
সিলেট,২০ আগস্ট:উৎসবের আমেজ চারদিকে। একমাস সিয়াম সাধনার পর এখন আনন্দে পালন করা হচ্ছে মুসলমানদের প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদগাহে যাবার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন মুসল্লিরা। তবে শংকা ছিল বৃষ্টি নিয়ে। যদিও দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল সোমবার বৃষ্টি নামতে পারে সিলেট বিভাগজুড়ে। বৃষ্টি নেমেছিল। নগরীর বিভিন্ন স্থানে পূর্বনির্ধারিত ঈদগাহ নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত হলেও বৃষ্টির জন্য তা বাতিল করা হয়। সিলেটের অধিকাংশ মহল্লা মসজিদেই ঈদের নামাজ পড়তে হয়েছে মুসল্লিদের। তবে থামাতে পারেনি ঈদগাহমূখী মানুষের ঢল। সিলেটের প্রধান ঈদ জামাতে শরীক হবার জন্য সকাল থেকেই দুরদুরান্ত থেকে শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে সকাল ৮ টায় লক্ষাধিক মুসল্লি এই জামাতে নামাজ আদায় করেন। জামাত পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম। এর আগে ঈদের তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।এছাড়া নগরবাসীর উদ্দেশে বক্তব্য দেন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তবে শারীরিক অসুস্থতার কারণে শাহী ঈদগাহ মাঠে আসতে পারেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সকাল সাড়ে ৮ টায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগাহে প্রধান জামাত অনুষ্টিত হয়। মুসল্লিদের ঢল ছিলো নগরীর প্রতিটি মসজিদ আর ঈদগাহ ময়দানে। এদিকে, বৃষ্টির কারনে অনেক স্থানে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ে দূর্ভোগ পোহাতে হয়েছে মুসল্লিদের। তবে ইমামের খুতবা শেষ হবার সাথে সাথে কোলাকুলিতে সেই দূভোর্গ ভুলে যান ঈদের নামাজে আগতদের। এদিকে মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশে বিভিন্ন ঈদগাহে ও মসজিদে আদায় করা হয়েছে প্রবিত্র ঈদুল ফিতরের নামাজ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনারপর জেলা শহরের শাহমোস্তফা সড়কের টাউন ঈদগাহ ময়দানে তিনটি জামাতে লাখো মুসল্লি অংশ নেন। মৌলভীবাজার পৌরসভা আয়োজিত তিনটি জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিগনসহ সাংসদ সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন অংশ গ্রহন করেন। অপর দিকে জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব এম এ শহীদ শ্রীমঙ্গল শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেন। এছাড়া মৌলভীবাজার ১আসনের এমপি সাহাব উদ্দিন ও ২আসনের এমপি নবাব আলী আব্বাছ খাঁন তাদের নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়েছে। এছাড়াও হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বৃষ্টি উপেক্ষা করে প্রতি ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে।
Add Your Comment
- দৈনিক সিলেটের আপলাপ পত্রিকার সংবাদ কর্মী থেকে অব্যাহতি!
- সিলেট সিটি নির্বাচনে বিএনপির সঙ্গে দর কষাকষিতে জামায়াত
- সিলেট নগরীর উন্নয়নে একটি অর্থবহ পরিবর্তন আনতে গঠিত হচ্ছে সম্মিলিত নাগরিক জোট নগরীর উন্নয়নে পরিবর্তন অপরিহার্য- এম এ হক
- কমলগঞ্জে ভাতিজা কূপিয়ে রগ কাটল চাচার
- কুলাউড়ায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদকে সংবর্ধনা প্রদান
- কুলাউড়ার পৃথিমপাশায় জেলেদের নিবন্ধন ও পরিচয় প্রদান প্রকল্পের উদ্বুদ্ধকরন সভা অনুষ্টিত
- সমঝোতা হয়নি বিএনপির চার মেয়র প্রার্থীকে ঢাকায় তলব
- বুড়িকিয়ারি বাঁধ অপসারন না করায় কুলাউড়াসহ ৭ উপজেলার কয়েক লাখ মানুষ আতঙ্কে
- কুলাউড়ার টিলাগাঁওয়ের ৬নং ওয়ার্ডে উপনির্বাচন তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- কুলাউড়ায় স্ত্রী হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মুক্তিযোদ্ধা ইয়াকুব

