বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
সর্বশেষ খবর: মুষলধারে বৃষ্টি: চরম ভোগান্তিতে রাজধানীবাসী       নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজা অপহরণের অভিযোগ       সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু       তত্ত্বাবধায়কের অধীনেই অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব যেটা এই সরকারের পক্ষে সম্ভব নয় : এ্যাড. আহমেদ আজম খান       সিভিল সার্ভিস প্রশাসনে জিয়ে থাকা ক্ষোভ আবার দানা বাঁধতে শুরু করেছে      

সিলেটের আলাপ ডেস্ক : দক্ষিণপূর্ব লন্ডনের উলউইচ এলাকায় রাজকীয় ব্রিটিশ সেনা ব্যারাকের ২০০ ইয়ার্ড দূরে গতকাল দুই অস্ত্রধারীর হামলায় এক সৈনিকের মৃত্যু হয়েছে। পুলিশ কিছুক্ষণের মধ্যেই আততায়ী দু’জনকে গুলিতে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনার তদন্তে নেমে পড়েছে। এমআইফাইভ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোবরা কমিটির জরুরী সভা আহ্বান করেছেন। সব সেনা ব্যারাকের নিরাপত্তা জোরদার করা হয়েছে।আইটিভিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হাতে রক্তমাখা চাপাতি নিয়ে এক কৃষ্ণাজ্ঞ যুবক এগিয়ে যাচ্ছে রাস্তা ধরে। সে চিৎকার করতে থাকে, আমরা সর্বশক্তিমান আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই বন্ধ করবো না। একটি চোখের বদলে একটি চোখ এবং একটি দাঁতের বদলে একটি দাঁত নেয়া হবে’।

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বের দ্রুততম মানবের নামে তার নাম। ইউরোপে তার চেয়ে দ্রুত উড়তে পারে না আর কোনো কবুতর। এবার দামের দিক দিয়েও সব প্রতিযোগীকে ছাড়িয়ে গেল বোল্ট।মঙ্গলবার এক অনলাইন নিলামে বেলজিয়ামের এই কবুতরটি রেকর্ড তিন লাখ ১০ হাজার ইউরো, অর্থাত্ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকায় কিনে নিয়েছেন চীনের এক ব্যবসায়ী।বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উড়াল প্রতিযোগিতার এই কবুতরের আগের মালিক ছিলেন বেলজিয়ামের বিখ্যাত কবুতর সংগ্রাহক লিও হারমেন্স। এই নিলামে নিজের সংগ্রহে থাকা সব কবুতর বিক্রি করে দেন তিনি। ৫৩০টি কবুতরের জন্য তিনি পেয়েছেন মোট ৪৩ লাখ ইউরো। নিলাম পরিচালনাকারী সংস্থা পিপা পিজিয়ন অকশন হাউসের নিকোলাস গিসেলবার্চ রয়টার্সকে বলেন, ‘পিকাসোর আঁকা ছবি যেমন সাধারণ কোনো শিল্পীর ছবির চেয়ে অনেক বেশি দামে বিকোয়, বোল্টের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তেমন।’ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এক বছর বয়সী বোল্ট যে দামে বিক্রি হয়েছে, তা কেবল উড়াল প্রতিযোগিতার কবুতরের ক্ষেত্রেই রেকর্ড নয়, সম্ভবত বোল্টই এখন বিশ্বের সবচেয়ে দামি পাখি।

সিলেটের আলাপ ডেস্ক: সোয়াজিল্যান্ডের রাজা তৃতীয় মসোয়াতির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বৃটেনের আশ্রয়প্রার্থী হয়েছেন ২২ বছরের যুবতী তিন্তসোয়ালো নগোবেনি। রাজরানী না হতে চাওয়ার যথেষ্ট কারণও রয়েছে তার। রাজা মসোয়াতির হারেমে ইতিমধ্যে ১৩ জন স্ত্রী রয়েছেন। সব মিলিয়ে ২৭ সন্তান। প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর পছন্দমতো যে কোন মেয়েকে বিয়ে করার অধিকার রয়েছে রাজার। বিলাসী জীবনযাপনের জন্য ৪৫ বছর বয়সী এই রাজা বহুদিন ধরেই চোখে চোখে রেখেছেন নগোবেনিকে। চতুর্থ স্ত্রী লানগানগাজার প্রাসাদে প্রথম নগোবেনিকে দেখেন তিনি। তখন তার বয়স মাত্র ১৫ বছর। হোক ১৫, কি বা যায় আসে, হাজার হলেও রাজা বলে কথা। বিয়ের প্রস্তাব দিতে খুব বেশি দেরি করেন নি। অল্প বয়স্ক নগোবেনিকে কাছে পেতে ব্যাকুল রাজা। তিনি নগোবেনির বোর্ডিং স্কুলে ফোন করে প্রস্তাব দিয়ে বসেন। রাজার অভিপ্রায় জেনে যারপরনাই আশ্চর্য হলেও ভয়ে হ্যাঁ বা না কিছুই বলেন নি নগোবেনি। তিনি শুধু এতটুকু নিশ্চিত ছিলেন রাজার ১৪তম স্ত্রী হওয়ার বিন্দুমাত্র বাসনা নেই তার। নগোবেনির অভিভাবক চাচী তাকে ইংল্যান্ডে পালিয়ে যেতে সাহায্য করেন।

বৈরুত: অধিকৃত গোলান মালভূমিতে যুদ্ধবিরতি রেখায় মঙ্গলবার ইসরাইলি ও সিরীয় সৈন্যদের মধ্যে গোলাবিনিময় হয়েছে। সিরীয় গোলায় একটি সামরিক যান আক্রান্ত হলে ইসরাইলি সৈন্যরা পাল্টা জবাব দেয়। বিবিসির খবরে একথা বলা হয়। সিরিয়া বলেছে, একটি ইসরাইলি সাঁজোয়া যান যুদ্ধবিরতি রেখা অতিক্রম করলে তারা তা ধ্বংস করে দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় সিরীয় ও ইসরাইলি সৈন্যরা প্রায়ই গোলাবিনিময় করছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি সামরিক যান আক্রান্ত হলে তারা নির্ভুল নিশানায় পাল্টা গুলিবর্ষণ করে। সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা একটি ইসরাইলি যান ধ্বংস করেছে। এতে সব ধরনের সামরিক সাজসরঞ্জাম ছিল। বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধবিরতি রেখা অতিক্রম করার পর সামরিক যানটি বিদ্রোহী নিয়ন্ত্রিত বীর আজম গ্রামের দিকে এগিয়ে যেতে থাকলে তার ওপর গোলাবর্ষণ করা হয়। সিরীয় শেলগুলো গোলান মালভূমিতে ইসরাইলি অবস্থানে আঘাত হানে। তবে সীমান্ত এলাকায় সক্রিয় সিরীয় বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে কিনা তা অস্পষ্ট। এ সপ্তাহে দু’টি ঘটনায় সিরীয় সৈন্যরা ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে গুলিবর্ষণ করে।

ওয়াশিংটন: টর্নেডোর ভয়াবহ ছোবলে তছনছ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের উপকণ্ঠ। ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে আঘাত হানা এই বিধ্বংসি টর্নেডোতে অন্তত ২০ শিশুসহ ৯১ জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো অন্তত ১২৫ জন। ওকলাহোমা অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলেছেন, নগরীর দক্ষিণে মুর এলাকাটি রীতিমত ল-ভ- হয়ে গেছে। টর্নেডোর আঘাতে কয়েকটি স্কুল মাটির সঙ্গে মিশে গেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের পর পরই সেখানে উদ্ধার কাজ শুরু হয়। যারা আটকা পড়েছিল তাদের উদ্ধার করা হয়। টর্নেডোটি প্রায় ৪৫ মিনিট ধরে তা-ব চালায়। স্থানীয় সময় সোমবার বিকাল চারটার দিকে ওকলাহোমার শহরতলীতে, যেখানে প্রায় ৫৫ হাজর লোকের বসবাস সেখানে আঘাত হানে টর্নেডোটি। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে আঘাত হানা এ টর্নেডোর ব্যস ছিল অন্তত দুই কিলোমিটার। মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা একে মহাবিপর্যয় হিসাবে ঘোষণা করেছেন। অঙ্গরাজ্যের প্রধান মেডিকেল পরীক্ষক অফিস বলেছেন, নিহতদের মধ্যে  অন্তত ২০ জন শিশু রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, টর্নেডোটি কারণে স্কুল,

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি শক্তিশালী টর্নেডো আঘাতে ৭ শিশুসহ অর্ধশতাধিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন। টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে স্কুলসহ আশপাশের এলাকার বেশ কয়েকটি স্থাপনা। বিধ্বস্ত স্কুল ভবনের ভেতরে অনেক শিশু আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখাণে উদ্ধার কাজ চলছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ধেয়ে আসা এ টর্নেডোর ব্যস ছিল অন্তত দুই কিলোমিটার। সোমবার স্থানীয় সময় বিকাল চারটার দিকে ওকলাহোমার শহরতলীতে আঘাত হানে টর্নেডোটি। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, টর্নেডোটি কারণে স্কুল, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধসে পড়েছে। তারা বলছেন, স্কুলের ধ্বংসস্তূপের ভেতরে অন্তত ২০টি শিশু আটকে আছে যাদের বয়স ৮ বছরের মতো। বিকালে টর্নেডোর আঘাতের পর, রাতজুড়েই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়াও ঝড়ের আঘাতে ধসে পড়া একটি প্রাথমিক বিদ্যালয়ে আটকা পড়েছে বেশ কিছু শিশু। টর্নেডোর কিছু সময় পরেই স্কুল থেকে নিজের সন্তানকে নিতে এসে রবার্ট রেমন্ড বলেন, টর্নেডোটি চলের যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেন। এরপর বাইরে এসে তারা দেখতে পান, আকাশ থেকে আবর্জনার পাহাড় ছড়িয়ে পড়ছে। জানতে পারেন, হাসপাতালে সেটি আঘাত হেনেছে, স্থানীয় থিয়েটার হলে আঘাত হেনেছে এবং তাদের

কলকাতা: দুবছর পূর্তিতে নিজের সরকারকে নিজেই সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। ফেসবুক বার্তায় তার দাবি, গত দুবছরে অভূতপূর্ব কাজ করে দেখিয়েছে রাজ্য সরকার। উন্নয়নের বেশ কয়েকটি সূচকে রাজ্যের বৃদ্ধির হার, জাতীয় হারের থেকে বেশি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।পুরনো কিছু অভিযোগ, আর সাফল্যের কয়েকটি পরিসংখ্যান। দু`বছর পূর্তিতে মুখ্যমন্ত্রীর ফেসবুক বার্তা যেন তার দু`বছর ধরে বলে আসা দাবি আর অভিযোগেরই সংকলন। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও সরকারের মূল্যায়নের জন্য দু`বছর যথেষ্ট নয়। সরকারের মাথায় পূর্ববর্তী চৌত্রিশ বছরের দায় রয়েছে। পূর্ববর্তী বাম সরকারের ২ লক্ষ কোটি টাকার বেশি ঋণ রয়েছে সরকারের মাথায়। বাম আমলে সম্পূর্ণ ভেঙে পড়েছিল সরকারি ব্যবস্থা।মুখ্যমন্ত্রীর দাবি, ঋণের বোঝা সত্ত্বেও ভাল কাজ করে দেখিয়েছে তার সরকার। ২০১২-১৩ আর্থিক বছরে উন্নয়নের বেশ কয়েকটি সূচকে রাজ্যের পারফরম্যান্স জাতীয় হারের থেকে ভাল।

সিলেটের আলাপ ডেস্ক: বিশ্বের ১৪তম দেশ হিসেবে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে ফ্রান্সে। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে সে বিলে শুক্রবার স্বাক্ষর করেন। এর মাধ্যমে ফ্রান্সে সমলিঙ্গের বিয়ের পক্ষে নতুন আইন প্রণীত হলো। তবে কবে থেকে আইনটি কার্যকর হবে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ফ্রান্সের ডানপন্থি বিরোধী দল প্রস্তাবটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও সেটি সাংবিধানিক কাউন্সিল থেকে প্রত্যাখ্যাত হয়। শেষ বাধাটি অতিক্রমের একদিন পরই প্রেসিডেন্ট ওঁলাদে বহুল বিতর্কিত বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে সেটি পাস করলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সমকামী দম্পতিদের জন্য সন্তান দত্তক নেয়ার বিষয়টিও বৈধতা পেলো আইনটি প্রণয়নের মাধ্যমে।

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ বছরের মধ্যে ব্রিটেন মুসলিম প্রধান দেশে পরিণত হবে। দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে।২০১১ সালের সমন্বিত এক গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- আগামী দশকে ব্রিটিশ খ্রিস্টানরা নিজেদেরকে একটি সংখ্যালঘু জাতি হিসেবে পরিচয় দেবে।গবেষণার ফলাফলে আরো বলা হয়েছে- ৫৩ লাখেরও কম ব্রিটিশ এখন তাদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। গত এক দশকে ব্রিটেনে সামগ্রিকভাবে জনসংখ্যা বাড়লেও খ্রিস্টানদের সংখ্যা কমেছে শতকরা ১৫ ভাগ।অন্যদিকে, গত এক দশকে ব্রিটেনে মুসলমানদের সংখ্যা বেড়েছে শতকরা ৭৫ ভাগ এবং অভিবাসী হয়ে দেশটিতে গেছে প্রায় ছয় লাখ মুসলিম।যেখানে গড়ে ২৫ বছর বয়সী মুসলমানরাই ইসলাম ধর্ম পালন করে সবচেয়ে বেশি সেখানে ক্রিস্টানদের মধ্যে ৪৫ বছর বয়সের লোকজন বেশি ধর্ম পালন করে।এদিকে, ব্রিটেনে নাস্তিকের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ সংখ্যা গত এক দশকে বেড়েছে শতকরা ১০ ভাগ এবং ৬৪ লাখ ইংরেজ বলেছে- কোনো ধর্মে তাদের বিশ্বাস নেই।ন্যাশনাল সেক্যুলার সোসাইটির নির্বাহী পরিচালক কিথ পোর্টিয়াস উড ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, “ বিশেষ করে তরুণদের মধ্যে যে হারে খ্রিস্টানদের সংখ্যা কমে যাচ্ছে তা থামানো যাবে না।

সৌদি আরব: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন সৌদি আরবের রাহা মোহাররাক (২৫)। আর এ বিজয়ের মাধ্যমে  এভারেস্টজয়ী প্রথম সৌদি নারীর তালিকায় নাম লিখালেন। শনিবার সংবাদসংস্থা বিবিসির খবরে এ কথা বলা হয়।রাহা কেবল প্রথম সৌদি নারীই নন, আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড করলেন।খবরে বলা হয়, পর্বতারোহী দলে চারজন ছিলেন। দলে রাহা ছাড়াও ছিলেন কাতার ও ফিলিস্তিনের দুজন ব্যক্তি। তাঁরা নেপালে শিক্ষা প্রকল্পের জন্য ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছেন।রাহার জন্ম সৌদি আরবের জেদ্দায়। তিনি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তার সাথের পর্বতারোহী দলের সদস্যরা জানান, রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের জেদ্দা থেকে আসা রাহাকে লক্ষ্য অর্জনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে।তার ভ্রমণ বিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায়, পর্বত আরোহণের জন্য পরিবারের সমর্থন নেওয়ার বিষয়টি ছিল অনেকটা পবর্ত বিজয়ের মতোই কঠিন কাজ।  তবে রাহার পরিবার এখন তাঁকে সমর্থন করছেন।


 123> Last ›