মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪২০; ১৮ জুন ২০১৩;
সর্বশেষ খবর: কারখানার খাবারে নারায়ণগঞ্জে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ       তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল চলছে       ড. মিজান হয়তো ভুলে গেছেন...       ঢাকার মেয়র নির্বাচনে চমক দক্ষিণে মতিয়া, উত্তরে লেনিন       দুই ফোঁটা রস      
বাংলাদেশের পরিস্থিতিতে যুক্তরাজ্য উদ্বিগ্ন
বাংলাদেশের পরিস্থিতিতে যুক্তরাজ্য উদ্বিগ্ন

যুক্তরাজ্য,১৯ আগস্ট:যুক্তরাজ্যের পার্লামেন্টে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান কিথ ভ্যাজ বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। লন্ডনে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকেও এ কথা জানানো হয়েছে।তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলের সঙ্গে এক শুভেচ্ছা বৈঠকে কিথ ভ্যাজ এই তথ্য জানান। নিউইয়র্কের এক হোটেলে ১৪ আগস্ট ওই বৈঠকে খলিল আহমেদ, বদরুল হক এবং এমপির ছেলে জুনিয়র ভ্যাজও উপস্থিত ছিলেন। খবর এনার। কিথ ভ্যাজ জানান, শেখ হাসিনার সঙ্গে আলোচনায় সাংবাদিক দম্পতি হত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ, গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহম্মদ ইউনূসকে অপসারণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার পরিস্থিতি, বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ ও বিচার বিভাগের স্বাধীনতার ইস্যু স্থান পায়। লেবার পার্টির এই এমপির পূর্বপুরুষ ভারতের গোয়া থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। অভিবাসীদের প্রতি সংবেদনশীল হিসেবে তার সুনাম রয়েছে। তিনি এশিয়ান এমপি হিসেবেও পরিচিত।ভ্যাজ বলেন,আমার এলাকার ভোটারদের অনেকেই বাংলাদেশি। যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশিরা ক্রমেই জোরালোভাবে সম্পৃক্ত হচ্ছেন।

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ১২১ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment
প্রবাসের সংবাদ