
স্পোর্টস ডেস্ক-শারজাহ, ২৯ আগস্ট: সংযুক্ত আরব আমিরাতের শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বিজয় ছিনিয়ে আনে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করে মাত্র ১৯৮ রান।
অস্ট্রেলিয়া শুরুতে চাপে পড়ে। দ্রুত ৪ উইকেট পড়ে যায়। এরপর ক্লার্ক আর বেইলি জুটি গড়ে তোলেন। ক্লার্ক করেন ৬৬ রান। আর বেইলি ৫৭ রানে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল ৩৮ রান করে ভালোই সঙ্গ দেন বেইলিকে। পাকিস্তানের স্পিনাররা মোটামুটি ভালো করলেও স্পিনাররা পুরোপুরি ব্যর্থ হন।
পাকিস্তান শুরুতেই মাত্র ৪০ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া পাকিস্তান ৩৮ ওভার শেষে করে ১৬৭ রান পাঁচ উইকেট হারিয়ে।
উমর আকমল ৫২ রান করে। এরপর দ্রুত পাকিস্তানের উইকেট পড়তে থাকে। ৪৫.১ ওভারে পাকিস্তান ১৯৮ রানে অলআউট হয়ে যায়।
১৬০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। আসাদ শফিক ৫৬ রান করে স্টার্ক-এর বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এদিন আসাদ শফিকের সপ্তম ওডিআই অর্ধশতকের দেখা পান।
চতুর্থ উইকেট জুটিতে লড়াই চালিয়ে যান অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। দলীয় ৯৯ রানে অধিনায়ক মিসবাহ আউট হলে চতুর্থ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। মিসবাহ করেন ২৬ রান। মিসবাহ-আসাদ শফিক ৫৯ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হন।
দলীয় ৪০ রানে অপর অসি বোলার মিচেল স্টার্ক ২৩ রান করা অপর ওপেনার নাসির জামশেদকে উইকেটের পেছনে কিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিতে বাধ্য করলে তৃতীয় উইকেট হারায় হোয়াটমোরের শিষ্যরা।
প্রথম উইকেট পতনের পর আর মাত্র ৮ রান যোগ করতেই দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। এবারের উইকেটটিও নেন প্যাটিনসন। ওয়ানডাউনে নামা আজহার আলীকে মিচেল জনসনের ক্যাচে পরিণত করেন প্যাটিনসন।
পাকিস্তানের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরান অস্ট্রেলিয়ার ডানহাতি মিডিয়ান ফার্স্ট বোলার জেমস প্যাটিনসন। প্যাটিনসন ৪ রান করা মোহাম্মদ হাফিজকে ডেভিড হাসির ক্যাচে পরিণত করতে প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের।
বার্তা২৪ ডটনেট
Add Your Comment
- বাংলাদেশকে ২-০ গোলে হারাল ইরানি মেয়েরা
- বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই
- আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বাংলাদেশি ক্রিকেটার
- আবারও ছেলের বাবা হলেন রুনি
- বাংলাদেশ নারী দলে কিশোরী মনিকা!
- ঢাকায় ইরান মহিলা ফুটবল দল
- ভুল স্বীকার করলেন মুশফিকুর রহিম!
- সাকিবের নৈপুণ্যে শেষ ম্যাচে জয় বাংলাদেশের
- প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে টাইগাররা
- অধিনায়কত্ত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

