বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
সর্বশেষ খবর: মাহমুদা বেগমের মামলার কার্যক্রম স্থগিত       অস্ত্রধারী রাজনসহ ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাহপরান থানায় মামলা       সোনারগাঁওয়ে ৪ খুনের ঘটনা : পুলিশি নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ       ফেব্রুয়ারিতে ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের কাজ শেষ হবে       ‘মহাসেন’ ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি মিরসরাইয়ের কৃষকরা      
কালের প্রার্থনা:মোঃ আলী হাছান শামীম
কালের প্রার্থনা:মোঃ আলী হাছান শামীম

কালের ভাটি স্রোতের টানে চির সত্য কিয়ামতের পানে
এগুচ্ছে সৃষ্টি ভেসে ভেসে,
কালের প্রভাহিত স্রোত তরঙ্গে ফেলছে ছায়া সুখ দুঃখ রঙ্গে
এবিশ্ব সৃষ্টিকুল অবশেষে ।

কত জন্ম মৃত্যু উত্থান পতন কত ধবংস ঝড় নব্য সৃজন
ঘটছে প্রতিনিয়ত কালের আবর্তে,
এখানে স্থায়ী থাকছেনা কেহ কোন দুর্বল কিম্বা সবল দেহ
কর্মেই অমর কালের পরতে।

সুকর্ম সুকর্মা বন্দনা পায় - কুকর্ম কুকর্মা নিন্দা পোহায়
কালের বহমান স্রোত ধারায়,
আল্লাহ্‌ রাসুলের সন্তুষ্টি করতে অর্জন - সৃজিত হয়েছে এ মহা বিশ্ব ও ক্ষণ
সুস্পষ্ট ঘোষনা কুরআন হাদিসের পাতায়।

জীবন কালের হিসাব যখন - লইবে সত্য প্রভু নিরঞ্জন
জবাব কী দিতে পারবো তাঁর শানে ?
জানি থাকবো নিরুত্তর – ভয়ে কাঁপবো থর থর
কিয়ামত পরবর্তী হাশরের ময়দানে।

তাই প্রভু তরে মাগি - সুকর্মের যোগ্যতা কুকর্মের মাফি
ইহ পরকালে থাকি যেন সুখে,
চাই শক্তি সাহস জ্ঞানবল - কর্মগুনে হতে পারি যেন সফল
কিয়ামত অভিমুখী প্রভাহিত কালস্রোত বুকে।।

 

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৯৭ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment