপস্থাপনায় সানজিদা আক্তার মিতু।
বিভিন্ন পরিবশনায় অংশ নেয়,ফাউজিয়া তাবাসসুম ঐশি,আনিকা রহমান আদ্রি,আফজাল হোসেন নাফিস,সাবরিনা সুলতানা প্রমি,নিজাম উদ্দিন,শরিফ রায়হান,কাইয়ুম হোসেন,হাফসা ফাতিন তাহা,জাহাঙ্গীর আলম।এ ছাড়াও সমবেত কন্ঠে উচ্চারিত ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ গানটিতে অংশ নেন সংস্থার অন্যান্য প্রায় ৩০জন শিল্পী।অনুষ্ঠানটির ভিডিও ধারন ও সম্পাদনা করেন বদিউল আলম শিপন।ঈদের আগের রাত থেকে প্রচার হওয়া অনুষ্ঠানটি চলবে কয়েকদিন পর্যন্ত।
স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ পায় ভালুকার বিভিন্ন অঞ্চলের দর্শকরা।
Add Your Comment
- প্রতারনার জালে আটকিয়ে মুক্তিপন দাবী করায় ৭ জনকে আটক করেছে পুলিশ
- ফুলপুরে নারী নির্যাতন মামলার বাদির ভাতিজা খুন বিচার দাবিতে বিক্ষোভ
- শিক্ষার্থীদের সেবা ধর্মী কাজে নিয়োজিত হওয়ার প্রস্তুতি নিতে হবে,বাকৃবি ভিসি
- কর্নেল তাহেরের রায়ে সন্তোষ ময়মনসিংহে জাসদের মানবন্ধন
- বাকৃবি ভিসি’র কৃষি সম্প্রসারণ মাঠ সফর সরেজমিন পরিদর্শন
- রাজধানীতে চার্জার ফ্যান বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫
- দেশের ৬৮ শতাংশ তরুণ ধূমপায়ী
- অ্যামনেস্টির প্রতিবেদন গুরুত্ব বহন করে না: ড. মিজান
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ

