গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, খেলাধোলা শরীর চর্চার অন্যতম অংশ। ভাল খেলাধোলা বর্হিবিশ্বে দেশের জন্য সুনাম বয়ে আনে। এ জন্য সরকার খেলোয়ারদের মধ্যে খেলা সামগ্রী বিতরণ করছে।গত সোমবার বিকালে চৌঘরী বাজার সংলগ্ন মাঠে চৌঘরী আদর্শ ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত রানাপিং ৬ষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সদর ইউপি আ’লীগ সভাপতি এম এ ওয়াদুদ’র সভাপতিত্বে ও ব্যবসায়ী মিজান আহমদের পরিচালনায় বক্তব্য দেন ইউপি সদস্য এম এ সবুর, বিএনপি নেতা ছালা উদ্দিন, এলাকার বিশিষ্ঠ মুরব্বী আসাব আলী, জিয়া উদ্দিন, এম এ মান্নান প্রমুখ। এ টুনামেন্টে ৩২টি দল অংশ গ্রহণ করেছে।উদ্বোধনী খেলায় এস এস ক্রিকেট একাদশ বিয়ানীবাজার তহিরপুর ক্রীড়া সংঘকে ৩ উইকেটে পরাজিত করে।
সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু হয়েছে। ক্যারাম (একক ও দ্বৈত) দাবা, সাপলুডু ও প্লেয়িং কার্ড ( কলব্রীজ, ব্রে, টুয়েন্টি নাইন) ইভেন্টগুলোতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এসব ইভেন্টগুলোতে অংশগ্রহণেচ্ছু জেলা প্রেসক্লাবের সদস্যদের ৭ ফেব্র“য়ারি থেকে ১১ ফেব্র“য়ারির মধ্যে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। নিবন্ধনকৃত নামগুলো নিয়ে আগমী ১২ ফেব্র“য়ারি রোববার প্রতিযোগিতার চুড়ান্ত ফিকশ্চার প্রণয়ন করা হবে। নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করুন ০১৭১৮৩৭৭১৫৭ (মানব চ্যাটার্জী) নম্বরে।
১০ই ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আর তার আগেই ৯ই ফেব্রুয়ারি অপেক্ষা করছে বিপিএলের জমকালো উদ্বোধন অনুষ্ঠান। আর সেই দিন বিপিএলের প্রথম আসরের উদ্বোধন ঘোষণা করবেন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিসিবি সভাপতি আহম মোস্তফা কামাল ও একাধিক মন্ত্রী-এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন আয়োজনে সাজাচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিল। ভারতীয় তারকা শিল্পী আর বাংলাদেশের তারকা শিল্পীদের আগমনে আরও রঙিন হয়ে উঠবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বিপাশা বসু, মালাইকা অরোরা ও ঋতুপর্ণা সেনের নাচের তালে তালে উত্তাল হয়ে ওঠবে গ্যালারি। সেই সঙ্গে দর্শকদের পাগল করবে শান ও বাপ্পী লাহিড়ীর সুরের মূর্ছনায়ও। দেশীয় তারকাদের মধ্যে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নিপা ও শিবলী। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান এবং অপু বিশ্বাসও মাতাবেন মঞ্চ। আইয়ুব বাচ্চু, মিলা ও মাইলস। সঙ্গেঁ থাকবেন প্রায় তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে সবশেষ আকর্ষণ, আতশবাজির বর্ণিল আলো।

ড্র দিয়ে যাত্রা শুরু হলো সেকেন্ড টায়ার খ্যাত প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। যে তাজুল ইসলাম এই লিগের প্রথম গোলদাতা হয়ে রেকর্ড বুকে ঠাঁই করে নিলেন ম্যাচ শেষে সেই ন্যাড়া মাথার মিডফিল্ডারই হয়ে গেলেন খলনায়ক। ২৫ মিনিটে তার পেনাল্টি থেকে লিড পায় বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। ৭২ মিনিটে তিনিই আবার পেনাল্টি শট বার উঁচিয়ে মেরে জয়বঞ্চিত করেন দলকে। অবশ্য তার প্রথম শট জালে গেলেও পেনাল্টি নিয়ম অনুসৃত না হওয়ায় রেফারি মিজান তা বাতিল করে দেন। এর আগে ৩৫ মিনিটে বিয়ানীবাজারের গোলরক্ষককে বোকা বানিয়ে উত্তর বারিধারার টনি বর্মণ সমতা আনেন চলন্ত বলে পা লাগিয়ে। ক্রস করেছিলেন সেন্টু চন্দ্র সেন। এই টনির স্বার্থপরতায় আরেকটি গোল পায়নি উত্তর বারিধারা। পেনাল্টি মিস ছাড়াও দ্বিতীয়ার্ধে তাজুল ফাঁকা পোস্টে বল ঠেলতে পারেননি। ৮৪ মিনিটে বিয়ানীবাজারের আলীর শট রুখে দেন উত্তর বারিধারার গোলরক্ষক ওসমান গনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন করতে গিয়ে অভিনব প্রতিরোধের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের কর্মকর্তারা একজোট হয়ে বিপিএল থেকে আয়কৃত অর্থের এক চতুর্থাংশ দাবি করেছে। ক্রিকেটারদের আয়েও ভাগ বসাতে চায় ক্লাবগুলো।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুরুল কাদের সাক্ষরিত সাদা কাগজে লেখা একটি চিঠি সোমবার বিসিবি সভাপতির হাতে পৌঁছায়। তাতে লেখা হয়েছে,‘বিপিএল থেকে ক্রিকেটারদের আয়ের ২৫ শতাংশ দিতে হবে ক্লাবগুলোকে। আর দেশের ক্রিকেট উন্নয়নে বিপিএল আয়োজন করে যে অর্থ আয় করবে তা থেকে ২৫ শতাংশ দিতে হবে ঢাকা মহানগর ও দেশের সকল জেলার ক্লাবকে। ৮ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুর কাছে ক্লাব কর্মকর্তাদের চিঠি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘বিসিবি সভাপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি-ই সিদ্ধান্ত দেবেন।’

আজ বিকেলে সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট রয়্যাল্স কর্মকর্তা ৬বছরের জন্য সিলেট রয়্যাল্স যাত্রা শুরুর প্রাক্কালে সিলেটবাসীর সমর্থনকামনা করে বলেন, বিপিএল কাপে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম গঠনে সক্ষমহয়েছে সিলেট রয়াল্স।এতে দেশের পাশাপাশি বিশ্বের অনেক নাম করা খেলোয়াড়ও অন্তর্ভূক্ত হয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করাহবে সিলেট রয়াল্স এর থিম সং।সংবাদ সম্মেলনে সিলেট রয়াল্স এর ম্যানেজিং ডাইরেক্টর এবং ওয়ালটন গ্রুপেরচেয়ারম্যান মিজানুর রহমান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আতিকুর রহমানআতিক, ভাইস চেয়ারম্যান মাসুদ কামাল, পরিচালক তুষার কৌশিকসহ অন্যরা

ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের নিজ নিজ খেলায় জয় পেয়েছে প্রান্তিক ক্রীড়াচক্র এবং স্বাধীনতা ক্রীড়াসংঘ।রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম খেলায় প্রান্তিক ক্রীড়াচক্র ১-০ গোলে সাধারণ বীমাকে পরাজিত করেছে। ২৯ মিনিটে প্রান্তিকের শফিকুল ইসলাম জয়সূচক গোলটি করেন।একই মাঠের অপর খেলায় স্বাধীনতা ক্রীড়াসংঘ মোহাম্মদ হেলালের হ্যাটট্রিকের সুবাদে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দিপালী যুব সংঘকে।খেলার শুরুর ৪ মিনিটের সময় দিপালী যুব সংঘের বাবলু শেখ প্রথমে গোল করেও শেষ পর্যন্ত ৬-১ গোলে হেরে যায় তারা।স্বাধীনতা ক্রীড়া সংঘের মো: হেলাল ২১, ৩৩ ও ৪৮ মিনিটে একাই তিন গোল করে হ্যাটট্রিক করেন। এছাড়া জাহাঙ্গীর হোসেন ৫৯ মিনিটে, হিমেল দেওয়ান ৭৬ মিনিটে এবং আব্দুর সবুর ৭৭ মিনিটে বাকি তিনটি গোল করেন।

ইংলিশ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রোববার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।শেষ দুই ম্যাচ ড্র করায় শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে চেলসি। তাই দলের খারাপ ফলাফলে হতাশ হয়ে কোচ আন্দ্রে ভিয়াস বোয়াস তো আশাই ছেড়ে দিয়েছেন শিরোপা জয়ের। তবে নিজেদের মাঠে প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়ে আবারো ছন্দে ফেরার স্বপ্ন দেখছে চেলসি। কারন খেলাটা যে হবে নিজেদের চেনা পরিবেশ স্ট্যাম্পফোর্ড ব্রিজ স্টেডিয়ামে। এখানে যে ম্যান ইউ’র সামনে অপ্রতিরোধ্য চেলসি। লিগের খেলায় এই মাঠে সর্বশেষ দশ বছর আগে চেলসিকে হারিয়েছিল ম্যানচেষ্টার ইউনাইটেড।এই তথ্যটি বেশ ভালোই মনে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের। এই তথ্যটি আবারো স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “স্ট্যাম্পফোর্ড ব্রিজে খেলাটি সহজ হবে না।

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী লিমিটেড পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে পরাজিত করে এবারের পেশাদার লিগে শুভ সূচনা করেছে। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীকে প্রথমার্ধে ঠেকিয়ে রেখেছিল রহমতগঞ্জ। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে আবাহনী তিন তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয়।৩৬ মিনিটে রহমতগঞ্জের শামসুজ্জামান সোহেল আবাহনীর রক্ষণভাগের খেলোয়াড় নাসিরুল ইসলাম নাসিরকে মারাত্মকভাবে ফাউল করলে রেফারি হলুদ কার্ড দেখান। এর আগে এই ম্যাচের ১৯ মিনিটে শামসুজ্জামান সোহেল হলুদ কার্ড পাওয়ায় রেফারি আজাদ রহমান লাল কার্ড দেখিয়ে শামসুজ্জামান সোহেলকে মাঠ থেকে বের করে দিলে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। ১০ জনের দল নিয়ে প্রথমার্ধে আবাহনীকে ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে আবাহনীর একের পর এক আক্রমণ প্রতিহত করতেই ব্যতিব্যস্ত থাকে রহমতগঞ্জ।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট লেখক কে,বি,এম মফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাবেক সাংসদ, সাবেক ডাকসুর ভিপি-জিএস, প্রসাশক, গাজীপুর জেলা পরিষদ আখতার উজ্জামান। বিশেষ অতিথি তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট, আলহাজ্ব মাওলানা মোঃ আবদুছ ছাত্তার মোজাদ্দেদী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েনা আহম্মেদ ও মোঃ গোলাম মস্তফা দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মশিউর রহমান আকাশ। বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মোঃ আবুল হোসেন মেম্বার, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল হাশেম ভুইয়া, তুমলিয়া ৯ নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান চোপদার প্রমূখ।

