ঢাকা,১৩আগষ্ট: মেডিকেলে জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। গত ৪ মাস ধরে যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলো, সরকারের আকস্মিক এ সিদ্ধান্তে তারা মর্মাহত। এছাড়া এ প্রক্রিয়ায় অবৈধভাবে ভর্তির অপতৎপরতা বাড়বে বলে মনে করে শিক্ষার্থীরা।
সরকারি সিদ্ধান্তের বিপক্ষে আজ সোমবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বরিশালেও প্রতিবাদ সভা হবে। শহীদ মিনারের সভা থেকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয়ার ব্যাপারে ভাববে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
গতকাল রোববার সরকারি সিদ্ধান্ত প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এ ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেÑ এসএসসি বা এইচএসসির ফলাফল কিছুটা খারাপ হলেও অনেকেই পরে ভর্তি পরীক্ষায় ভালো করে। জিপিএ’র ভিত্তিতে এতো লাখ লাখ শিক্ষার্থী থেকে কীভাবে মেধাক্রম যাচাই করবে তারও সংশয় প্রকাশ করেছেন তারা। এছাড়াও হুট করে এ ধরনের সিদ্ধান্ত তাদের গত ৪ মাসের শ্রমকে বৃথা করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
জিপিএ’র ভিত্তিতে ভর্তি প্রক্রিয়াটি একটি অস্বচ্ছ প্রক্রিয়া হবে এবং এর মাধ্যমে দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানোর পথ তৈরি হবে বলে মত দেন তারা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে খোলা একটি পেজে ভর্তিচ্ছু বেশ কয়েকজন ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয়ার সুপারিশ করেছেন।দিনের শেষে
Add Your Comment
- ৩৪তম বিসিএসের আসন বিন্যাস সম্পন্ন
- বাকৃবিতে ভেটেরিনারী কারিকুলাম শীর্ষক ওয়ার্কসপের উদ্বোধন
- রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়
- সিলেট বিভাগের ৪০টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু
- আশরাফুল গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
- হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা শনিবার
- বাকৃবি ছাত্রলীগের নতুন কমিটি বাবু সভাপতি সাইফুল সম্পাদক
- শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে ঠাকুরগাঁওয়ের সূর্যমণি
- ভালুকার ধলিয়া স্কুলের ভবন ঝুঁকিপুর্ন, শিক্ষার্থীদের বিক্ষোভ,ক্লাশে যেতে অনিহা
- এসএসসি’র ফলাফল,উচ্ছাস আর উল্লাসে মেতে উঠে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

