
ঢাকা, ৬ আগস্ট: ৩০তম সপ্তাহে (জুলাই ২১-২৭) প্রচারিত নাটকগুলোর মধ্যে সেরা হিসেবে বিবেচিত হয়েছে মাছরাঙা টেলিশিনের ‘ভাঙা চাঁদ’। ২৭ জুলাই শুক্রবার রাত ৭.৫৯ মিনিটে প্রচারিত এ নাটকটির ব্যাপ্তি ছিল ৫৯ মিনিট। সংশ্লিষ্ট সপ্তাহে প্রকাশিত টিআরপির টপ রেটেড অনুষ্ঠানের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
‘ভাঙা চাঁদ’ নাটকটি রচনা ও পরিচালনায় ছিলেন আরিফ আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, তনিমা হামিদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী প্রমুখ।
একই চ্যানেলে ২৩ জুলাই সোমবার রাত ৮টায় প্রচারিত ধারাবাহিক নাটক সাত ‘সওদাগর’ রয়েছে সেরা নাটক তালিকার ২ নম্বরে।
বৈশাখী টেলিভিশনের ধারবাহিক নাটক ‘অগ্নিপথ’ রয়েছে ৩ নম্বরে। এটি প্রচারিত হয় ২৬ জুলাই দুপুর ১.২৯ মিনিটে।
২৫ জুলাই দুপুর ২.৩৫ মিনিটে এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘নয়া রিকশা’ রয়েছে ৪ নম্বরে।
৫ নম্বরে রয়েছে চ্যানেল আই-এর ধারাবাহিক নাটক ‘বোয়িং সেভেন ফাইভ সেভেন’। এটি প্রচারিত হয় ২৫ জুলাই রাত ৯.৪০ মিনিটে।
বিটিভিতে ২২ জুলাই রাত ৯.২৬ মিনিটে প্রচারিত ধারবাহিক নাটক ‘মনময়ূরী’ রয়েছে এরপরের অবস্থানে।
২৩ জুলাই দুপুর ২.৩৯ মিনিটে এনটিভিতে হুমায়ূন আহমেদের পুনঃপ্রচারিত ধারাবাহিক নাটক ‘হামিদ মিয়ার ইজ্জত’ রয়েছে ৭ নম্বরে। কয়েক বছর আগে এটি ঈদের নাটক হিসেবে এনটিভি প্রচার হয়েছিল। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, মাজনুন মিজান, শিরিন আলম প্রমুখ।
৮ নম্বরে রয়েছে চ্যানেল আইতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘বায়ান্নো গলির এক গলি’। এটি প্রচার হয় ২৬ জুলাই রাত ৮.১০ মিনিটে।
মাছরাঙা টলিভিশনে প্রচারিত ‘ক্ষণিকালয়’ ধারাবহিক নাটকটি রয়েছে ৯ নম্বরে। এটি প্রচার হয় ২৩ জুলাই রাত ৮.৩১ মিনিটে।
এনটিভির ধারাবাহিক ‘ঝুটঝামেলা’ রয়েছে ১০ নম্বরে। এটি প্রচার হয় ২৫ জুলাই বিকেল ৩.১৯ মিনিটে।
বার্তা২৪ ডটনেট/
Add Your Comment
- সাবমেরিন ক্যাবল মেরামতে ব্যাহত হতে পারে ইন্টারনেট
- উন্নত প্রযুক্তিকে সাশ্রয়ী দামে নিয়ে এলো নকিয়া লুমিয়া ৭২০
- ইন্টারনেট গেটওয়েতে ‘প্রযুক্তি ছাকনি’ স্থাপনে উদ্বেগ
- নিরাপত্তার কারণে ব্যান্ডউইথ হ্রাস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
- কথা রাখলো না মাইক্রোসফট!
- সেকেন্ডেই মুভি ডাউনলোড
- শুক্রবার ঢাকায় ‘গুগল ম্যাপ মেকার ম্যাপআপ’
- বাংলাদেশে বৃহত্তম সাইবার হামলার পরিকল্পনা করেছে অ্যানোনিমাস!
- হ্যাকিং থেকে রক্ষা পেতে
- ইন্টারনেট বিভ্রাট

