শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
সর্বশেষ খবর: প্রশাসনের কোথাও স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই: হাফিজউদ্দিন       চিঠি লিখে সংলাপে আমন্ত্রণ জানাতে হবে এমন কোনো কথা নেই:স্বরাষ্ট্রমন্ত্রী        শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আশুলিয়ায় ফের অসন্তোষ       ইরাকে বোমা হামলায় নিহত ৬০       রাতে জরুরি বৈঠক বসছেন খালেদা জিয়া      

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা:
২০১৩ ইং সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় মো:আশরাফুল ইসলাম সুরাটি আদমাদীয় সিনিয়র ফাজিল মাদ্রাসা একমাত্র গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো:হাসেন আলী একজন কৃষক এবং মাতা মনোয়ারা খাতুন একজন গৃহিনী। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।  

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে।সোমবার এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াহেদুজ্জামান।তিনি বলেন, সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। এবং বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি: বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি পদে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. মুর্শেদুজ্জামান খান বাবু এবং সাধারণ সম্পাদক পদে একই অনুষদের মো. সাইফুল ইসলাম মনোনিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের বিজয় কুমার বর্মন, কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদের শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কৃষি অনুষদের সারোয়ার জাহান বাপ্পী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পশুপালন অনুষদের মঞ্জুরুল ইসলাম মঞ্জু মনোনিত হয়েছেন। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষণা হওয়ার পরপরই ক্যাম্পাসে উৎসবে মেতে উঠে বিভিন্ন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে আনন্দ মিছিল করে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর প্রায় সাড়ে তিন মাস পর নতুন কমিটি গঠিত হল।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:অভাব ও শারীরিক প্রতিবন্ধকতা হার মানিয়েছে সূর্যমণি হেমরম। তার একটি হাত থাকলেও তা স্বাভাবিক নয়। কনুইতে তিনটি আঙ্গুল ঝুলছে। এ তিন আঙ্গুল দিয়েই লিখে কৃতিত্বের সাথে পাস করে তাক লাগিয়েছে সূর্যমণি। সূর্যমণি ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও সে ফল ভালো করে। পঞ্চম শ্রেণীতেও ভালো ফল করে এলাকায় বিস্ময়কর বালিকা হিসেবে পরিচিত হয়ে ওঠে সে। আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ে তার জন্ম। ভিটেমাটিও নেই তাদের। বাবা রাপি হেমরম অন্যের জমিতে কাজ করেন। মেয়ের সাফল্যে বাবা মা চোখ মুছে বলেন, 'ম্যাট্রিক পাস করিল কিন্তু আইয়ে কেঙ্গাতি করে পড়ামো (কেমন করে পড়াব)।' অভাব-অনটনের মধ্যেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে সূর্যমণি। সে লেখাপড়া শিখে শিক্ষক হতে চায়।
নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনি আমিন বলেন, সূর্যমণি তার স্কুলের মেধাবী ছাত্রী। সহযোগিতা পেলে এইচএসসিতেও ভালো রেজাল্ট করবে সূর্যমণি। এবিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে।

মোঃ রফিকুল ইসলাম রফিক,ভালুকা(ময়মনসিংহ)ঃ জরাজীর্ন ও ঝুঁকিপূর্ন শ্রেণীকক্ষে ক্লাশ করার অনীহা দেখিয়ে ভবন সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ভালুকা উপজেলার ধলিয়া বহুলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।শনিবার বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে তারা এ বিক্ষোভ প্রদর্শন করে।সূত্র জানায়,শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে যথারিতি ক্লাশ শুরু হয়।কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাশে না বসে একেক করে শ্রেণী কক্ষের বাইরে বেড়িয়ে আসে এবং বিদ্যালয় মাঠে সমবেত হয়ে জরাজীর্ন ও ঝুঁকিপূর্ন শ্রেণী কক্ষে ক্লাশ না করার মত প্রকাশ করে বিক্ষোভ শুরু করে।পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং সমাধানের আশ্বাস দিলে পুনরায় ক্লাশে ফিরে যায় তারা।সুত্রমতে,১৯৪৯সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি টিনশেড ভবনের উপর শুরু হয় যা ইতোমধ্যেই ঝুঁকিপূর্ন অবস্থায় চলে গেছে।একটু বৃষ্টিতেই টিনের চাল দিয়ে পানি পড়ে এবং শিক্ষার্থীদের বই খাতা ভিজে যায়।বিদ্যালয়ের কক্ষগুলোর অধিকাংশেরই জানালা-দরজা প্রায় ভঙ্গুর অবস্থা।বৃষ্টির শুরু হলে কক্ষের ভিতরও তারা নিরাপদ থাকতে পারেনা।ভবনের টিনের চালাটি বিভিন্ন স্থানে বাঁশের সাহায্যে ঠেঁস দিয়ে প্রটেকশান দেয়া রয়েছে।



মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি’র ফলাফলে ঈর্ষনীয় সাফল্য অর্জিত হওয়ার সংবাদে উচ্ছাসে মেতে উঠে বিদ্যালয়ের পাঠদানরত বর্তমান শিক্ষার্থীরা।শনিবার যথারিতি বিদ্যালয়ের ক্লাশ শুরু হওয়ার পর শিক্ষার্থীরা ফলাফল প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশের লক্ষ্যে অনুমতি চেয়ে আবেদন করে।এ সময় বিদ্যালয় অফিস কক্ষের সামনে সকলকে জড়ো করে ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল বিষয়ে বিভিন্ন বিশ্লেষন মুলক আলোচনা করে বক্তব্য রাখেন বিদ্যালয় স্টাফ কাউন্সিলের সাধারন সম্পাদক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মুখলেছুর রহমান মুকুলসহ অন্যান্য শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের জানানো হয় এ বছর বিদ্যালয়ের ৪৪জন শিক্ষার্থী জিপিএ-৫সহ জেনারেল শাখায় ১৩৭জনের মধ্যে ১৩৫ এবং ভোকেশনাল শাখায় ৪৩জনের মধ্যে ৪০জন উর্ত্তীর্ন ও ১জনের ফলাফল স্থগিত এবং বিজ্ঞান বিভাগে কেউ অকৃতকার্য হয়নি এবং ৪২জন জিপিএ-৫সহ অন্যান্যরা ন্যুনতম জিপিএ-৪ লাভ করেছে এছাড়াও ব্যাবসায় শিক্ষা বিভাগ থেকে ০২জন জিপিএ-৫ অর্জন করেছে।

   

রাজশাহী থেকে: এসএসসি পরীক্ষায় পাসের হারে এবার রাজশাহী শিক্ষা বোর্ড সারাদেশে রেকর্ড সৃষ্টি করেছে। সর্বকালের রেকর্ড ভেঙে এবার পাসের হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ০৩ ভাগে। এর আগে ১৯৭১ সালে এই  বোর্ডে পাস করেছিল ৯৩ দশমিক ৫৩ ভাগ শিক্ষার্থী। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাস করেছে ১লাখ ৮হাজার ৯জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২০৩ জন। এর মধ্যে ছাত্র  রয়েছে ৬ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ হাজার ২১০ জন। আজ দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা এই ফলাফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার ২হাজার ৪৫৮টি স্কুলের ১লাখ ১৫হাজার ৬৫০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগ পাস করেছে ৬৬৭টি স্কুলের শিক্ষার্থী। এবার বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৩৭হাজার ৬৬৬জন, এই বিভাগে পাসের হার ৯৬দশমিক ৩৯ভাগ,  মানবিকে পাস করেছে ৬২হাজার ৩০০জন, টানের হার ৯২দশমিত ২২ভাগ এবং বাণিজ্য বিভাগে পাস করেছে ১৫হাজার ৬৮৪জন, পাসের হার ৯৪দশমিক ৬৫ভাগ।

বিদ্যালয় থেকে ১০ জন,গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ১, ডৌহাখল্ াউচ্চ বিদ্যালয়ে ৫, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৩, ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২, লামাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২,পুম্বাইল ফাজিল মাদ্রসায় ১, শ্যামগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসায় ৩, কেল্লা বোকাইনগর সিনিয়র দাখিল মাদ্রসায় ৪, কাউরাট আকবর আলী দাখিল মাদ্রসায় ১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে। এ ছাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভিটিআই) থেকে ১০, টেক্সটাইল স্কুল (বয়ন বিদ্যালয়) থেকে ১২ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সমগ্র উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত তালিকায় ১ম স্থানে রয়েছে টেক্সটাইল স্কুল (বয়ন বিদ্যালয়)। এ বছর গৌরীপুর উপজেলায় স্কুল পর্যায়ে ১ হাজার ৯শ ৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। তার মাঝে পাশ করেছে ১ হাজার ৫শ ৪৩ শিক্ষার্থী। উপজেলায় মাদ্রাসা পর্য়ায়ে সর্বমোট ৪শ ১৫ শিক্ষার্থী অংশ নেয়।

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডে  সেরা বিশটি প্রতিষ্ঠানের মাঝে ময়মনসিংহের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান দখল করেছে।ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৪৮ জনের মাঝে সকলেই জিপিএ- ৫ পেয়ে বোর্ডে ৬ষ্ঠ স্থান দখল করেছে। ময়মনসিংহ জিলা স্কুল ২শ ৬১জন পরীক্ষার্থীর মাঝে শতভাগ পাশ করে ২শ ১৭জন জিপিএ- ৫ পেয়ে বোর্ডে ৮ম স্থান লাভ করে,ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ১শ ৪৮ পরীক্ষার্থীর মাঝে ১শ ২৬ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করে বোর্ডে ১২তম স্থান লাভ  করে এবং বিদ্যাময়ী সরকারী বালিকা বিদ্যালয় ৩শ ৫জন পরীক্ষার্থীর মাঝে জিপিএ-৫ পেয়েছে ২শ ১৬ জন মোট ৩শ ৪ জন পাশ করে  বোর্ডে ১৮ম স্থান লাভ করেছ ময়মনসিংহ জেলায় সর্বমোট ৩০হাজার ৩শ ৭৫জন জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ২৫হাজার ৫শ ৬৬জন, তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৮শ ৪জন। পাশের হার শতকরা ৪৮.১৭ ভাগ।


মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি’র ফলাফলে ভালুকার দু’টি কেন্দ্র থেকে মোট ১১৪জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে আর দাখিলে জিপিএ-৫ পেয়েছে ০৬জন।ফলে উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১২০জন।তার মধ্যে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৪৪জন জিপিএ-৫ পেয়ে ফলাফলের দিক থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে শীর্ষস্থান বরাবরের মতোই অব্যাহত রয়েছে।এছাড়া বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয় থেকে ২১জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় ২য় স্থানে (গুনগত মানের দিক থেকে)রয়েছে।ভালুকার একমাত্র সরকারী মাধ্যমিক প্রতিষ্ঠান ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫পেয়েছে ১১জন,ধলিয়া বহুলী উচ্চ বিদ্যালয় থেকে ৭জন,হাজির বাজার রহমতে আলম একাডেমী থেকে ৫জন,কাচিনা উচ্চ বিদ্যালয় থেকে ৩জন নারাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে ২জন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১১৪জন জিপিএ-৫ পেয়েছে।

     

 123> Last ›