বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
সর্বশেষ খবর: আশুলিয়ায় ৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা, সাভারে গার্মেন্টসে আগুন       জয়পুরহাটে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে       রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২       সরকারের সাথে বিএনপির আপস হবে রাজনৈতিক আত্মহত্যা       বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠক আজ       
রাজনীতিতে পরিবর্তনের সুর বাজছে: এরশাদ
রাজনীতিতে পরিবর্তনের সুর বাজছে: এরশাদ

ঢাকা, ২১ আগস্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। চারদিকে পরিবর্তনের সুর বাজছে। এর মধ্য দিয়ে ঈদের পর নতুন দিগন্ত উন্মোচিত হবে। মনে হয় মানুষ পরিবর্তনের দিকে সাড়া দিয়েছে।”

সোমবার রাজধানীর বনানীতে তার কার্যালয়ে দলীয় নেতা ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশে যে শঙ্কা দেখা যাচ্ছে, তা কেটে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ উন্নয়নের পথে হাঁটবে।”

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তের কারণেই এখনো একক নির্বাচন করার বিষয়ে অনঢ়। দেখাতে চাই- দেশের মানুষ এখনো আমাকে কতটুকু ভালোবাসে। তারা যে এখনো আমাকে মনে রেখেছে- সেটি প্রমাণ করতে চাই।”

এসময় এরশাদের সঙ্গে ছিলেন দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী ও ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল।

এছাড়া যারা জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান প্রেসিডিয়াম সদস্য ড. টিআই ফজলে রাব্বি চৌধুরী, সৈয়দ আবুল হোসেন বাবলা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সোহেল রানা।

বার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৬২ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment