.jpg)
এম. মছব্বির আলী, ০৮ সেপ্টেম্বর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ৬ সেপ্টেম্বর বৃহ¯পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল একাডেমী মৌলভীবাজার শাখার উদ্যোগে আয়োজিত সভায় বিদ্রোহী কবির জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন কবি নাতনী খিলখিল কাজী, নজরুল একাডেমী মৌলভীবাজার শাখার সভাপতি আব্দুল কাদের মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল একাডেমী কেন্দ্রীয় সংসদের সাধারণ স¤পাদক মিন্টু রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মতিয়ার রহমান প্রমুখ। আলোচকরা সাহিত্যে ও দেশ প্রেমে কবির অবদানের কথা তুলে ধরেন। শুধু তাই নয়, এদেশের মুক্তির সংগ্রামে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের ভূমিকা স¤পর্কে আলোকপাত করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে জাতীয় কবির ছবির উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন কবি নাতনী খিলখিল কাজী।
Add Your Comment
- বিএনপি একক প্রার্থী দিলেই মহাসেনে পড়বেন কামরান
- সিলেটে আরিফ না জামান
- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে-সৈয়দা জেবুন্নেছা হক এমপি
- আশরাফুল ইসলাম তাহমিদের কৃতিত্ব
- কমলগঞ্জে প্রবাসীদের নামে সার-বীজ বিতরণের অভিযোগ
- সিলেট মহানগর মজলিসের সভা সংবিধান রক্ষার দোহাই দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে
- গোলাপগঞ্জ হাসপাতালের ভবননির্মাণ অসম্পূর্ণ ঠিকাদার পালানোর চেষ্টায় প্রতিবাদ সভা
- ব্লু ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
- কমলগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিএনপি’র আর্থিক সহায়তা প্রদান
- সেমিনারে শফিকুর রহমান চৌধুরী এমপি মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে

