ডেনমার্ক,১৯আগস্ট,বিগত ২৮ রমজান, ১৬ আগস্ট রোজ বৃহস্পতিবার কোপেনহেগেনস্থ মিনহাজুল কোরআন ইসলামিক রিসার্চ সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখার পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ডেনমার্ক বিএনপির সভাপতি জনাব গাজী মনির আহমেদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক ও ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদি্রুজ্জামান শেখ মামুন এবং মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ।
সভাপতি গাজী মনির আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন,সার্বভৌম ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক এটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। বাংলাদেশ একটি সুখী-সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এটাই ছিল শহীদ জিয়ার প্রত্যাশা। তিনি শহীদ জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও নতুন প্রজন্মের অহংকার তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি আরও বলেন, বর্তমান স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুধ্যে মিথ্যা মামলা, গুম, খুন ও দমন নিপীড়ন করে বাংলাদেশের গণতন্ত্র হরণ ও মানবাধিকার লংগন করে চলেছে। তিনি এই ফ্যাসিবাদী ও জালেম সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষের মুক্তি কামনা করে সবার কাছে দোয়া চান।
সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে দেশবিরোধী কোন চক্রান্তই সফল করতে দিবনা এবং বাকশালীদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।
সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ আসোসিয়েশনের সভাপতি সামসুল আলম বলেন নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবেনা।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, ডেনমার্ক বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ ইকবাল, বেলায়েত হোসেন বাবুল, শিকদার মিজানুর রহমান, মোঃ হাযবুল্লাহ, সহ সাধারন সম্পাদক চৌধুরী মঈণ, দীল মোঃ বাবু, আরিফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমন হক, স্বেচ্ছাসেবক সম্পাদক সারোয়ার খান, যুব বিষয়ক সম্পাদক সোলাইমান তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চৌধুরী মাহবুব, ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিরুজ্জামান শেখ মামুন, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুর রহমান খান সহ সাইমুর রহমান খান, নোমান, গাজী এরশাদুল বাবুল, গালিব, আবু বক্কর, আরিফ, ইব্রাহিম, সেতু, ফুরকান, সুমন, জিয়া, ফরিদ, আমিনুল, সালমান, ওয়াসিম, আনোয়ার, সোহাণ, সায়মন, আউয়াল প্রমুখ ।
Add Your Comment
- লন্ডনে আরিফুল হক চৌধুরীর সমর্থনে সভা
- ‘বাংলাদেশে চাইলেই সততা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করা যাচ্ছে’
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের সংবাদ সন্মেলন
- মেলা মেলা মেলা মাটির সুরের বৈশাখী মেলা
- বিনা বিচারে ৩০ হত্যা, ১০ গুম: অ্যামনেস্টি প্রতিবেদন
- বৈশাখী মেলা
- জাতির ক্রান্তিকালে তারেক রহমানের রাজনীতিতে প্রকাশ্য পুনরাগমন সময় উপযোগী পদক্ষেপ:ফিনল্যান্ড বিএনপি
- যুক্তরাজ্য যুবদলের সংবাদ সম্মেলন তারেক রহমান নিয়ে মিথ্যা অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে
- এরশাদই হচ্ছেন জাতীর শেষ ভরসা
- ওয়াজারাতুল আওকাফ কুয়েত'র উদ্যোগে ইসলামী মহা সম্মেলন

