শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, সিলেট- ০৬ অগাস্ট:সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন ও ফরেষ্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহাকে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মনোনীত করা হয়।
একাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসেন আল মামুন জানান, সভায় শুধু ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী সভায় নির্ধারণ করা হবে।
Add Your Comment
শিক্ষা
- উদয়নে অর্ধশতাধিক ছাত্রীর স্কুল ড্রেসের জামার ফুলহাতার অর্ধেকটা কেটে দিয়েছেন মন্ত্রীর স্ত্রী
- সরকারি হলো ৮ কলেজ
- চবি ছাত্র নিহতের জের : অবরোধ, ক্লাস-পরীক্ষা স্থগিত
- ৩৪তম বিসিএসের আসন বিন্যাস সম্পন্ন
- বাকৃবিতে ভেটেরিনারী কারিকুলাম শীর্ষক ওয়ার্কসপের উদ্বোধন
- রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়
- সিলেট বিভাগের ৪০টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু
- আশরাফুল গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
- হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা শনিবার
- বাকৃবি ছাত্রলীগের নতুন কমিটি বাবু সভাপতি সাইফুল সম্পাদক

