মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
সর্বশেষ খবর: এভারেস্ট জয়ের পর বাংলাদেশি যুবকের মৃত্যু       যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ২০ শিশুসহ নিহত ৯১       ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত       আইনি জটিলতায় ফের আটকে গেলো ডিসিসি নির্বাচন       বিএনপিকে দোয়া মাহফিলও করতে দেয়নি পুলিশ      
হুমকি দিয়ে লাভ নেই আমেরিকাকে মতিয়া চৌধুরী
হুমকি দিয়ে লাভ নেই আমেরিকাকে মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি,১৮ আগস্ট: যুক্তরাষ্ট্রের উদ্দেশে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, 'শেখ হাসিনাকে হুমকি দিয়ে লাভ নেই। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গবন্ধুকে হুমকি দিয়েছিলেন কোনো লাভ হয়নি।' মন্ত্রী শুক্রবার শেরপুরের নকলা উপজেলা পরিষদে বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও মেধাবী ছাত্রীদের মাঝে শাড়ি ও থ্রি পিস বিতরণের সময় এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী দেশে গরিব মানুষের সংখ্যা ছিল ৪০ ভাগ বর্তমান সরকারের আমলে তা ১০ ভাগ কমে ৩০ ভাগে নেমে এসেছে। তিনি আরো বলেন, 'বাংলাদেশে জঙ্গি আসে পাকিস্তান থেকে, পাকিস্তানের কাজই হচ্ছে অপরের পেছনে লেগে থাকা। তারা অপরের পেছনে লাগতে লাগতে নিজেরাই একদিন শেষ হয়ে যাবে।' বেগম মতিয়া চৌধুরী শেরপুরের নকলা উপজেলার ২৪ হাজার ৩০০ দুস্থ লোককে ১০ কেজি করে চাল, প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৪৪০ জন দরিদ্র মাকে একটি করে শাড়ি এবং ৮৯ জন মেধাবী ছাত্রীর মধ্যে থ্রি পিস বিতরণ করেন। এ সময় শেরপুর জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান ও নকলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ১৫৫ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment