
ঢাকা: এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল ইরানের মহিলা ফুটবল দল। গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৬-০ গোলে হেরেছিল ইরান।বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৭ মিনিটে ইরানের পক্ষে প্রথম গোল করেন মারিয়াম রাহিমি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইরান। এবারও জালে বল জড়ান রাহিমি।ইরানের কাছে হারলেও প্রথম ম্যাচের তুলনায় বাংলাদেশের মেয়েরা ভালোই খেলেছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজ দল।এর আগে দিনের প্রথম খেলায় ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে থাইল্যান্ড।শনিবার গ্রুপের শেষে খেলায় থাইল্যাণ্ডে বিপক্ষে ইরান এবং ফিলিপাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

স্পোর্টস রিপোর্টার-এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাইপর্বে হার দিয়ে যাত্রা শুরু করা স্বাগতিক বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে। প্রতিপক্ষ ইরান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে আসরের ফেভারিট থাইল্যান্ডের বিপক্ষে লড়তে হবে ফিলিপাইনকে। উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছে। ফিলিপাইন ৬-০ গোলে হারিয়েছিল ইরানকে। আর থাইল্যান্ড ৯-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশকে।নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে স্বাগতিক শিবির। ইরানের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। কিন্তু ইরানও র্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে সুইনু প্রু মারমার দলের চেয়ে। ইরান ৫৩তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১০৮-এ। র্যাংকিংয়ের এ ব্যবধানটাই দু’দলের শক্তির ফারাকটা নির্ণয় করে দিচ্ছে। তবুও আজ সফরকারীদের বিপক্ষে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কোচ সৈয়দ গোলাম জিলানীর। প্রথম ম্যাচের ভুলগুলো আজ শুধরে নিয়েই মাঠে নামবে তার দল—এমনটাই জানালেন জিলানী। বলেন, ‘আমরা এ আসরে এবারই প্রথম। তাছাড়া অংশগ্রহণকারী দেশগুলো অনেক দিন ধরে ফুটবল খেলছে।

নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ ফিক্সিং বিতর্কে এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। বুধবার দিল্লি পুলিশ আইপিএলে ম্যাচ পাতানোয় এক বাংলাদেশি নামকরা ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।তবে তদন্তের স্বার্থে বাংলাদেশি এই ক্রিকেটারের নাম প্রকাশ করে নি দিল্লি পুলিশ। জানা গেছে আইপিএলে ম্যাচ ফিঙিংয়ে জড়িত থাকলেও, এই বাংলাদেশি ক্রিকেটার কখনোই আইপিএলে খেলেন নি।এদিকে বুধবারই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির দিকেও। এছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের জামাইয়ের দিকেও অভিযোগের আঙ্গুল উঠেছে ম্যাচ পাতানোর।এর আগে গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার শ্রীশান্ত ও আরও দুই ক্রিকেটারসহ ১১ জন বুকিকে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেই সূত্র ধরেই এখন ম্যাচ পাতানোয় বেড়িয়ে আসছে একের পর এক বড় বড় নাম।

স্পোর্টস ডেস্ক: আবারও ছেলে সন্তানের পিতা হলেন ওয়েইন রুনি। ২৭ বছর বয়সী ইংল্যান্ডের স্ট্রাইকার রুনির স্ত্রী কলিন ম্যাকলাফলিন গত রাত দুটা ১১ মিনিটে সন্তানের জন্ম দেন। নবজাতকের ওজন ছিল ৭ পাউন্ড ১১.৫ আউন্স অর্থাৎসাড়ে তিন কেজির কিছু বেশি। এই দম্পতির কাই নামের তিন বছর বয়সী আরেক ছেলে রয়েছে। তবু ছেলের খবরে দারুণ উল্লসিত রুনি। ছেলের নাম রাখা হয়েছে ক্লে।

বিশেষ সংবাদদাতা: এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বে অংশ নিতে গতকাল ২২ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাফুফে। যে দলে পুরনোদের ভিড়ে আছে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের খেলোয়াড়ও! মাত্র ১৪ বছর বয়সে জাতীয় নারী দলের জার্সি পরার সৌভাগ্যবতী মনিকা চাকমা! মধ্যমাঠে বল নিয়ে চষে বেড়ানো, দারুণ সব পাস এর দক্ষতার কারণেই কোচের নজর কেড়েছেন মনিকা। এতো অল্প বয়সে জাতীয় দলে, বাংলাদেশ ফুটবল ইতিহাসে মনিকা হয়ে থাকবেন দৃষ্টান্ত। প্রতিপক্ষ ইরান দলের অধিকাংশ নারী ফুটবলার যেখানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, থাইল্যান্ড, ফিলিপাইন দলের নারী খেলোয়াড়রাও বয়সে পরিণত, সেখানে বাংলাদেশ নারী দলে অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলার!!

ঢাকা: এএফসি এশিয়ান উইমেন্স কাপ কোয়ালিফাইয়ারে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে ইরান মহিলা ফুটবল দল। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে দলটি। বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে প্রথম দিনের অনুশীলনও করেছে ইরানের মহিলারা।আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) জানিয়েছে, রোববারের মধ্যে ঢাকায় পৌঁছবে প্রতিযোগিতার অন্য দুই দল থাইল্যান্ড ও ফিলিপাইনও। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ থেকে ২৫ মে পাঁচ দিনে প্রতিযোগিতাটি মাঠে গড়াবে। টুর্নামেন্টের চতুর্থ দল বাংলাদেশ মহিলা দল।

স্পোর্টস রিপোর্টার :
জিম্বাবুয়ের কাছে পরাজয় বড্ড ক্লান্ত করে তুলেছে ক্রিকেটারদের। প্রাণ খুলে কথা বলতে পারছেন না কেউ। দ্রুত বাসায় ফিরতে পারলেই হাঁফ ছেড়ে যেন বাঁচেন তারা। এর মধ্যেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করতে হলো অধিনায়ক মুশিফিকুর রহিমকে। গতকাল পড়ন্ত বিকেলে প্রশ্নের মুখে ভুল স্বীকার করে অধিনায়ক ফিরে গেলেন আপনালয়ে। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো।
প্রশ্ন: এমন কী হয়েছিল যে পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে হয়েছিল আপনাকে?
মুশফিক: আমরা যে 'রেজাল্ট' চাচ্ছিলাম সেটা হয়নি। বিশেষ করে ওয়ানডেতে সিরিজ হেরে যাওয়াতে সিদ্ধান্তটা নিয়ে ছিলাম। এর পেছনে অন্য কোনো কারণ ছিল না। কোনো টিমমেট বাইরে বা মাঠের ভেতরে কিছু করেনি। আবেগের বশে সিদ্ধান্তটা নিয়ে ফেলি। এটা আমার একটা ভুল ছিল।
প্রশ্ন: জিম্বাবুয়ে সিরিজ পর্যন্তই আপনার দায়িত্ব ছিল, সেহেতু অধিনায়কত্ব ছেড়ে দেওয়া না দেওয়ার বিষয়টি আসে না। তারওপর সিরিজ চলাকালে এ ঘোষণা দিয়েছেন। এতে যে দলে নেতিবাচক প্রভাব পড়তে পারে তা ভেবেছিলেন?

বুলাওয়ে: অলরাউন্ডার সাকিব আল হাসানের দারুণ নৈপুণ্যে ২ ম্যাচের শেষ টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এরফলে ওয়ানডে সিরিজ হারলেও, টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজ ড্র করার সান্ত্বানা নিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করতে সক্ষম হয়েছে টাইগাররা।বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৯ রানের টার্গেট দেয় স্বাগতিকদের। এর জবাবে জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে গুটিয়ে যায়। ফলশ্রুতিতে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজ ১-১ নিষ্পত্তি করলো সাকিব-তামিমরা।সাকিবের বোলিং তোপে মূলত জিম্বাবুয়ের ইনিংস ভেঙ্গে পড়ে। সাকিব ২২ রানে ৪ উইকেট নেন। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে ভুসিমুজি সিবান্দা ও সেকান্দার রাজা সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন। যদিও টেলর-সিবান্দা জুটি কিছুটা সময় বাংলাদেশের বোলারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। শেষের দিকে বোলারদের দৃঢ়তায় ম্যাচে ফেরে বাংলাদেশ।

বুলাওয়ে: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের দুই দিন পর দুটি টি-টোয়েন্টি খেলতে বুলাওয়েতে আজ শনিবার বিকালে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজ ড্র এবং ওয়ানডে সিরিজ জিততে না পারার ক্ষতে প্রলেপ দিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় প্রথম টি- টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। সরাসরি সমপ্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও টেন ক্রিকেট। আজ শনিবার ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। গত ৩ ম্যাচে টস ভুগিয়েছে মুশফিকদের। টানা ৩ ম্যাচ টেলরের কাছে টস ভাগ্যে পরাজিত হয়েছে মুশফিক। আজকের ম্যাচেও টস একটা ফ্রেক্টর হিসাবে দেখা দিতে পারে। যদিও টি-টোয়িন্ট রেকর্ড বাংলাদেশের পক্ষে। ২০০৬ সালে খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র খেলায় ৪৩ রানে জয় পায় মুশফিকরা। ১২ মে শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জিম্বাবুয়ে সফরেরর শেষ করবে টাইগাররা।
সম্ভাব্য বাংলাদেশ দল:

ঢাকা: জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ পরাজয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুলাওয়ে কুইন্স পার্ক মাঠে খেলাপরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।বাংলাদেশ বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে সাত উইকেটে হেরেছে। এতে জিম্বাবুয়ে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। দেশে এনিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা জিম্বাবুয়ে।মুশফিকের এই ঘোষণা দলের সবাই বিস্মিত। অপ্রত্যাশিত এই ঘোষণায় বিসিবির কর্মকর্তারাও অবাক হয়েছেন। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই নেতৃত্ব থেকে বিদায় নিবেন।

