রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
সর্বশেষ খবর: অগণতান্ত্রিক এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন: মেনন       নিজের সরকারকে ফেসবুকে সার্টিফিকেট মমতার       প্রধানমন্ত্রীর পরিবারের সম্পৃক্ততার বিষয়ে মুখ খোলেননি দুদক চেয়ারম্যান       লেবার পার্টির আলোচনা সভায় ব্যারিস্টার রফিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী       কূটনীতিকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া      
রুপার পাতায় সবচেয়ে ছোট্ট কোরআন
রুপার পাতায় সবচেয়ে ছোট্ট কোরআন

দুবাই, ৬ আগস্ট:  পৃথিবীর সবচাইতে ছোট রুপার পাতের ওপর লেখা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন দুবাইভিত্তিক ইরানি শিল্পী রাইন আকবার খানজাদেহ।মাত্র এ-৪ সাইজের কাগজের চেয়ে ছোট দেড় শিট সিলভারে পুরো কোরআন অঙ্কন করেছেন তিনি।
একে নিজের করা সর্বশেষ এবং শ্রেষ্ঠ কাজ বলে মন্তব্য করেছেন এর শিল্পী আকবার খানজাদেহ। এর আগে গত ১২ বছর তিনি বহু ডিজাইনে কোরআনের নকশা ও কপি তৈরি করেছেন।
আকবার খানজাদেহ জানান, “প্রায় এক যুগ আগে তিনি সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন শরিফ ও ইসলামের সেবা করে যাবেন।বর্তমানে ৩২ বছর বয়সী খানজাদেহ ২০ বছর বয়স থেকে কোরআনের শিল্পকর্ম তৈরি করছেন।তিনি খালি চোখে সাধারণ আকারের শব্দের চেয়ে ৩০ গুণ ছোট শব্দ লিখতে ও পড়তে পারেন বলে জানান।  
আকবার খানজাদেহ বিশ্বাস করেন, যত বেশি তিনি কোরআন নিয়ে কাজ করেন ততই তার চোখের আলো বাড়ে। খানজাদেহের সর্বশেষ করা কোরআনের ডিজাইনটি দুইটি সিলভার শিটে খোদাই করা।এটি তিনি তৈরি করেছেন ২৫ হাজার ছোট পাথর (জেমস্টোন) দিয়ে।যাতে ২০ ক্যারেট ডায়মন্ডের সঙ্গে ১০ ক্যারেট রুবি ও সমপরিমাণ নীলকান্ত মণি ব্যবহার করা হয়েছে।
কোরআন শরিফটির ওজন ৬ কেজি।আগামী সপ্তাহে কুয়েত থেকে এটি সকলের জন্য উন্মোচন করা হবে।গত ১০ মাস প্রতিদিন ১০ ঘণ্টা করে কাজ করে এটি তৈরি করেছেন খানজাদেহ।যা করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ দিরহাম।সব টাকা নিজের জমানো ফান্ড থেকেই ব্যয় করেছেন তিনি।
গণিত ও কোরআনিক স্টাডিজে সম্মান ডিগ্রি নেয়া খানজাদেহ কোরআন শরীফকে ২/১.৫ মিটার মাপেও কপি করেছেন।আর এসব কাজ কারও কোন রকম সহায়তা ছাড়া একাই করেছেন তিনি।সিলভারে করা সর্বশেষ ক্ষুদ্র কোরআন শরিফটিও কুয়েতসহ একাধিক মুসলিম দেশে প্রদর্শিত হবে।সূত্র: টিএমটিবার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ১৭৯ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment