
অনলাইন আন্তর্জাতিক ডেস্ক,০২ আগস্ট:জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৮৩ মিলিয়নের বেশি ভুয়া। এই সাইটের মোট ৯৫৫ মিলিয়ন ব্যবহারকারীদের মধ্যে ৮.৭ শতাংশ ভুয়া হতে পারে বলে এক আনুমানিক প্রতিবেদনে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
এতে বলা হয়- ভূয়া প্রোফাইলের ৪.৮ শতাংশ দ্বৈত, অনির্ণত একাউন্ট ২.৪ শতাংশ এবং ১.৫ শতাংশ ব্যবহারকারী অবাঞ্ছিত। বিবিসি অনলাইন।
আনুমানিক প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মার্কেটিং এর প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক ব্যবহারের কথা ভাবা হচ্ছিল।
কর্তৃপক্ষ জানায়, আনুমানিক ৮৩.০৯ মিলিয়ন ভুয়া ইউজার তিনটি শ্রেনীতে বিভক্ত। ভুয়া ইউজারদের বড় একটি অংশের রয়েছে দ্বৈত প্রোফাইল, যার একটিকে ব্যবহারকারী মূল প্রোফাইল হিসেবে পরিচালনা করেন। এক ধরণের ভূয়া ইউজার রয়েছেন যাদের ঠিক চিহ্নিত শ্রেণীকরণ করা যায় না। এরা ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা মানব-সত্ত্বা নয় এমন ধরণের প্রোফাইল পরিচালনা করে থাকেন।
সর্বশেষ যে ধরণের ভূয়া ইউজারের কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ তা ফেসবুকের বিধিমালাকেই লঙ্ঘন করে। এদেরকে অবাঞ্ছিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সাধারণত এ ধরণের ইউজার আইডি থেকে অন্য ইউজারদের স্পাম পাঠানো হয়।
Add Your Comment
- নিরাপত্তার কারণে ব্যান্ডউইথ হ্রাস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
- কথা রাখলো না মাইক্রোসফট!
- সেকেন্ডেই মুভি ডাউনলোড
- শুক্রবার ঢাকায় ‘গুগল ম্যাপ মেকার ম্যাপআপ’
- বাংলাদেশে বৃহত্তম সাইবার হামলার পরিকল্পনা করেছে অ্যানোনিমাস!
- হ্যাকিং থেকে রক্ষা পেতে
- ইন্টারনেট বিভ্রাট
- সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ৫ কোটি টাকার ডিভাইস
- মৃত্যুর পরও পাশে থাকবে গুগল
- ফেসবুক ফোন

