
ঢাকা, ২ আগস্ট: প্রাচীনতম ইমেইল সেবা হটমেইল’র জায়গায় আসছে আরও সমৃদ্ধ মেইল সেবা ‘আউটলুক ডটকম’। নতুন ধারার সেবা চালু করতে নন্দিত হটমেইল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মাইক্রসফট ইন করপোরেশন। আর এই জায়গায় প্রতিস্থাপন করছে ওয়েব মেইল সেবা আউটলুক.কম।
এই মুহূর্তে বিশ্বব্যাপী সমাদৃত গুগল’র জিমেইল দ্বৈরথের সাথে পাল্লা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ ব্লেমার। তিনি জানিয়েছেন, হটমেইল’র চেয়েও দারুণ সব সুবিধা থাকছে প্রতিস্থাপিত আউটলুক.কম-এ। এখানে গত বছরে যাত্রা শুরু ভিডিও চ্যাট সেবা স্কাইপি ছাড়াও ‘ভার্চুয়ালি আনলিমিটেড স্টোরেজ’ সুবিধা উপভোগ করবেন ব্যবহারকারীরা।
আউটলুক ইমেইল সেবা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাইক্রোসফট উইন্ডোজ লাইভ বিভাগের করপোরেট সহ-সভাপতি ক্রিস জোনস জানিয়েছেন, ইমেইলভিত্তিক বড় ধরনের উদ্যোগ নেওয়ার এটাই সুসময়। এর মাধ্যমে নতুন সেবাগুণ দিয়ে নতুন ঘরানার ইমেইল গ্রুপ তৈরি করা সম্ভব। অতীতের ব্র্যান্ডকে নতুন ভাষা না দিয়ে, একেবারে নতুন নামে মাঠে নামতেই মাইক্রোসফট এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আর তাই পুরনো নয়, একেবারে নতুর আঙ্গিকে ব্র্যান্ডনেম নিয়ে আসছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের সব ধরনের সেবাপণ্য, উইন্ডোজ সিস্টেম এবং অফিস সেবাকে সুসম্প্রসারিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে হটমেইল’র ৩৫ কোটি সক্রিয় গ্রাহক আছে। অচিরেই এ সকল গ্রাহককে ইমেইলে পর্যায়ক্রমে আউটলুকে অ্যাকাউন্ট পরিবর্তনের আহ্বান জানানো হবে। আর এ আহ্বানে সাড়া দিলে ইমেইলের মাধ্যমেই টুইটার এবং ফেসবুক স্ট্যাটাসের নিত্যনতুন ফিচার এবং বার্তা একযোগে উপভোগ্য করতে পারবেন আউটুলক ব্যবাহারকারীরা।
বার্তা২৪ ডটনেট
Add Your Comment
- নিরাপত্তার কারণে ব্যান্ডউইথ হ্রাস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
- কথা রাখলো না মাইক্রোসফট!
- সেকেন্ডেই মুভি ডাউনলোড
- শুক্রবার ঢাকায় ‘গুগল ম্যাপ মেকার ম্যাপআপ’
- বাংলাদেশে বৃহত্তম সাইবার হামলার পরিকল্পনা করেছে অ্যানোনিমাস!
- হ্যাকিং থেকে রক্ষা পেতে
- ইন্টারনেট বিভ্রাট
- সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ৫ কোটি টাকার ডিভাইস
- মৃত্যুর পরও পাশে থাকবে গুগল
- ফেসবুক ফোন

