বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
সর্বশেষ খবর: ভোরে সমাবেশ সমাপ্তির কথা প্রশাসনকে বলা হয়েছিল: আল্লামা শফী       মাহমুদা বেগমের মামলার কার্যক্রম স্থগিত       অস্ত্রধারী রাজনসহ ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাহপরান থানায় মামলা       সোনারগাঁওয়ে ৪ খুনের ঘটনা : পুলিশি নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ       ফেব্রুয়ারিতে ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের কাজ শেষ হবে      
‘প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ আছে মমতার’
‘প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ আছে মমতার’

নয়া দিল্লি,০৭ আগস্ট: ফের কংগ্রেসের ওপর চাপ বাড়িয়ে লোকসভা নির্বাচনেও তৃণমূলের একলা চলার জল্পনা উস্কে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার নেতা এদিন রাজধানীতে সোনিয়া গান্ধীর দেয়া মধ্যাহ্নভোজের পর বলেন, লোকসভা নির্বাচনের বিষয়ে তারা এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তৃণমূল চায়, বাংলার ৪২ জন সাংসদই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থাকুক। প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত যোগ্য। উল্লেখ্য, রোববারই বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি তার ব্লগে লিখেছেন, ২০১৪-য় অকংগ্রেসি-অবিজেপি কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই ওই মন্তব্য করলেন সুদীপ।

পঞ্চায়েত নির্বাচনে একলা চলার ডাক দিলেও দিল্লিতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই জানিয়েছিলেন মমতা। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তাহলে হয়তো ২০১৪-র লোকসভা নির্বাচনেও জোট বেঁধেই লড়াইয়ের পক্ষপাতী তৃণমূল। কিন্তু সাংসদদের নিয়ন্ত্রণের এই বিষয়টিই অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ জোট বেঁধে লড়লে কংগ্রেসের যে কজনই জিতুন না কেন, তারা কখনওই তৃণমূলের নিয়ন্ত্রণে থাকবেন না। তাহলে কি লোকসভা নির্বাচনে একা লড়ে সর্বাধিক সংখ্যক আসন জেতার পরিকল্পনা করছে মমতার দল? তৃণমূলের একলা চলার ইঙ্গিতকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তৃণমূল একা লড়তে চাইলে আপত্তি নেই। আমরা প্রস্তুত। ওদের কী ভাবে তৃপ্ত করতে হয়, তা জানি। অতীতে কংগ্রেসকে বাদ দিয়ে তো একটি আসনে নেমেছিলেন মমতা! সুত্র: জিনিউজ।

বার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৪৭ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment