শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
সর্বশেষ খবর: আসিফ নজরুলকে হত্যার হুমকি       ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু       আগামী মাসে মেয়র হানিফ ফ্লাইওভার খুলে দেয়ার ঘোষণা       কুষ্টিয়ায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ       কসবায় বগি লাইনচ্যুত, ৪ রুটে ট্রেন চলাচল বন্ধ      
ঈদের সর্ববৃহৎ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
ঈদের সর্ববৃহৎ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ, ১৭ আগস্ট: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ প্রতিবারের মতো এবারো সর্ববৃহৎ জামাতের জন্য প্রস্তুত। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের জন্য প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে মাঠ পরিচালনা কমিটি।


কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে এ পর্যন্ত বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে মাঠে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নসহ মুসল্লিদের নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



এবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৮৫তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ মৌজার এ মাঠের মূল আয়তন বর্তমানে ৬.৬১ একর। চারপাশে অনুচ্চ প্রাচীর ঘেরা শোলাকিয়া ঈদগাহ মাঠে মোট ২৬৫টি কাতার দেয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একসঙ্গে দেড় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া মাঠে স্থান সংকুলান না হওয়ায় ঈদগাহ সংলগ্ন খালি জায়গা, রাস্তা এবং নিকটবর্তী এলাকায় দাঁড়িয়ে সমসংখ্যক মুসল্লি এ বৃহত্তম ঈদ জামাতে শরিক হন।



পাকিস্তান আমলে এ মাঠের চারদিকে নিচু দেয়াল নির্মাণ ও দোতলা মিম্বর নির্মাণ করা হয়। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিভাগীয় কমিশনার খানে আলম খান মাঠের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন এলজিআরডি মন্ত্রী বর্তমান প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান ৫০ লাখ টাকা ব্যয়ে মাঠের মাইকিং সিস্টেমের উন্নয়ন, মিনার সংস্কার, মাঠে প্রবেশের প্রধান তোরণ নির্মাণ, ৪৫টি ওজুখানা, ১৫টি প্রস্রাবখানা ও পাঁচটি টয়লেট নির্মাণে ভূমিকা রাখেন।




সাম্প্রতিক সময়ে মাঠের মিম্বরটির কিছুটা সংস্কার ছাড়া মাঠের স্থায়ী উন্নয়নে তেমন কোনো উন্নয়ন করা হয়নি। সরকারি উদ্যোগে মাঠ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন মুসল্লিরা।



বার্তা২৪ ডটনেট

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ৩৭৪ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment