বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
সর্বশেষ খবর: তত্ত্বাবধায়কের অধীনেই অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব যেটা এই সরকারের পক্ষে সম্ভব নয় : এ্যাড. আহমেদ আজম খান       সিভিল সার্ভিস প্রশাসনে জিয়ে থাকা ক্ষোভ আবার দানা বাঁধতে শুরু করেছে       যুক্তরাজ্য যুবদলের সংবাদ সম্মেলন তারেক রহমান নিয়ে মিথ্যা অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে       দৈনিক সিলেটের আপলাপ পত্রিকার সংবাদ কর্মী থেকে অব্যাহতি!       দক্ষিণপূর্ব লন্ডনে ব্যারাকের কাছে সেনা সদস্য নিহত      
যুদ্ধাপরাধীদের বিচারকে তরান্বিত করার দাবীতে এলজিআরডি প্রতিমন্ত্রীর নিকট জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের স্মারকলিপি প্রদান
যুদ্ধাপরাধীদের বিচারকে তরান্বিত করার দাবীতে এলজিআরডি প্রতিমন্ত্রীর নিকট জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের স্মারকলিপি প্রদান

মনসুর মুকিস,০৯ অগাস্ট :যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ও সমর্থনে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইনইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে সভা সেমিনার মতবিনিময়সহ বিশ্ব জনমত গঠনের লক্ষে বৃটিশ এমপি, মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করে চলছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি প্রতিমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি’র অতি সম্প্রতি লন্ডন সফরকালে যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করার দাবীতে জাস্টিসফর বাংলাদেশের কনভেনার যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলসের ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ মকিস এক স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা মির্জা আজম এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি শেখ মো: তাহির উল্যাহ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম অকিব, কাজল রশিদ, আব্দুল ওয়াদুদ পলাশসহ অন্যান্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন যুদ্ধাপরাধীদের বিচারকাজ এগিয়ে চলছে, এ সরকারের মেয়াদকালের মধ্যেই চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন



 

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৪৮ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment
প্রবাসের সংবাদ