রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
সর্বশেষ খবর: লেবার পার্টির আলোচনা সভায় ব্যারিস্টার রফিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী       কূটনীতিকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া       আলোচনার শীর্ষে কামরান দ্বিধাদ্বন্দ্বে সিলেট বিএনপি দলীয় প্রার্থী নেই       নিশ্চিত পরাজয় জেনেই খালেদা ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছেন: ইনু       স্বর্ণের দোকানের কর্মচারী থেকে কোটিপতি এক চোরের গল্প      

এম. মছব্বির আলী : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন স্কুল এন্ড কলেজে গত ১৮ মে শনিবার সকাল ১১টায় সৈয়দা জেবুন্নেছা হক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিদ্যালয় হলরুমে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ছকাপন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক এমপি। ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালিকের সভাপতিত্বে ও প্রভাষক সজল মলি¬কের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান ঝুলুক, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান জসীম, বিদ্যালয় গভর্ণিং বডির সদস্য মাহবুবুর রহমান রাজা।

এম আর টুনু তালুকদালঃ
লন্ডন প্রবাসীদের শহর হিসেবে পরিচিত সিলেটের মানুষ আরো এক বার যেন লন্ডনের সঙ্গে মিল খুঁজে পেলো নিজেদের শহরের। আর এবারের এই মিলের উপলক্ষ লন্ডনের লাল ডাবল ডেকার বাস। এই বাসে চাকা ও লাইট সব আছে। ভেতরে চালকের আসন আছে ঠিকঠাক। হর্নও বেজে ওঠে। তবে এই বাসে চড়ে যাত্রীরা কোথাও যান না । খেতে বসেন।এটাই দেশের প্রথম কোন ডাইনিং বাস।পর্যটন নগরী খ্যাত সিলেটে নতুন চালু হওয়া এই ডাইনিং বাসে তরুণ তরুণী ও পর্যটকরা ভিড় করছেন এখন।তরুণ কয়েকজন উদ্যোক্তার ব্যাতিক্রমী উদ্যোগ ‘ডাইনিং বাস’। কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নয়, পর্যটন আকর্ষণের সঙ্গে পর্যটক ও তরুণ-তরুণীদের খাবার পরিবেশনে ভিন্ন আমেজ দিতেই ডাইনিং বাস চালু করা হয় হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দু’তলা বাসের পেছনে আবার তিনতলা ভবন। পার্টি সেন্টার। একসঙ্গে ১৫০টি আসন সাজানো গোছানো। বর্ণিল কারুকাজে সজ্জিত পেছনের তিনতলা ভবন জুড়েই রয়েছে আকর্ষণ। বাঁকা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই চাইনিজ রেস্টুরেন্টের আদলে সাজানো পার্টি সেন্টার।

ডাইনিং বাস’।

এম আর টুনু তালুকদারঃ সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এমসি কলেজ মূল ফটকের সামনে বেলা ২টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ ও অবস্থান করেন সিলেটের সর্বস্তরের সাংবাদিকরা।হামলার খবর পেয়ে শহর থেকে সাংবাদিকরা এমসি কলেজে ছুটে আসেন। এক পর্যায়ে সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবীরের নেতৃত্বে প্রায় শতাধিক সাংবাদিক সড়ক অবরোধ করে বেলা ৩টা পর্যন্ত অবস্থান নেন।এতে দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সাংবাদিকরা হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও শাহপরাণ থানা পুলিশেল ওসি লিয়াকত আলীর প্রত্যাহার দাবি করেন।পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এজাজ আহমেদসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থালে ছুটে আসেন। তিনি শাহপরাণ থানা পুলিশের ওসি লিয়াকত আলীকে ১৫ জুনের সিটি নির্বাচনের পরপরই অপসারণ ও হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন সাংবাদিকরা।

এম আর টুনু তালুকদারঃ সিলেটে পে অর্ডারের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলায় এক ব্যবসায়ী ও তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সিলেট অফিসের উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ এ অভিযোগপত্র দাখিল করেন।অভিযুক্তরা হলেন- সিলেট নগরীর শিবগঞ্জের মেসার্স রহিম এন্ড রহিম এর স্বত্তাধিকারী পারভেজ রশিদ, জনতা ব্যাংক লিমিটেডের কুমারগাঁও শাখার সাবেক ব্যবস্থাপক মো. হারুন শাহ, একই শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম, এওজি (টেইলর) অনুপ কুমার দাস।রবিবার দুদক সিলেট অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিবগঞ্জের রহিম এন্ড রহিমের স্বত্তাধিকারী পারেভজ রশীদ জনতা ব্যাংক কুমারগাঁও শাখা থেকে যমুনা ওয়েল কোম্পানি, প্রগতি ট্রেডার্স ও পদ্ম ওয়েল কোম্পানির নামে পে অর্ডার জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাত করেন। যা পরবর্তীতে সুদাসলে দাঁড়ায় ২ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৭ টাকায়। এ ঘটনায় দুদক বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে।


বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালী বলেন, হত্যা নির্যাতন, গ্রেফতার আর হয়রানী করে ঈমানী আন্দোলন বন্ধ করা যায় না। ষাড়াশি অভিযানে আন্দোলনরতদের সাময়িক ক্ষান্ত করা গেলেও মুসলমানদের অন্তরে দানা বাঁধা আন্দোলন দমন করার সামর্থ কোন মানবিয় শক্তির নেই। ঢাকার শাপলা চত্বরের বর্বর হামলার পরও নাস্তিকদের পক্ষ শক্তি আন্দোলনরত নেতাকমীদের গ্রেফতার ও বিভিন্ন মাদ্রাসায় হয়রানী অব্যাহত রেখেছে, যা ৯০% মুসলমানদের দেশে ফেরাউনী শাসনকে হার মানিয়েছে। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। মাদ্রাসাগুলোতে অহেতুক হয়রানী বন্ধ করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৩ দফা বাস্তবাযন না করা পর্যন্ত আন্দোলন চলবে। মাওলানা জালালী শাপলা চত্বরকে শহীদি চত্বর নামকরণ করার দাবী জানান এবং আহতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য তৌহিদ প্রিয় জনগণকে আহ্বান জানান।

ছাতকের দ্বৈত রাজনৈতিক পরিবারের সন্তান আখতার হোসেন যুক্তরাজ্য বিএনপির আসন্ন কমিটি গঠনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন। বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেছেন ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তার প্রার্থীতার ব্যাপারে জিবি নিউজ ২৪ ডট কমে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। এ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, ছাতক উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এক যৌথ বিবৃতিতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশকাত আহমদ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুর রহমান সামছু (উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক), উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিব আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রাসেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, মৎস্যজীবিদলের সভাপতি হাজী আশিদ আলী, সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বার,

সিলেট মহানগর বিএনপির এক জরুরী সভা গতকাল রোববার বিকেলে মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে ৩জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থী ৩জন হলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন ও সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান। এই ৩জন প্রার্থী থেকে যেকোন ১জনকে প্রার্থী হিসেবে ঘোষনা করার জন্য দলীয় হাই কমান্ডের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় জানানো হয় বিভিন্ন সংবাদপত্রে বিএনপির প্রার্থী হিসেবে আরিফুল হকের নাম প্রকাশ করা হয়েছে, যা তথ্য ভিত্তিক নয়।  সভায় বক্তারা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পাহাড় সম জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুর্নীতিবাদ ও চাঁদাবাজ আরিফুল হক চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, যে, আরিফুল হকের দুর্নীতি ও লুটপাটের জন্য সাইফুর রহমান পরাজয় বরণ করেছেন, সেই আরিফুল হককে নগরবাসী কোন অবস্থায় মেনে নিতে পারে না।

ছাতক প্রতিনিধিঃ   
জাতীয় যুব সংহতি ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক জরুরী সভা গতকাল রোববার বিকেলে জাউয়াবাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি এমএসটি শামীমের সভাপতিত্বে ও জাউয়া ইউনিয়ন শাখার আহবায়ক আছকির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জুবেদ আলী, ছালিক মিয়া মাস্টার, সাচ্ছু বিশ্বাস, জাপা নেতা নুরুল হক, মশিউর রহমান, শামীম আহমদ, যুব সংহতি নেতা আবুল খয়ের, সেলিম হোসেন, মইনুল ইসলাম, বিলাল আহমদ, তারেক আহমদ, চমক আলী, আমিনুল ইসলাম, কলিম উদ্দিন, জাবেদ আহমদ, কমর আলী, শাহ মোহাম্মদ হাসনাত, বাবুল মিয়া প্রমুখ। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জহির মিয়া কর্তৃক উপজেলা সহ-সভাপতি সাচ্ছু বিশ্বাসের সাথে অশালিন আচরন করায় নিন্দা প্রস্তাব আনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আচরন থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

পূবালী ব্যাংক টেকনিক্যাল রোড শাখার উদ্যোগে গত ১৬/০৫/২০১৩ইং তারিখে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। শাখা ব্যাবস্থাপক আ.ফ.ম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যাবস্থাপক জনাব খলিলুর রহমান। কর্মকর্তা ফজলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কর্মকর্তা কানাই লাল পাল, ইনাম আহমদ এবং গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল ওয়াদুদ, আফজাল আহমেদ আফতাব, মান্নান খান প্রমুখ।

মোহাম্মদ আলী শিপন,বিশ্বনাথ (সিলেট)
সিলেটের বিশ্বনাথে আজ রবিবার ভোর বেলা থেকে ভারী বর্ষণের ফলে জন-জীবন বির্পযস্ত হয়ে পড়েছে। আজ রবিবার ভোর  ৫টা থেকে ভারী বৃষ্টিপাতে ফলে শ্রমজীবি ও কর্মজীবি মানুষকে পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সকাল থেকে এক টানা বৃষ্টির ফলে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।সকাল সাড়ে ১০টা পর্যন্ত একবার সূর্যের দেখা মিলেনি। জরুরী কাজ ছাড়া লোকজন বাসা-বাড়িতে বের হতে দেখা যাচ্ছে না। তবে যারা বাসা-বাড়ি থেকে বের হচ্ছে তাদের হাতে ছাতা গায়ে রেইনকোর্ট দেখা যায়। যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে উপজেলার বোরো চাষিদের পাঁকা ধান পানিতে তলিয়ে যাওযার আশংকা রয়েছে। এভাবে যদি আরোও কয়েকদিন বৃষ্টি হলে বন্যার আশংক করেছেন উপজেলাবাসী। ভারী বর্ষণের ফলে দিনমজুরি অনেক শ্রমিক বেকার হয় পড়েছেন। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন যানবাহন রাস্তায় বের করা হলেও যাত্রীর সংখ্যা অনেক কম। অনেকেই বাসা-বাড়িতে বসে বেকার সময় কাটাচ্ছেন বলে জানাযায়। এরির্পোট আজ রবিবার সকাল সাড়ে ১০টায় লেখা পর্যন্ত উপজেলা জুড়ো বৃষ্টি হচ্ছিল।

 123> Last ›