শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
সর্বশেষ খবর: ‘আত্মরক্ষায় ড্রোন হামলা চালানো হয়’       রাজধানীতে পিস্তল-বুলেটসহ গ্রেফতার ৭       রাতভর বৃষ্টি : রাজধানীতে ফের জলাবদ্ধতা       সাবমেরিন ক্যাবল মেরামতে ব্যাহত হতে পারে ইন্টারনেট       বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্পদায়ের খালেদা জিয়ার সাথে সাক্ষাত       

অপেক্ষায় আছেন র‌্যাম্প মডেল রুহি। আর এ অপেক্ষা তার অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তির। বৃটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর পরিচালনায় ‘সংগ্রাম’ নামের এ ছবিটির নির্মাণ কাজ সমপ্রতি শেষ হয়েছে। ছবির গল্প গড়ে উঠেছে এভাবে- বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক করিম লন্ডনের একটি টিভি চ্যানেলের মুখোমুখি হয়। সে নিজের প্রেমের গল্প শোনায়। আর এর পাশাপাশি তার বর্ণনায় উঠে আসে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা। ছবিতে করিম চরিত্রে অভিনয় করেছেন আমান। আর তার প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন রুহি। রুহি বলেন, গ্রামের একজন উচ্ছল তরুণী চরিত্রে আমাকে দেখা যাবে। একই সঙ্গে উঠে আসবে আমার আর আমানের প্রেম সম্পর্ক। এক সময় আমানকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়। গল্প গড়ায় অন্যদিকে। গত বছরের ৮ই অক্টোবর থেকে সিলেটের জগন্নাথপুর এলাকায় ছবিটির শুটিং শুরু করেন রুহি। এরপর দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় ছবির শুটিং শেষ হয়ে বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিতে আমান-রুহি ছাড়াও আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা,

টিন পপ সেনসেশন জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের রোমান্স আলোড়ন সৃষ্টি করেছিলো বিশ্বব্যাপী। কিশোর মনের অস্থিরতা আর নানা টানাপোড়েনে ভেঙে গেছে তাদের সম্পর্ক। তবে সেই সম্পর্ক আবার জোড়া লাগানোর জন্য সেলিনার সঙ্গে সমঝোতার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিবার।এরই অংশ হিসেবে সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি সুপারক্লাবে ডিজে বন্ধু টে জেমসের জন্মদিনের পার্টিতে সেলেনাকে নিয়ে অংশ নেন বিবার। পুরনো বান্ধবীকে নিয়ে রাতটি দারুণভাবে উপভোগ করেন ১৯ বছর বয়সী এ গায়ক। এ দুজনকে একত্রে দেখে অনেকেই ধরে নেন- আবার এ জুটির মিল হয়ে গেছে।বিবার রাত সাড়ে ১১টায় তার দেহরক্ষীদের পাহারায় ওই ক্লাবের পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করেন। ক্লাব ত্যাগের আগ পর্যন্ত তারা দু’জন পার্টিতে এক সঙ্গে নাচেন।এ জুটির রোমান্স প্রথম জনসম্মুখে উন্মোচিত হয় ২০১১ সালের অস্কার আসরে। গত বছর তাদের ব্রেক-আপ হয়।

লস অ্যাঞ্জেলেস: টপলেস হওয়া প্রিয় এখন লাস্যময়ী   অভিনেত্রী পেনিলোপির ক্রুজের। সম্প্রতি ‘ভ্যান্তো আল ম্যান্ডো’ ইতালিয়ান ছবিতে টপলেস হয়ে অভিনয় করেন এই স্প্যানিশ অভিনেত্রী পেনিলোপ। শুধু তাই নয় এমেলি হিসর্ক অভিনেতার সঙ্গে খোলামেলা দৃশ্যেও বেশ দেখা যায় তাকে।টপলেস হয়ে অভিনয় বেশ উপভোগ করেন পেনিলোপ। অন্যান্য শুটিংয়ের মতোই টপলেসে স্বাভাবিক অভিনয় করেন তিনি। “টপলেসের মধ্যে আলাদা একটা আর্ট আছে। এটা অবশ্যই শিল্পের মধ্যে পড়ে।” এমনটাই জানান ইতালিয়ান ছবির শুটিংয়ের এক ফাঁকে পেনিলোপ।

মুম্বাই: কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় পা রাখলেন বলিউডের লেডি খান বিদ্যা বালন। ৬৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম জুরি তিনি। বিদ্যা ছাড়াও জুরি প্যানেলে রয়েছেন নিকোল কিডম্যান, ক্রিস্টোফে ওয়াল্টজ, জাপানিজ পরিচালক নাওমি কাওয়াজে, স্কটিশ পরিচালক লিনে র‌্যামসে, ফরাসি অভিনেতা-পরিচালক ড্যানিয়েল অটিউল এবং রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনিগ।মঙ্গলবার সন্ধ্যায় গ্র্যান্ড হায়াত কান হোটেল মার্টিনেজে পুরোপুরি ভারতীয় পোশাকেই দেখা যায় বিদ্যাকে। তবে বিদ্যার প্রিয় শাড়ি নয়, প্রথম দিনের জন্য লেহেঙ্গা-চোলি বেছে নিয়েছিলেন বিদ্যা। সব্যসাচীর মুখার্জির ডিজাইন করা খয়েরি-লাল লেহঙ্গা, বন্ধগলা চোলি ও কালো ওড়নায় চোখ ধাঁধালেন বিদ্যা। তবে জানালেন বাকি দিনগুলোতে শাড়িই পরবেন তিনি। এই মাসের শুরুতে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন, ‘আমি যখন ঘুমাই তখন নিজেকে শাড়িতেই দেখি। তাই কানেও আপনারা আমাকে শাড়িতেও দেখবেন।’


মুম্বাই: নিজের ব্যস্ততা আর মেয়ে আরাধ্যকে দেখাশোনার জন্য নিদ্রাহীন রাত কাটাতে হচ্ছে বিশ্ব সুন্দরী তারকা ঐশ্বরিয়াকে।আমেরিকা আর ভারতের সময়ের পার্থক্য সাড়ে তের ঘণ্টার মতো। সে হিসেবে ভারতে যখন দিন, আমেরিকায় তখন রাত। আর সেই দিন-রাতের ধাঁধায় পড়েছে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। গত সপ্তাহে আমেরিকা থেকে সপরিবারে মুম্বাইয়ে ফেরেন ঐশ্বরিয়া।কিন্তু ভ্রমণের ক্লান্তি আর দিন রাতের তফাৎ এখনো বুঝে উঠতে পারছে না আরাধ্য। তাই রাতে সে জেগে থাকে। আরাধ্যকে সঙ্গ দিতে অ্যাশকেও জেগে থাকতে হচ্ছে। সব মিলিয়ে একরকম নিদ্রাহীন সময় কাটছে ঐশ্বরিয়ার।এক বিজ্ঞাপনের শুটিং ছিল অ্যাশ এর। কিন্তু মেয়ের সঙ্গে  রাতে জেগে থাকার কারণে তিনি হায়াদ্রাবাদের একটা শুটিং বাতিল করেন। গত রোববার অন্য এক ব্রান্ডের বিজ্ঞাপন করেই মুম্বাই ফেরেন। আর সোমবার মুম্বাইয়ে ফিরেই  আবার উড়ে যাবেন লন্ডনে ডিজাইনার আবুর জন্মদিন উপলক্ষে। আর ফ্রান্সে অনুষ্ঠেয় ১৫ থেকে ২৪ এপ্রিল কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ তো থাকছেই অ্যাশ এর জন্য। একজন ব্যস্ত তারকার সিডিউল শুনে ভক্তরা হয়তো আঁৎকেই উঠবেন।

ঢাকা: বিভিন্ন পর্যায়ের ১৩টি রাউন্ড শেষে নির্বাচিত শীর্ষ তিন প্রতিযোগীর মধ্যে সেরাদের সেরা ‘ক্লোজআপ ওয়ান-২০১২’ নির্বাচিত হলেন লায়লা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি মিতসুবিশি গাড়ি ও ১০ লাখ টাকা। প্রথম ও ২য় রানার আপ হয়েছেন যথাক্রমে সোহাগ এবং টুটুল।ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২ এর চ্যাম্পিয়ন লায়লা বিচারিকের দেওয়া ৩৬ নম্বরসহ ৫৫ লাখ ৩০হাজার ২’শ এসএমএস ভোট পেয়েছেন।সোহাগ পেয়েছেন বিচারকের ৩১ নম্বর ও ৫৮ লাখ ২২হাজার ১১৬ ভোট। এবং বিচারকের ৩৫ নম্বর ও ৩০ লাখ এসএমএস ভোট পেয়ে ২য় রানার আপ হয়েছেন টুটুল।অতীতের সব রেকর্ড ভেঙে এবারের আসরে মোট ১ কোটি ৪০লাখ ৭৮ হাজার এসএমএস ভোট পড়ে।শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ` প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সময়ের গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান-২০০৫, ২০০৬, ২০০৮ এবং এবারের আসরের শিল্পীরা।


বিগত বেশ কয়েকদিন যাবত ভীষণরকম বিব্রতকর সময় পার করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সময় পার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ববিতা। যে কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ রক্ষার জন্য তিনি ইন্টারনেট প্রযুক্তির সাথেও নিজেকে বেশ মানিয়েও নিয়েছেন। নিয়মিত ইমেইল চেকিং, স্কাইপির মাধ্যমে একমাত্র ছেলে অনিকের সাথে কথা বলাসহ আনুষঙ্গিক অন্যান্য কাজও করেন তিনি। তবে এই সময়ের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তিনি কখনো ব্যবহার করেন না। কারণ হিসেবে ববিতা সময়ের অপ্রতুলতাকেই তুলে ধরেছেন। কিন্তু এই নিয়েই তিনি বিগত বেশ কয়েকমাস যাবত বিব্রতকর অবস্থার মধ্যদিয়ে সময় পার করছেন। ববিতার বিভিন্ন তথ্যাবলীসহ তারই আসল নাম 'ফরিদা আক্তার ববিতা' নামে একটি ভূয়া একাউন্ট খুলে তা নিয়মিতভাবে ব্যবহার করছেন।

লন্ডন: দীর্ঘ ১২ বছর প্রেম করার পর স্প্যানিশ পপ তারকা এনরিক ইগলেসিয়াসের সঙ্গে আগামী সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশিয়ার সুন্দরী টেনিস তারকা আনা কুর্নিকোভা। ইগলেসিয়াসের নিজ শহর মিয়ামিতে এ বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে।একটি সূত্র জানায়, ৩১ বছর বয়সী সাবেক টেনিস তারকা কুর্নিকোভা বেশ কয়েক বছর ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ইগলেসিয়াস তাতে রাজি হচ্ছিলেন না।সান পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আগামী সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ জুটি। ইতোমধ্যেই তারা ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যাম ও জেনিফার লোপেজসহ অনেককেই নিমন্ত্রণও করেছেন।দু’বছর ধরে তিন মিলিয়ন পাউন্ড মূল্যের হিরার এনগেজমেন্ট আংটি পরে আসছেন কুর্নিকোভা।২০১১ সালে ৩৭ বছর বয়সী পপ তারকার সঙ্গে গোপনে তার বিয়ে হয় বলে গুঞ্জন ছিল তবে নিজেদের বিয়ের অনুষ্ঠানটা তারা জমকালো করতে চান। এ কারণে তারা গোপনে বিয়ে করেননি বলে সূত্র জানায়।

প্রহর শেষের আলোয় রাঙ্গা/সেদিন চৈত্রমাস/তোমার চোখে দেখেছিলাম/আমার সর্বনাশ-রাশিয়ান গ্ল্যামারার্স টেনিস তারকা আনা কুর্নিকোভা এ সর্বনাশটা দেখেছিলেন স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসের চোখে। তাও এক যুগ আগে। সেই থেকে দুজন ছায়া হয়ে রয়েছেন একে অন্যের। প্রেমের বয়স ১২ বছর গড়িয়ে গেলেও বিয়ের ফুরসৎ হয়নি! আসলে বিয়ে নামের বাঁধার ধাঁধায় পড়তে চাননি ইগলেসিয়াস। তাই কুর্নিকোভার অনামিকায় ৩ মিলিয়ন পাউন্ডের আংটি পড়িয়েও করেননি বিয়েটা। ৩৮তম জন্মদিনের আগের প্রহরে এসে মত বদলালেন তিনি। আর বান্ধবী নয় এখন থেকে বউ পরিচয়েই চান কুর্নিকোভাকে।ইংরেজি ট্যাবলয়েড দ্য সান জানাচ্ছে আগামী সপ্তাহে মিয়ামিতে ‘ইয়েস আই ডু’ বলবেন কুর্নিকোভা ও ইগলেসিয়াস। রাজসিক এই বিয়েতে অতিথি থাকবেন ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম, জেনিফার লোপেজ, লুইস হ্যামিল্টনের মতো তারকারা।

 

বুক অব এলাই'খ্যাত অভিনেত্রী মিলা কুনিস বিশ্বের সেরা আবেদনময়ী অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন। সম্প্রতি অনলাইনের মাধ্যমে ভোট নিয়ে যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন এফএইচএম এই তথ্য প্রকাশ করে। প্রতি বছরই এই ম্যাগাজিনটি বিশ্বের সেরা ১০০ আবেদনময়ীর তালিকা প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের তালিকার শীর্ষে অবস্থান করছেন মিলা কুনিস। দ্বিতীয় স্থানে রয়েছেন কণ্ঠশিল্পী রিহান্না। সেরা দশের তালিকায় আছেন হেলেন ফ্ল্যানাগান, মিশেল কিগ্যান, কেলি ব্রুক, কেলি কুকো, পিক্সি লট, কেট অপটন, শেরিল কোল ও জর্জিয়া স্যালপা। এই ১০০-এর তালিকায় আরও রয়েছেন—টেইলর সুইফট, কেটি পেরি, মেগান ফক্স, জেনিফার লওরেন্স, অ্যামান্ডা সেইফ্রেড ও সেলিনা গোমেজ।

 123> Last ›