বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
সর্বশেষ খবর: সাবমেরিন ক্যাবল মেরামতে ব্যাহত হতে পারে ইন্টারনেট       বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্পদায়ের খালেদা জিয়ার সাথে সাক্ষাত        সবার কাছে গ্রহণযোগ্য পদ্ধতিতেই নির্বাচন হবে: দীপু মনি       রাজধানীতে চার্জার ফ্যান বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫       অ্যামনেস্টির প্রতিবেদন গুরুত্ব বহন করে না: ড. মিজান      
ঈদের আনন্দ ইলিয়াস আলীর পরিবারে কেদেই চলেছেন মা সুর্যবান বিবি বাকরুদ্ধ স্ত্রী লুনা
ঈদের আনন্দ ইলিয়াস আলীর পরিবারে কেদেই চলেছেন মা সুর্যবান বিবি বাকরুদ্ধ স্ত্রী লুনা

ডেস্ক নিউজ,২০ আগস্ট:ইলিয়াস নিখোঁজের চার মাস তিন দিনের মাথায় এলো খুশীর ঈদ। কিন্তু এই ঈদ ইলিয়াস পরিবারে খুশীর নয় কান্নার বারতা নিয়ে যেনো এসেছে এবারের ঈদ। ছেলের সন্ধানে সকাল থেকে পুত্রবধু ও নাতী-নাতনী জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন ইলিয়াসে মা।
বাকরুদ্ধ ইলিয়াসের স্ত্রী তাহসিনা লুনাও। শিশু নাওয়াল পিতার অপেক্ষায় মায়ের কাছে জানতে চাইলো কেনো তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
আর এ দৃশ্য যারাই দেখছেন তারা কেঁদে কেঁদে ফিরে ফিরে যাচ্ছেন।
ইলিয়াস আলীর অপেক্ষায় এখনো তার পরিবার। ঈদের দিনে অশ্র“ঝরা কন্ঠে আবারো তারা সরকারের কাছে দাবি জানালেন, দ্রুত যেনো ইলিয়াসকে সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
 চাচা আছকিরের সঙ্গে ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ও নাভিদ ঈদগাহে গিয়ে নামাজ পড়লেও তাদের চোখের পানি দেখে কেঁদেছেন মুসল্লীরা।
এক দশকের মধ্যে এবার প্রথম ঈদগাহের মুতাওয়াল্লী ইলিয়াস ছাড়া ঈদ করলেন এলাকাবাসী। দুই হাত তুলে আল্লার কাছে তাদের প্রিয় স্বজনকে ফেরত চাইলেন তারা।
ইলিয়াস বিহীন একেবারে ফিকেই বলে জানালেন তার ভাই আছকির। আর ঈদের দিনে বাড়িতে যাওয়া নেতারা দাবি জানালেন, ইলিয়াস কোথায় তার জবাব দিতে হবে সরকারকেই।

সিলেটের আলাপ.কম/আ/আ/ (লেখাটি পড়া হয়েছে ১৫৭ বার)
Share to Facebook Share to Twitter
CommentAdd Your Comment
সিলেটের সংবাদ