শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪২০; ২৫ মে ২০১৩;
সর্বশেষ খবর: একই মুদ্রার এপিঠ-ওপিঠ সিলেটে কামরান-আরিফ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা       আসিফ নজরুলকে হত্যার হুমকি       ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু       আগামী মাসে মেয়র হানিফ ফ্লাইওভার খুলে দেয়ার ঘোষণা       কুষ্টিয়ায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ      

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের পক্ষ থেকে শুক্রবার মানবজমিনে প্রকাশিত ‘নতুন বলে পুরানো খেলা’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দেয়া হয়েছে। তার পক্ষে তার রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, শুক্রবার আপনার বহুল প্রচারিত মানবজমিন পত্রিকার শেষের পাতায় ‘নতুন বলে পুরানো খেলা’ শিরোনামে প্রকাশিত মন্তব্যধর্মী ও বিভ্রান্তিকর প্রতিবেদনটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উল্লিখিত প্রতিবেদনের কিছু মন্তব্যের প্রতিবাদ এবং কিছু মন্তব্য সম্পর্কে মানবজমিনের পাঠকদের জ্ঞাতার্থে আমাদের ব্যাখ্যা পেশ করছি। আশা করি, আমাদের বক্তব্য আপনার পত্রিকায় যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে বিভ্রান্তি দূর করবেন। আমাদের বক্তব্য এই যে, একজন সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং বর্তমানে সর্বাধিক ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য সম্পর্কে লিখতে গিয়ে উল্লিখিত প্রতিবেদনটি যেভাবে শুরু করা হয়েছে- সেটা অসম্মানসূচক। এই কাজটি করে কতটা কৃতিত্ব বা মহত্ত্বের পরিচয় দেয়া হয়েছে সেটা নিয়ে আত্মবিশ্লেষণের অনুরোধ রইলো।

ঢাকা: সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। শেষ মুহুর্তে এ অবস্থানেই তারা অনড় থাকতে চায়। এ ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না বলে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে কেবল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে মনে করছেন তারা।এমনকি বিএনপি শেষ মুহুর্তে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচনে আসবে বলেও মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা।এদিকে গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির অনড় অবস্থানের কথাই তুলে ধরা হয়েছে।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে: রাজধানীর উদয়ন স্কুলের কিছু ছাত্রীর জামার ফুলহাতা কেটে দেয়ার ঘটনায় জড়িত শিক্ষিকা মাহবুবা খানম কল্পনা ও প্রধান শিক্ষিকা উম্মে সালমা বেগমের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।বলেছেন, পুরুষের সামনে প্রাপ্তবয়স্ক মেয়েদের হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখা ইসলামের বিধান মতে অলঙ্ঘনীয় ফরজ। উদয়ন স্কুলের শিক্ষিকা ছেলেদের সামনে ছাত্রীদের ড্রেসের হাতা কাটার এ ঘটনা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানেনি, বরং এটা ইসলামের একটি অলঙ্ঘনীয় বিধান পর্দা পালনে বাধা দেয়ার মতো গুরুতর অপরাধ। শুধু স্কুল কেন, কোন ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠানেরই কোন যুক্তিতেই কারও ধর্মীয় বিধান ও নিয়ম মানার ব্যাপারে বাধাগ্রস্ত করার অধিকার থাকতে পারে না। আধুনিক বিশ্বও এটা সমর্থন করে না। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে, ভাবাই যায় না।

ডেস্ক নিউজ:লন্ডনে কর্মী সভায় বক্তব্য দেয়ার পর বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আলোচনায় সরব সরকারি দলের নেতারা। তারেক রহমানের বক্তব্য প্রকাশের পরদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করেছেন, বিএনপি নেতা লন্ডনে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছেন। তাকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান সরকারি দলের এ নেতা। গতকাল একই দাবি তুলেছেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। ক্ষমতাসীন দলের আরেক নেতা সুরঞ্জিত সেনগুপ্তও গতকাল তারেক রহমান প্রসঙ্গে কথা বলেছেন। এদিকে সরকারির দলের নেতাদের বক্তব্যের জবাব দেয়া হয়েছে বিরোধী দল বিএনপি’র তরফে। গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ঢাকা: চলমান আন্দোলন গতিশীল করতে ঢাকা মহানগরীর থানা, ওয়ার্ড ও ইউনিয়নগুলোর কমিটির অনুমোদন করেছে বিএনপি। শুক্রবার ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন সংক্রান্ত সাব কমিটির সুপারিশক্রমে মহানগরীর আহ্বায়ক সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আবদুস সালাম এসব কমিটি অনুমোদন করেছেন।মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম নতুন বার্তা ডটকমকে এ কথা নিশ্চিত করেছেন।তিনি জানান, মহানগরীর থানা, ওয়ার্ড ও ইউনিয়নের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। হরতাল শেষ হলে তা বিস্তারিত প্রকাশ করা হবে।মহানগর দফতর উপ-কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদিত কমিটির তালিকা দেয়া হলো: সূত্রাপুর সভাপতি এম এ শাহেদ মন্টু, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ৭৮ ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক মো. মহসিন কালু, ৭৯ ওয়ার্ড সভাপতি মো. মফিজুর রহমান কাওছার, সাধারণ সম্পাদক মজিবর রহমান আনু, ৮০ ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন।


ঢাকা- তরুণ  নেতৃত্বই বাংলাদেশকে রক্ষা করবে। প্রচলিত রাজনীতিকে প্রত্যাখান করে নতুন প্রজন্ম উন্নয়লমুখী রাজনীতিওত সক্রিয় হবে। আগামীতে বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম  আরো দৃঢ় ভূমিকা রাখবে।  বাংলাদেশের মানুষ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে সে দিন শেষ হবে।শুক্রবার ‘দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মের রাজনীতিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি)’র আহবায়ক সাংবাদিক জাহিদ ইকবাল-এর সাথে  নতুনধারা বাংলাদেশ(এনডিবি)র আহবায়ক কলামিস্ট মোমিন মেহেদীর মতবিনিময় উপলক্ষ্যে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাজধানীর নিকুঞ্জ এলাকায় বিএনজিপি অফিসে এ আলোচনা হয়।বক্তারা বলেন, এই ক্রান্তিকাল থেকে উত্তরণের একমাত্র পথ তরুণদের রাজনৈতিক ভূমিকায় আরো দৃঢ়তা। তাহলেই জাতি রক্ষা পাবে। বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি(বিএনজিপি)’র আহবায়ক  জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন নতুনধারা বাংলাদেশ(এনডিবি)র আহবায়ক কলামিস্ট মোমিন মেহেদী।


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কুশপুত্তলিকা পুড়িয়েছেন দলের সহযোগী সংগঠন যুবদলের কর্মীরা। এ সময় ক্ষুব্ধ কর্মীরা মওদুদের ছবিসংবলিত কুশপুত্তলিকায় জুতাপেটা করেন।শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যারলয়ের পশ্চিম দিকে স্কাউট মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।প্রসঙ্গত, ২০ মে কর্নেল তাহের হত্যা মামলায় প্রকাশিত পূর্ণাঙ্গ  রায়ে বলা হয়, ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন। রায়ে হাইকোর্ট মওদুদ আহমদের রচিত ‘ডেমোক্রেসি অ্যান্ড চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট: অ্যা স্টাডি অব পলিটিকস অ্যান্ড মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ বই থেকে উদাহরণ টানেন।এর প্রতিবাদেই যুবদলের কর্মীরা  এ ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।কুশপুত্তলিকার মাথায় ছিল ব্যারিস্টার মওদুদের ছবি এবং বুকে ছিল ‘জিয়াকে খুনি হিসেবে সাক্ষী দানকারী দালাল মওদুদের বিচার চাই’ লেখাসংবলিত স্টিকার।অবশ্য রায়ের পর মওদুদ আহমদ তার বইয়ের উদ্ধৃতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে  ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে মওদুদ আহমদ বলেন,

কুমিল্লা ব্যুরো-কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলার মুগারচর সড়কে বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে সাতজন আহত হয়েছেন। শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর সঙ্গে রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে  দুই পক্ষের সংঘর্ষ হয়।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঢাকা: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেছেন, “যে মুহূর্তে বাংলাদেশের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা টিকছে না, দেশের ছাত্রজনতা তার সুস্থতা ও আগমনের প্রতীক্ষা করছে, ঠিক তখনই আওয়ামী লীগের নেতারা তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায়  ভীতসন্ত্রস্ত হয়ে নতুন করে মিথ্যাচার  শুরু করেছেন।”শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদলের দুই শীর্ষ নেতা এসব কথা বলেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা এই বিবৃতি দেন।বিবৃতিতে ছাত্রদলের দুই শীর্ষ নেতা বলেন, তারেক রহমান পালিয়ে বিদেশ যাননি; আদালত থেকে জামিন নিয়ে ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। তিনি  সুস্থ হওয়া মাত্রই জনগণের পাশে দাঁড়াতে দেশে ফিরে আসবেন।ছাত্রদলের নেতারা বলেন, “তারেক রহমানের বিদেশে কোনো ফ্ল্যাট, প্লট বা ব্যবসা নেই। এ দেশই তার শেষ ঠিকানা। তার বিরুদ্ধে সরকারবিরোধী  ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”


বগুড়া ব্যুরো-বগুড়া: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “উন্নয়নে এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সরকার ও বিরোধী দলের সম্পর্ক। তবে বিরোধী দল আগামী অধিবেশনে সংসদে যোগ দিলে সংকট অনেকটাই কেটে যাবে। প্রয়োজনে সংসদের ভেতরে-বাইরে যেকোনো জায়গায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ হতে পারে। আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই।”শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, “রাজনীতিবিদরা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে না পারলে অরাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। রাজনীতিবিদরা ব্যর্থ না হলে ওয়ান ইলেভেন আসত না। এ ধরনের পরিস্থিতি কারো জন্যই সুফল বয়ে আনে না।”তিনি বলেন, “দেশে বর্তমানে শস্য উৎপাদনের চেয়ে নেতার উৎপাদন বেশি হচ্ছে। ফসলের বাম্পার ফলন না হলেও নেতার বাম্পার ফলন হচ্ছে। এদের মধ্যে হাইব্রিড নেতার সংখ্যা অনেক বেশি। অনেক নেতার মুখের ভাষা ফরমালিনের চেয়েও বিষাক্ত।
 123> Last ›