শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
সর্বশেষ খবর: সিলেট বিভাগের ৪০টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু       বিএনপির যৌথসভা আজ       দুদিন পরেও জরুরি ত্রাণ না পৌঁছনর অভিযোগ       ফ্রান্সে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে       প্রধানমন্ত্রীর একক চিন্তাধারার কারনে এই সংকটের সৃষ্টি : সাংবাদিক নুরুল কবির      
জর্জিয়ায় উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত
জর্জিয়ায় উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত

আটলান্টা,২১ আগস্ট:১৯ আগস্ট রবিবার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে বিশ্বের অন্যান্য মুসলমানদের ন্যায় জর্জিয়ার মুসলমানরাও উদযাপন করেছে।আমেরিকা অনৈসলামিক দেশ,  মুসলমানদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখানে নেই।

না আছে ঈদের ছুটি, না আছে ঈদ এস্পেশাল । তবুও এর মধ্য দিয়েই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আভিবাসী মুসলমানরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে ধনী-নির্ধন সবাই এক কাতারে শামিল হয়ে আদায় ঈদের নামাজ করেছে ।

জর্জিয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এখানকার কেন্দ্রীয় মসজিদ আল-ফারুক মসজিদ অব আটলান্টায়। সেখানে দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল পৌনে ৯টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়। গুনেইট কাউন্টির দ্য এরিনা অ্যাট দ্য গুনেইট সেন্টারে তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায়, সাড়ে ৯টায় ও ১০টায়। এখানেই অধিক মুসল্লি নামাজ হয়েছে বলে ধারণা করা হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদ ওমর বিন আনুল আজিজের ইমাম মুফতি মাওলানা সাইফুল ইসলাম, দ্বিতীয় জামাতে মাওলানা আফসার আলি। ইসলামিক সেন্টার লরেন্সভিলে দুটি সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়। ইসলামিক সেন্টার অব নর্থ ফুলটন আলফারাটায় সকাল ৮টায় ও সকাল ৯টায়। ইবাদুর রহমান দাওয়াহ সেন্টার মেরিয়াট্টায় সকাল ৯টায়। আটলান্টা মাসজিদ আল ইসলাম সকাল সাড়ে ৮টায়, মসজিদ মুমিন সাড়ে ৮টায়, তাকওয়া মসজিদ ডোরাভিলে সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি।গেইন্সভিল ইসলামিক কালচারাল সেন্টারে দু’টি সকাল সাড়ে আটটা ও সাড়ে ন’টা, ব্রায়ারউড কমিউনিটি সেন্টার সকাল পৌনে ৯টায়, গ্লোবাল মল পাবলিক হলে সাড়ে ৮টায় ও ৯টায় দুটি। এ ছাড়াও বিভিন্ন মসজিদ এবং সামাজিক মিলনায়তনে এক বা একাধিক জামাত অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিটি জামাতস্থলেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রায় প্রত্যেক স্থানেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেক জামাতেই দুনিয়ার সুখ- শান্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে বিশ্ব শান্তি এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর অগ্রগতি ও সংহতি কামনা করা হয়। ঈদের দিন সকালে নামাজ আদায়ের পর ছোট-বড়, ধনী-নির্ধন, স্বদেশি-বিদেশী, আপন-পর সব ভেদাভেদ ভুলে মুসল্লিরা পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রকমারি খাবারের আয়োজন বাহারি পোশাক পরিধান আর আত্মীয়পরিজন, পাড়া-পড়শির সঙ্গে দেখা-সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রকাশ ঘটে এ মহেৎসবের। টেলিযোগাযোগের মাধ্যমে স্বদেশে বসবাসরত তাদের আত্নীয়স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে অনেকে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে মৃত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহের মাগফিরাত কামনা করেন।ঈদ উপলক্ষে সরকারিভাবে ছুটি না থাকলেও মুসলিম কম্যুনিটির অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান দোকান-পসার বন্দ ছিল।

 

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৯০ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment
প্রবাসের সংবাদ