শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪২০; ২৫ মে ২০১৩;
সর্বশেষ খবর: সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে হরতাল অনিবার্য ছিল       বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন দুঃসময়ের মুখোমুখি:দি ইকোনমিস্ট       আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত, তিন পুলিশ আহত       শেরপুরে জামাইবরণ কেল্লাপোশী মেলা আজ থেকে শুরু       দেশে চলমান ভয়াবহ সংকট থেকে উত্তরণে দু’নেত্রীর সংলাপের বিকল্প নেই : এরশাদ      
কাব্য প্রিয়:আবুল বাশার শেখ
কাব্য প্রিয়:আবুল বাশার শেখ


 কাব্য প্রিয় মানুষ আমি
 কাব্যে করি খেলা,
 কাব্য নদী স্রোতের বুকে
 সদা ভাসে ভেলা।

 মনের মাঝে কাব্য নিয়ে
 গড়েছি একটি ঘর,
 কবিতা তাই সবচে প্রিয়
 চোখেতে বালির চর।

 হৃদয়ে জ্বলে কবিতার আলো
 সকাল থেকে সন্ধ্যা,
 কবিতা ভুলে পথ হারালেই
 দেখি যে আমি আন্ধা।

 কবিতা আছে থাকবে
 অস্তিত্বের বন্ধনে,
 কবিতা নিয়ে ভাবনা
 একাকি সঙ্গোপনে।

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ১৬৫ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment