মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
সর্বশেষ খবর: সরকারের সাথে বিএনপির আপস হবে রাজনৈতিক আত্মহত্যা       বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠক আজ        এভারেস্ট জয়ের পর বাংলাদেশি যুবকের মৃত্যু       যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ২০ শিশুসহ নিহত ৯১       ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত      
নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর কঠোর আন্দোলন: ফখরুল
নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর কঠোর আন্দোলন: ফখরুল

ঢাকা, ১৯ আগস্ট: ঈদের পরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিরোধীদল- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলীয় কর্মীদের আন্দোলনের জন্য কঠোর প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন ।
 
রোববার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠানে  তিনি এসব নির্দেশনা  ঘোষণা করেন । ঈদের পর আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
 
এদিকে  বিএনপি প্রধানের নির্দেশনা অনুযায়ী, জোট নেতারা ঈদের দু’তিন দিন আগে থেকেই নিজ নির্বচনী এলাকায় অবস্থান নিয়েছেন। তারা  নিজ নিজ এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বেশী সময় কাটানোর উদ্যোগ নিয়েছেন।
 
এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দলের সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করারও নির্দেশ দিয়েছেন তিনি।
 
বার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৩৮ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment