
বিয়ানী বজার প্রতিনিধি,০৯ আগস্ট:বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের বাহাদুরপুর বাগপ্রচ-খা গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার একাধিক মামলার পলাতক আসামী ও আন্ত:জেলা ডাকাত সর্দার সুনাম উদ্দিনকে সাদা পোশাকের একদল পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ সিলেট বিভাগের সবক’টি থানায় ডাকাতি মামলা রয়েছে। এদিকে চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত সুনাম গ্রেফতারের খবরে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আজিজুল ইসলাম চৌধুরী ও এএসআই সাখাওয়াত হোসেন সাদা পোশাকে ভিক্ষুক ও ঘটক সেজে ডাকাত সর্দার সুনাম উদ্দিনের (৫০) বাড়িতে প্রবেশ করেন। এ সময় আরও কয়েকজন পুলিশ ভাঙ্গারি সেজে সুনাম উদ্দিনের বাড়ির চারদিক ঘেরাও করে। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুনাম উদ্দিন তার পরিবারের সদস্যদের পুলিশের ওপর আক্রমণের নির্দেশ দেয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই আজিজুল ইসলাম চৌধুরী ও এএসআই সিকান্দর আলী সামান্য আহত হন। এদিকে সুনাম ডাকাত পালানোর চেষ্টাকালে সে এএসআই সাখাওয়াত হোসেনের ডান বাহুতে কামড় বসায়। কিন্তু পুলিশ সদস্যদের পেশাগত বিচক্ষণতার কারণে সুনাম ডাকাত পালাতে পারেনি। শেষ পর্যন্ত ডাকাত সুনামকে আটক করে থানায় নিয়ে আসা হলে খবর পেয়ে লোকজন তাকে একনজর দেখতে থানায় ভীড় করেন। এ সময় আতংকগ্রস্ত ও ভুক্তভোগী অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে। এদিকে আহত পুলিশ সদস্যদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সোর্স মারফত জানতে পারি রাতে সুনাম ডাকাত বাড়ি এসেছে। এ খবর পেয়ে আমরা সাদা পোশাকে সাড়াশি অভিযান চালিয়ে সুনামকে গ্রেপ্তার করি। তিনি বলেন, সুনাম ডাকাতকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
Add Your Comment
- আমরা ইসলামের পক্ষে রাজনৈতিক কোন জোটের লেজুড় ভিত্তিক নই
- সিলেটের রামের দিঘীরপারে বিল্ডিংকোড বহির্ভূত দালান নির্মানের অভিযোগ
- এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের বন্দুক যুদ্ধ অন্ত্রধারীকে বাঁচাতে সিলেট আওয়ামীলীগের সমঝোতা বৈঠক
- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র প্রার্থী নিয়ে আজ ঢাকায় বেগম খালেদা জিয়ার সাথে ৪ প্রার্থীর বৈঠক
- জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না মাওলানা মামুনুল হক এর নি:শর্ত মুক্তি দাবি
- অবহেলা- অযত্নে পড়ে আছে বিশ্বনাথে হাছন রাজার রামপাশার বাড়ি!
- সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- দৈনিক সিলেটের আপলাপ পত্রিকার সংবাদ কর্মী থেকে অব্যাহতি!
- সিলেট সিটি নির্বাচনে বিএনপির সঙ্গে দর কষাকষিতে জামায়াত
- সিলেট নগরীর উন্নয়নে একটি অর্থবহ পরিবর্তন আনতে গঠিত হচ্ছে সম্মিলিত নাগরিক জোট নগরীর উন্নয়নে পরিবর্তন অপরিহার্য- এম এ হক

