
ঢাকা, ২১ আগস্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেয়া এবং হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা ও বাংলাদেশেকে নেতৃত্বশূন্য করা।
সোমবার প্রধানমন্ত্রী ২১ আগস্ট উপলক্ষে দেয়া বাণীতে এসব কথা বলেন।
তিনি বলেন, “এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সকল আলমত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১শে আগস্ট একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এই দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা।”
তিনি বলেন, “বৃষ্টির মতো গ্রেনেড হামলার মধ্যেও আমাদের নেতা-কর্মীরা মানববর্ম রচনা করে সেদিন আমাকে রক্ষা করেন। আল্লাহতায়ালার অশেষ রহমত ও জনগণের দোয়ায় আমি সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। তবে খুনিদের হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ আমাদের ২৪ জন নেতা-কর্মী। আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। তাদের অনেককেই আজও পঙ্গুত্বের অভিশাপ বহন করতে হচ্ছে।”
শেখ হাসিনা ২১ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ হাসিনা বলেন, “সত্যকে কখনও চাপা দেয়া যায় না। আজ তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের অনেক পদস্থ ব্যক্তিরা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। আমরা আশাবাদী ২১ আগস্টের হামলাকারী এবং এদের নেপথ্য মদদদাতাদের সুষ্ঠু বিচার বাংলার মাটিতে হবে।”
তিনি বলেন, “আমরা চাই, ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হোক।”
একটি শান্তিপূর্ণ নিরাপদ স্বদেশ ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ২১ আগস্টের শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। সূত্র: বাসস।
বার্তা২৪ ডটনেট
Add Your Comment
- রাজশাহীর গাছে গাছে আমের সমারোহ : চাষীদের মুখে হাসি
- কাহালুতে জামাই মেলা অনুষ্ঠিত
- মানবাধিকার কমিশন না নিন্দাধিকার কমিশন? : গভীর রাতে মতিঝিলে লক্ষ গুলির আওয়াজ তার ঘুম ভাঙ্গাতে পারেনি
- বাংলাদেশকে সতর্ক করলো ইউরোপীয় পার্লামেন্ট
- ভোলার ৪১ গ্রাম প্লাবিত : পানিবন্দি কয়েক হাজার
- জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন আজ
- অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পঙ্গু শ্রমিকরা
- ত্রিশাল জুড়ে উৎসব আমেজ,শনিবার থেকে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান
- আসিফ নজরুলকে হত্যার হুমকি
- বিলুপ্ত হচ্ছে কৃষিবান্ধব শামুক

