
ঢাকা, ১৫ আগস্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১২ হাজার ৭০১ জন উত্তীর্ণ হয়েছেন। এরা শূন্যপদের বিপরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন।
এছাড়া সহকারী শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচনের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে ১৫ হাজার ১৯ জনকে উপজেলা/থানাওয়ারি প্রাথমিক শিক্ষক পুল গঠনের জন্য নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
এদের জেলাওয়ারি তালিকা জেলা শিক্ষা অফিসে পাঠানো হবে বলে জানান তিনি।
এবার প্রথমবারের মত শিক্ষক পুল গঠন করে সেখানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
গত ২৪ ফেব্র“য়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নয় লাখ সাত হাজার ৯২৬ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৪৪ হাজার ৬০৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়।
Add Your Comment
- উদয়নে অর্ধশতাধিক ছাত্রীর স্কুল ড্রেসের জামার ফুলহাতার অর্ধেকটা কেটে দিয়েছেন মন্ত্রীর স্ত্রী
- সরকারি হলো ৮ কলেজ
- চবি ছাত্র নিহতের জের : অবরোধ, ক্লাস-পরীক্ষা স্থগিত
- ৩৪তম বিসিএসের আসন বিন্যাস সম্পন্ন
- বাকৃবিতে ভেটেরিনারী কারিকুলাম শীর্ষক ওয়ার্কসপের উদ্বোধন
- রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়
- সিলেট বিভাগের ৪০টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু
- আশরাফুল গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
- হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা শনিবার
- বাকৃবি ছাত্রলীগের নতুন কমিটি বাবু সভাপতি সাইফুল সম্পাদক

